চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ জন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধ এবং ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ১৪ই নভেম্বর রাত ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর আগেও এই […]
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন সাতজন শ্রমিক। গতকাল সোমবার ১১ই নভেম্বর রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই সময় শ্রমিকরা রাস্তার কল বসানোর কাজে ব্যস্ত ছিলেন। ঝালাইয়ের কাজ চলাকালে পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে […]
বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

গতকাল ৯ই নভেম্বর শনিবার রাতে নারায়ণগঞ্জে বাস ভাড়া পুননির্ধারণ এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এক মশাল মিছিল কর্মসূচি পালন করেছে। গতকাল সন্ধ্যায় সংগঠনটি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে ২ নম্বর রেলগেট হয়ে কালিরবাজারে গিয়ে এটি শেষ করে । মিছিলের বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি দাবি […]
ধামরাইয়ে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক

গতকাল মঙ্গলবার ৬ই নভেম্বর ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছ। এতে বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার পাশাপাশি বাসের হেল্পার নিহত হয়েছে। মঙ্গলবার ৫ই নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক র্দুঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। […]
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে ঝরল তিন প্রাণ

লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত গ্রীন লাইফ ফিলিং স্টেশনে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ১৩ অক্টোবর রাতে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়। আরও পড়ুন: কম্পিউটার ব্যবসা থেকে মালয়েশিয়া […]
যৌথ বাহিনীর পরিচয়ে লুট ৭০ ভরি সোনা

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১১ই অক্টোবর শুক্রুবার গভীর রাতে ব্যবসায়ী আবু বকরের বাসায় প্রবেশ করে ডাকাতরা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করে নেয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, ডাকাতরা সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরিহিত মুখোশধারী কিছু ব্যক্তি মাত্র ৪০ মিনিটে এ ঘটনা […]
পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনার জেরে বিরোধ

চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জে এম সেন হলে দুর্গাপূজার মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (১১ই অক্টোবর) শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৭টার দিকে দুর্গাপূজার মঞ্চে […]
চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, বহু হতাহতের আশংকা

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে পথচারী, ব্যবসায়ী, বাইক আরোহী, সিএনজি যাত্রীসহ অনেকে। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের নিচে চাপা পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় […]
নারায়ণগঞ্জে বন্ধন পরিবহন দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধন পরিবহন নিয়ন্ত্রণে নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। যাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপির নেতা মাহবুব উল্লাহর অনুসারীরা সকালে সিটি বন্ধন পরিবহনের কাউন্টার দখল করে। পরে জাকির খানের গ্রুপ পাল্টা […]
চট্টগ্রামে গণপিটুনিতে নিহত শাহাদাত, বিচার দাবি স্ত্রীর

চট্টগ্রামের আখতারুজ্জামান উড়ালসড়কের নিচে গণপিটুনিতে নিহত হন মো. শাহাদাত হোসেন (২৪)। শাহাদাতের স্ত্রী শারমিন আক্তার তাঁর স্বামীর হত্যার সঠিক বিচার চান। যিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। শারমিন বলেন, এমন সময়ে আমার স্বামীকে হারালাম। আমি তাঁর হত্যাকারীদের শাস্তি চাই।’ গত ১৩ই আগস্ট শাহাদাত হোসেন তাঁর পুরোনো বন্ধু সাগরের ফোন পেয়ে পাওনা টাকা নিতে বাড়ি থেকে বের হন। […]
মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে শ্রীমঙ্গল থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার ২২শে সেপ্টেম্বর রাত ৮টার দিকে হবিগঞ্জ রোডের একটি ক্যাফের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বলরাম রবি দাস (২৪), আল ফিকাহ (৪২) এবং তাপস তৈলি (১৯)। তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে গাঁজা […]
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আজ ২৩শে সেপ্টেম্বর সোমবার সকালে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকদের বেতন না দেওয়ায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার সকাল ৯টায় গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ শুরু করেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। অবরোধকারী শ্রমিকেরা জানান, […]
