ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা: দেশের সুতা শিল্পে নতুন দোয়ার উন্মোচন

দেশীয় শিল্প সুরক্ষায় বড় এক পদক্ষেপ নিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি। ফলে দেশের সুতা শিল্পে ফিরতে পারে চাঙ্গাভাব। আর বাজারে সুতার দামও হতে পারে স্থিতিশীল। গত ১৩ই এপ্রিল জারি করা এই প্রজ্ঞাপন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা […]
রেমিট্যান্সে চাঙা রিজার্ভ, তিন মাসে রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের কোটায়

তিন মাসের বিরতির পর আবারও সুখবর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পেরিয়ে গেল ২১ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে রিজার্ভের এই উল্লম্ফন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল ২০ বিলিয়ন ডলারে। তবে মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসায় আবারও ঘুরে দাঁড়িয়েছে বৈদেশিক […]
সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা, কার্যকর আজ থেকেই

দীর্ঘ টানাপোড়েন আর দর-কষাকষির পর অবশেষে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। আজ ১৩ এপ্রিল থেকে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। অর্থাৎ প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে […]
এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৭৮৯ কোটি টাকা!

ঈদুল ফিতরের ছুটির প্রভাব পড়েছে প্রবাসী আয়েও। তবে মাসের প্রথম পাঁচদিনে আয়ের ধীরগতি থাকলেও পরের সাতদিনে গতি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৭৮৯ কোটি ৩৩ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫৩ পয়সা […]
টানা ১৭ ঘণ্টা বন্ধ রাখার পর আদানির বিদ্যুৎ সরবরাহ আবারও চালু

টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। গতকাল শনিবার ১২ই এপ্রিল সন্ধ্যার পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল […]
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’র ব্যাপক সাড়া

চলমান আগ্রাসনে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। আল জাজিরাসহ বিশ্বের প্রভাবশালী অনেক সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও উঠে এসেছে এই প্রতিবাদ কর্মসূচির খবর। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এই কর্মসূচির বিভিন্ন ভিডিও ও প্রতিবাদকারীদের বক্তব্য প্রচার […]
ভারত সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ!

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। হত্যার পর মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় তারা। স্থানীয় সূত্র জানায়, নিহত ওয়াসিম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় গরু আনার উদ্দেশ্যে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তাকে নির্মমভাবে পিটিয়ে […]
বিএনপি সরকারে এলে প্রথম ১৮ মাসেই ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার ১০ই এপ্রিল ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিশ্রুতি দেন। ‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ শিরোনামে দেওয়া ওই স্ট্যাটাসে মির্জা ফখরুল লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের জন্য বিএনপি […]
পরিশোধের পর কমেছে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ

বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কিছুটা কমেছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৩৬ মিলিয়ন ডলার কমেছে। ঋণ পরিশোধের চাপ, টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ঋণের সুদের হার বাড়ার কারণে ঋণগ্রহীতারা আগেই ঋণ পরিশোধ করছেন। এতে বিশেষ করে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ সবচেয়ে বেশি কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, […]
এবার এক লাফে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার টাকা!

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে এই মূল্যবান ধাতু। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। বাজুস জানিয়েছে, আগামীকাল শুক্রবার ১১ই এপ্রিল থেকে নতুন […]
ঠাকুরগাঁওয়ে দুই যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। আটক দুই যুবক হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং তসলিম উদ্দিনের […]
বান্দরবানে সিঙ্গারার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে এক হিন্দুর ধর্ষণ!

বান্দরবানে সিঙ্গারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে নিজের দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কাঞ্চন দাস (৫৫) নামে এক হিন্দু ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তার চা দোকানের ভেতরেই। ঘটনার পর শিশুটির পরিবার থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু কাঞ্চন দাস স্থানীয় বাজারে একটি চা দোকান […]
