গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে আজ শনিবার ৯ই নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে গাজীপুর শহরের ‘মালেকের বাড়ি’ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটারজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে গাজীপুর শিল্পপুলিশের তথ্যমতে, মূলত কারখানার ছয়টি শাখার শ্রমিকরা তাদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে বিক্ষোভে […]
স্যুট-ছাতা কিনতেও লোপাট করা হয় ইসলামী ব্যাংকের অর্থ

সম্প্রতি স্যুট ও ছাতা কেনার নামে ইসলামী ব্যাংক থেকে বড় অংকের অর্থ লোপাটের ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালে ১৩ হাজারের বেশি কর্মকর্তাকে পুরস্কার হিসেবে স্যুট বানানোর কাপড় ও প্রবাসী আয়ের সুবিধাভোগীদের এক লাখ ছাতা উপহার দেওয়ার পরিকল্পনা করে ব্যাংকটি। স্যুটের জন্য বরাদ্দ করা হয় ৬ কোটি ৩৫ লাখ এবং ছাতার জন্য ৫ কোটি ৫০ লাখ […]
আবারও বিদ্যুৎ সরবরাহ ৪০ শতাংশ কমাল আদানি

বকেয়া বিল নিয়ে বিরোধের জেরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার। বর্তমানে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ ৪০ শতাংশের নিচে নেমেছে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, শুরুতে আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ১৪০০-১৫০০ মেগাওয়াট করলেও, চলতি মাসের শুরুর দিকে একটি ইউনিট বন্ধ করে একলাফে ৭০০ মেগাওয়াটে নামিয়ে […]
ইন্টারনেটের গেটওয়ে লাইসেন্স প্রদানে হাজার কোটি টাকার দূর্নীতি

দেশে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স প্রদানে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে। দূর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, লাইসেন্স প্রদানের নামে করা হয়েছে ব্যাপক অর্থ পাচার। সেই সাথে এ ঘটনার নেপথ্যে উঠে এসেছে নারায়ণগঞ্জের গডফাদার সাবেক এমপি শামীম ওসমান এবং জাহাঙ্গীর কবির নানকের মতো আওয়ামী নেতাদের নাম। উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) […]
ঢাকার চারপাশে নৌ-পথ চালুর দাবি পরিবেশবাদীদের

ঢাকার পরিবেশ সুরক্ষায় নগরীর চারপাশে নৌ-পথ চালুর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। শুক্রবার সোয়ারীঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’ ও ‘বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন (বিবিএ)’ আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়। মানববন্ধনে বক্তারা বুড়িগঙ্গাসহ আশেপাশের নদীগুলোর ড্রেজিং করে পানির প্রবাহ ফিরিয়ে আনার এবং নদীকে অবৈধ দখল ও দূষণমুক্ত করার তাগিদ দেন। এ […]
চট্টগ্রামের হাজারীতে হিন্দু আক্রান্ত না হওয়ার পরও ভারতের নিন্দা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা না ঘটলেও নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বিষয়ে একাধিক ভিত্তিহীন তথ্য উল্লেখ করে বলেন, হাজারীতে সংখ্যালঘুদের উপর হামলার পেছনে চরমপন্থীরা(?) জড়িত, যা সাম্প্রদায়িক উত্তেজনাকে উসকে দিচ্ছে। মিথ্যা তথ্য ছড়িয়ে জয়সওয়াল আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্টের পর চট্টগ্রামে […]
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

সম্প্রতি চট্টগ্রাম নগরীর হাজারী লেনে হওয়া সংঘর্ষের প্রতিবাদে, চট্টগ্রামে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ শুক্রবার ৮ই নভেম্বর জুমার নামাজের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে বক্তারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি এবং হাজারী লেনের ব্যবসায়ী ওসমান আলীর দোকানে হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত […]
খাঁচাবন্দী দানবীয় হাসিনাকে নিয়ে বিএনপির শোভাযাত্রা

গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বড় আকারের শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার ৮ই নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই শোভাযাত্রায় বের হন দলটির সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় হরেক রকমের সাজে সজ্জিত হয়ে অনেককেই শোভাযাত্রায় অংশ নিতে […]
হাসিনার স্পষ্ট অবস্থান জানাল ভারত

গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার ব্যাপারে স্পষ্ট অবস্থান জানিয়েছে ভারত। গতকাল ৭ই নভেম্বর বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে হাসিনার অবস্থান তুলে ধরেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর আওয়ামী লীগ এক বিবৃতিতে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে অভিনন্দন জানায়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় […]
ডলার সংকট কাটিয়ে এবার আমদানিতে কাটল সকল বাঁধা

গতকাল বৃহস্পতিবার ৭ই নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশ ইতিমধ্যে ডলার সংকট কাটিয়ে ওঠায় প্রয়োজনীয় সব ধরনের পণ্য আমদানিতে থাকছে না আর কোনো বাধা। দেশীয় বাজারে পণ্যের চাহিদা পূরণ করতে এখন আরও সহজে আমদানি কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে। ড. মনসুর বলেন, ‘বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত মজুদ রয়েছে। যে কেউই এখন […]
নেতা নয়; তৈরি করব প্রতিনিধি: সারজিস আলম

গতকাল বৃহস্পতিবার ৭ই নভেম্বর বিকেলে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাবেশে বক্তব্য প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বক্তব্যে সারজিস আলম বলেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের জায়গায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় কোন দল বা গোষ্ঠীর জায়গা নয়। আগামীর বাংলাদেশে সঠিক নেতৃত্ব চাইলে বিশ্ববিদ্যালয় থেকে লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতি বাদ দিয়ে ছাত্র […]
২০ বিলিয়ন ডলারে পৌঁছল বাংলাদেশের রিজার্ভ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত তথ্যে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম অনুসারে বর্তমানে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার ৮১ লাখ ৭০ হাজার ডলার। যদিও বৈদেশিক সাহায্য এবং অন্যান্য তহবিল মিলিয়ে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে মোট দুই হাজার ৫৭২ কোটি ৮৮ লাখ […]
