সিঙ্গাইরে ধলেশ্বরী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেল ৪টার দিকে ‘ভাষা শহীদ রফিক’ সেতুর দক্ষিণ পাশে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটির […]
সাতক্ষীরায় বজ্রাঘাতে মৎস্যচাষির মৃত্যু
গতকাল সোমবার সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম (৪০) নামে এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে। গতকাল (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পাঁচপোতা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত আবুল কাশেম দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত মো: বাবুর আলীর ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী রমজান আলী জানান, ঘটনার সময় তিনি পাঁচপোতা গ্রামের একটি খালে মাছ ধরছিলেন। দুপুর ২টার […]
বীরগঞ্জে যুবককে গোডাউনে আটকে রেখে পিটিয়ে হত্যা

গতকাল ১৫ই সেপ্টেম্বর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জীবন মিয়া (২৫) নামে এক যুবককে গোডাউনে আটকে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, জোসনা ফিলিং স্টেশনের মালিক রতন কুমার সাহা (রেন্টু) এই হত্যাকাণ্ডের মূলহোতা। নিহত জীবন মিয়া (২৫) বীরগঞ্জের রুস্তম আলী (গাঠু) মিস্ত্রীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দ্বন্দ্বের জের ধরে রতন কুমার জীবনকে ঘর […]
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় বাস পুকুরে, আহত ১০ জন

আজ রোববার বেলা ১১টায় জয়পুরহাটের শিমুলতলী বাজারের ওয়াবদা এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে যাওয়ার দূর্ঘটনা ঘটে। তাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুড়গাছির আলেয়া (৬০), মাস্টাপাড়ার লিটন (৪৩), কুয়াতপুরের সানোয়ার (৪০) ও দেলোয়ার হোসেন (২৭), পাঁচবিবির নাহিদা আক্তার […]
গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা: শিশুসহ নিহত ৫

গতকাল গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার (১৪ই সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘটে বলে নিশ্চিত করেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান। নিহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের অমল কুমার কর্মকার (৩৯), নরসিংদীর মোহাম্মদ […]
