নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন সাতজন শ্রমিক। গতকাল সোমবার ১১ই নভেম্বর রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই সময় শ্রমিকরা রাস্তার কল বসানোর কাজে ব্যস্ত ছিলেন। ঝালাইয়ের কাজ চলাকালে পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিকরা আগুনে দগ্ধ হন।

এদিকে দগ্ধ শ্রমিকদের মধ্যে দুজন শঙ্কামুক্ত থাকলেও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত ৭ শ্রমিক হলেন জয় (২০), জাহাঙ্গীর আলম (৪৫), সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮) এবং মো. শাহজালাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *