মসজিদের তবারককান্ডে একজনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার ২১শে সেপ্টেম্বর সকালে ওহাব ভূঁইয়াকে রাস্তা থেকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ভোরে […]
বজ্রপাতে তিন জেলায় মৃত্যু ৮, আহত আরও কয়েকজন

গত শনিবার ২১শে সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই খবর নিশ্চিত হওয়া গেছে। বজ্রপাতে প্রাণ হারানো ৮ জনের মধ্যে ৫জনই সিলেটের। ৫জন হলেন: জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের নাহিদ আহমদ (১৩), একই […]
মাদারীপুরে সংঘর্ষ ও বোমা হামলায় ব্যবসায়ী নিহত

গতকাল ২১শে সেপ্টেম্বর শনিবার মাদারীপুরের চরমুগরিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ইকবাল ব্যাপারী (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে হওয়া সেই সংঘর্ষে বোমা বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে শুক্রবার ইকবালের দোকানে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত […]
চাঁদপুরে ফের তুলকালাম বিএনপির
চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির সহযোগী সংগঠনের দুই বিবদমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় স্থানীয় বাজারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মকিমাবাদ এলাকার সর্দার বাড়ির সালাহউদ্দিন আক্তার হোসেন ও টোরাগড় এলাকার মিজানুর রহমান […]
এক জালেই জেলের বাজিমাত

পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সাগর থেকে ধরা পড়া ১০২ মণ ইলিশ নিয়ে ফিরে এসেছে একটি মাছ ধরার ট্রলার। বিরল এ ঘটনা দেখতে বন্দরের চারপাশে ভিড় জমায় স্থানীয় জেলে ও অন্যান্য মানুষজন। এ ঘটনায় আনন্দিত জেলে ও ট্রলারের মালিকপক্ষ। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে মাছগুলো আলীপুরের মেসার্স কামাল ফিস নামক আড়তে বিক্রির জন্য […]
কিশোরগঞ্জে কলেজ শিক্ষার্থীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফেরার পথে চালক ও তার সহযোগীরা মিলে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় অজ্ঞাতনামা অটোরিকশাচালক ও তার সহযোগীকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তবে পুলিশ এখনো অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারেনি। ভুক্তভোগী বরিশালের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। গতকাল […]
স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণচেষ্টা
গতকাল ১৭ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক ভাড়া বাড়িতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হালিমা বেগম এ ঘটনায় বুধবার বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত হানিফ শেখ, উসমান ও […]
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিকা বেগম (৪৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল প্রায় পৌনে ৯টায় উপজেলার গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিকা বেগম কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। ঘটনার সময় সিদ্দিকা বেগম […]
আশুলিয়ায় গার্মেন্টস কর্মীদের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত

আজ ১৭ই সেপ্টেম্বর সকালে সাভারের আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোসা. রোকেয়া বেগম। যিনি মাসকট গার্মেন্টসে সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল পৌনে ১০টার দিকে […]
ঠাকুরগাঁওয়ে দুই ছেলের নির্মম পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নির্মম মারধরের ফলে নাজিম উদ্দীন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। গতকাল সোমবার সকালের দিকে ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের টেপু মোহাম্মদের ছেলে। অভিযোগ উঠেছে, নাজিম উদ্দীন স্বীয় দুই ছেলে আলাল হোসেন (২৬) ও সাইফুল ইসলাম (১৯) কর্তৃক মারধরে মারা গেছে। স্থানীয়দের মতে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলে […]
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মো. মাসুদ আলম (২৩) নামে এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সোমবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদ আলম কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা আহসান উল্লাহর […]
ফরিদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর: ভারতীয় নাগরিক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, সঞ্জিত বিশ্বাস ভারতের নদীয়া জেলার বাসিন্দা এবং নিশিকান্ত বিশ্বাসের ছেলে। উল্লেখ্য, গেল ১৪ই সেপ্টেম্বর শনিবার […]
