এবার হিজবুল্লাহর মরণ কামড়, উত্তর সীমান্তে সতর্কতা জারি ইসরায়েলের

গতকাল ৩০শে সেপ্টেম্বর সোমবার লেবানন থেকে ইসরায়েলে ৩৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের গোলান উপত্যকা ও গ্যালিলি অঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, গতকাল লেবানন থেকে উত্তর গোলান ও শানির এলাকায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়, যার কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা গেলেও বাকিগুলো ইসরায়েলের […]
লেবাননে যুদ্ধের আগুনে ক্রমাগত ঘি ঢালছে ইসরায়েল: ব্লুমবার্গের বিশ্লেষণ

সম্প্রতি আমেরিকার বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের দিকগুলো নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ১৭ই সেপ্টেম্বর থেকে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ফলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ২০০৬ সালের পর থেকে যা উভয় পক্ষের মধ্যে ঘটা সবচেয়ে বড় সামরিক সংঘর্ষের […]
গাজায় থামছে না ইসরায়েলি গণহত্যা

গাজা যুদ্ধের আজ ৩৬০তম দিন। আজও দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় গাজার বিভিন্ন অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি নৃশংসতায় গাজায় এ পর্যন্ত ৪১,৫৯৫জন মানুষ শহিদ হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা পৌঁছেছে ৯৬,২৫১জনে। দিন দিন সেখানে মানবিক বিপর্যয়ের মাত্রা বেড়েই চলছে। গতকাল ২৯শে সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী তার ধারাবাহিক যুদ্ধাপরাধের […]
‘কখনো ভাগ্যে জুটলে রাস্তার পাউরুটি দিয়ে ক্ষুধা নিবারণ করি’

গাজা উপত্যকা। বিশ্বের সবচে’ বড় উন্মুক্ত কারাগার। বর্তমানে যেখানে চলছে পৃথিবীর ইতিহাসে সব থেকে বর্বর গণহত্যা। এমন এক গণহত্যা, যা পৃথিবীর সকল বর্বর হত্যা ইতিহাসের কালো অধ্যায়কে হার মানিয়েছে। হত্যা আর ধ্বংসযজ্ঞে গাজার পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, মানুষ আপন ঘরবাড়ি ছেড়ে এখন কবরস্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। কারণ, পুরো গাজায় একমাত্র কবরস্থান অল্প হলেও […]
নাসরুল্লাহকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নড়েচড়ে বসেছে আমেরিকা

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েল কর্তৃক হত্যার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর কথা বিবেচনা করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থানকে শক্তিশালী করে এমন কিছু প্রস্তাবনা পেশ করেছে। তবে বার্তা সংস্থা এনবিসির বিশ্লেষণ মতে, প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে […]
যেভাবে হয় হাসান নাসরুল্লাহ-হত্যার পরিকল্পনা

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ হত্যার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানামুখী আলোচনা৷ মিডিয়ায় উঠে আসছে প্রতিবেদন, ফিচার ও মতামত। সম্প্রতি এ বিষয়ে ইসরায়েলি মিডিয়াগুলো অনেক প্রতিবেদন প্রকাশ করেছে।একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মতে, হাসান নাসরুল্লাহকে হত্যার সিক্রেট অপারেশনটি ইসরায়েলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসরায়েলি চ্যানেল-১৩ এর সামরিক সংবাদদাতা অর হেলারের প্রতিবেদন অনুযায়ী, […]
হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার

ইসরায়েলের নৃশংস বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবারই নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রমণের ধরন ও মৃত্যুর নির্দিষ্ট কারণ শনাক্ত করার জন্য পরীক্ষা-নীরিক্ষা চালানো হয়। আল জাজিরা প্রতিবেদকের তথ্য মতে, বোম সরাসরি শরীরে আঘাত করেনি৷ তাই ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের প্রবল ধাক্কা ও চাপে […]
আরেক হামলায় হিজবুল্লাহর প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিহত, দাবি ইসরায়েলের

ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহর প্রতিরক্ষা ইউনিটের প্রধান নাবিল কাওককে বৈরিতের দক্ষিণাঞ্চলে এক হামলায় হত্যা করেছে। ইসরায়েলের জাতীয় পত্রিকা ইসরায়েলুল ইয়োমের মতে, ইসরায়েলি সেনাবাহিনী গতকাল শনিবার বৈরুতের দক্ষিণ উপশহরে চালানো এক হামলায় কাওককে হত্যা করেছে। এদিকে হিজবুল্লাহ এখনো কাওকের হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে ওই হামলার পর থেকেই কাওকের সমর্থকরা সামাজিক মাধ্যমে তাকে […]
নাসরুল্লাহর মৃত্যুতে অনিশ্চিত যুদ্ধবিরতি আলোচনার ভবিষ্যৎ

গাজা যুদ্ধের আজ ৩৫৯তম দিন। দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় গাজার বিভিন্ন অঞ্চল এখনও পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি নৃশংসতায় গাজায় এ পর্যন্ত ৪১,৫৮৬ জন মানুষ শহিদ হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা পৌঁছেছে ৯৬,২১০ জনে। এদিকে পরিস্থিতি দিন দিন মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে এবং ধ্বংসের মাত্রা বেড়েই চলছে। তীব্র বোমা […]
গাজা যুদ্ধের ৩৫৮তম দিন যা ঘটলো সারাদিন

গাজা যুদ্ধের ১ বছর হতে আর মাত্র বাকি আছে এক সপ্তাহ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৮তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ইসরায়েলের ট্যাংকে আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড। কাসসাম ব্রিগেড কাসসাম ব্রিগেড গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্বে তানুর […]
হাসান নাসরুল্লাহ: রহস্যময় জীবন ও নেতৃত্ব

হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর দীর্ঘমেয়াদী একজন প্রধান নেতা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি নাম। ৩২ বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্বে তিনি শুধু লেবাননেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। গতকাল ইসরায়েলের এক শক্তিশালী বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। আজ ২৮শে সেপ্টেম্বর শনিবার দুপুরে হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয়েই নিজস্ব বিবৃতিতে হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ নিশ্চিত […]
আরেকটি যুদ্ধের জন্য ইসরায়েলের অর্থনীতি কি প্রস্তুত?

প্রায় বছর ধরে চলমান গাজা যুদ্ধের সমাপ্তি না টেনেই সম্প্রতি উত্তরাঞ্চলে হিজবুল্লাহর সাথেও সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। বিদ্যমান এই পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যবস্থার উপর উত্থাপিত সবচে বড় প্রশ্ন— ইসরায়েলের অর্থনীতি কি একইসাথে দুই দুইটি যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম? সম্প্রতি অর্থনীতি বিষয়ক বিশ্ববিখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্ট থেকেও তোলা হয়েছে একই প্রশ্ন। প্রশ্ন উঠাই স্বাভাবিক। কারণ, গাজার দীর্ঘমেয়াদি […]
