ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন, হিজবুল্লাহ

দীর্ঘ নীরবতার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে হাসান নাসরুল্লাহর মৃত্যুর কথা স্বীকার করেছে হিজবুল্লাহ৷ গতকাল রাত থেকেই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য জট। তবে আজ দুপুরে দখলদার ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক ঘোষণায় দাবি করেছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ গতরাতে বৈরুতের দক্ষিণ উপশহরে চালানো একটি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, গতরাতে লেবাননের রাজধানী […]
গাজা যুদ্ধের ৩৫৭তম দিন, যা ঘটলো সারাদিন

বছর পূর্ণ হতে আর মাত্র ৮ দিন বাকি গাজা যুদ্ধের। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৭তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ইসরায়েলের উপর আক্রমণ করেছে ফিলিস্তিনের বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন। কাসসাম ব্রিগেড আল আকসা শহিদ ব্রিগেড আল আকসা মার্টার ব্রিগেড সূত্র: আলইলামুল আসকারি
গতরাতের হামলায় হাসান নাসরুল্লাহ নিহত, দাবি ইসরায়েলের

গতকাল রাত থেকেই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য জট। তবে আজ দুপুরে দখলদার ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক ঘোষণায় দাবি করেছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ গতরাতে বৈরুতের দক্ষিণ উপশহরে চালানো একটি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, গতরাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে অবস্থিত হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দফতরে চালানো হামলায় হাসান নাসরুল্লাহসহ দলের […]
ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর রকেট প্রধান নিহত

আজ ২৮শে সেপ্টেম্বর শনিবার হিজবুল্লাহর রকেট ইউনিটের প্রধান এবং তার সহকারীকে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ প্রধান জেনারেল হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই এই হত্যকান্ড ঘটে। একই সময়ে বৈরুতের দক্ষিণে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। উল্লেখ্য, ২০০৬ সালের যুদ্ধের পর ইসরায়েলের এবারের হামলাগুলোই সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত […]
হামাস ও হিজবুল্লাহর যে সকল নেতাদের হত্যা করেছে ইসরায়েল

প্রায় বছর ধরে নতুন করে মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। সামনে এসেছে ফিলিস্তিন-ইসরায়েলের চলমান তীব্র উত্তেজনার নতুন এক প্রতিফলন। সাম্প্রতিক সময়ে গাজা এবং লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে একের পর এক হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাকে হত্যা করছে ইসরায়েল। সম্প্রতি কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা ইসরায়েলের কিলিং মিশনে হিজবুল্লাহ এবং হামাসের নিহত […]
গাজা যুদ্ধের ৩৫৬তম দিন যা ঘটলো সারাদিন

১ বছর হতে আর মাত্র ৯ দিন বাকী গাজা যুদ্ধের। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৬ তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ইসরায়েলের উপর আক্রমণ পরিচালনা করেছে ফিলিস্তিনের দুটি প্রতিরোধ সংগঠন। কাসসাম ব্রিগেড: আল কুদস ব্রিগেড: সূত্র : আলইলামুল আসকারি
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৩ সিরিয়ান নাগরিকের মৃত্যু

সম্প্রতি পূর্ব লেবাননের ইউনিন শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ইউনিন শহরের অনেক এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। যার ফলে হতাহতদের উদ্ধার করতে উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। এদিকে হতাহতের ব্যাপারে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রতিবেদনে প্রথমে নিহতের সংখ্যা ২০ বলা হলেও পরে তা বেড়ে ২৩-এ পৌঁছায়। আহত হয় আরও ৮ জন, যাদের মধ্যে ৪ জন […]
লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ফের ঝরল ৮৮ প্রাণ

লেবানজুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গতকাল ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার একদিনে ৮৮ জন নিহত এবং ১৫৩ জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রাতে এই তথ্য নিশ্চিত করেছে। গত বছর হিজবুল্লাহর সাথে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের পক্ষ থেকে এবারের হামলাগুলো ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন এবং কাহালাসহ […]
ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর আরেক কমান্ডার

গত ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় মুহাম্মদ হুসেইন সারুর নামের হিজবুল্লাহর আরেক শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। হামলায় নিহত এই কমান্ডার হিজবুল্লাহর বিমানশক্তি ইউনিটের নেতা হিসেবে পরিচিত ছিলেন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় দুই জন নিহত এবং ১৫ জন আহত […]
ইসরায়েল আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যের জলপথ রেড জোন: হুথি প্রধান

গত ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ হুথি প্রধান আব্দুল মালিক আল হুথি ইয়েমেনের আলমাসিরাহ টিভিতে দেওয়া এক বক্তব্যে বলেন, ইসরায়েল এবং আমেরিকার জন্য লোহিত সাগর, আরব সাগর, এডেন উপসাগরের এলাকা সম্পূর্ণ নিষিদ্ধ এরিয়ায় পরিণত হয়েছে। বক্তব্যে আব্দুল মালিক হুথি আরো বলেন, এই সপ্তাহেও ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনে ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রের বিরুদ্ধে […]
ফিলিস্তিন ইস্যুতে পুরস্কার প্রত্যাখ্যান লেখিকা ঝুম্পা লাহিড়ীর

সম্প্রতি নিউইয়র্ক সিটির নোগুচি মিউজিয়ামের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিখ্যাত পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত লেখক ঝুম্পা লাহিড়ী। ফিলিস্তিনি কুফিয়া পরায় মিউজিয়াম কর্তৃপক্ষ তিন কর্মচারীকে বরখাস্ত করার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৫শে সেপ্টেম্বর বুধবার নিউয়র্কের নোগুচি মিউজিয়াম ঘোষণা জানায়, ঝুম্পা লাহিড়ী ২০২৪ সালের ইসামু নোগুচি পুরস্কার গ্রহণ করবেন না। সম্প্রতি মিউজিয়ামটি তাদের পোশাকবিধি পরিবর্তনের অংশ […]
পাঁচ বছর শিক্ষাবঞ্চিত থাকবে গাজার শিশুরা

সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের শরণার্থী, ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) এর পক্ষ থেকে ফিলিস্তিনে কর্মরত দলের যৌথ গবেষণা ফলাফল বলছে, গাজায় অক্টোবর-২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের ফলে শিশু এবং শিক্ষার্থীরা পাঁচ বছরের মতো শিক্ষা হারাতে পারে। যার ধ্বংসাত্মক প্রভাব পড়বে শিশুদের ওপর। গবেষণায় আরও উল্লেখ করা হয়, ২০১৯ সাল থেকে ইসরায়েলি সামরিক অভিযান, কোভিড-১৯ […]
