আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’র ব্যাপক সাড়া

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’র ব্যাপক সাড়া

চলমান আগ্রাসনে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। আল জাজিরাসহ বিশ্বের প্রভাবশালী অনেক সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও উঠে এসেছে এই প্রতিবাদ কর্মসূচির খবর। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এই কর্মসূচির বিভিন্ন ভিডিও ও প্রতিবাদকারীদের বক্তব্য প্রচার […]

গাজা অভিযান ঘিরে ইসরায়েলি সেনাবাহিনীতে বিভাজন তুঙ্গে!

গাজা অভিযান ঘিরে ইসরায়েলি সেনাবাহিনীতে বিভাজন তুঙ্গে!

গাজায় চলমান আগ্রাসন নিয়ে এবার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেই ফাটল ধরেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব ছড়িয়ে পড়ছে নতুন করে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ বন্ধের দাবিতে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন ইসরায়েলি বিমানবাহিনীর এক হাজারের বেশি রিজার্ভ সদস্য। এ পরি তাদের বরখাস্ত করেন সেনাপ্রধান। তবে এই সিদ্ধান্ত উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি […]

ইসরায়েলের প্রতি মার্কিনীদের নেতিবাচক মনোভাব বেড়েছে: জরিপ

ইসরায়েলের প্রতি মার্কিনীদের নেতিবাচক মনোভাব বেড়েছে: জরিপ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পিউ রিসার্চ সেন্টারের এক নতুন জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ মার্কিনী এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অথচ ২০২২ সালে এই হার ছিল ৪২ শতাংশ। অর্থাৎ দুই বছরের ব্যবধানে নেতিবাচক মনোভাব ১১ শতাংশ বেড়েছে। জরিপে বলা হয়েছে, বয়স এবং দলীয় আনুগত্য নির্বিশেষে মার্কিনীরা ২০২৩ সালের […]

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি শহিদ

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি শহিদ

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় এসব হামলায় আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪৬ জন। আহতদের অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আঘাত পান। বার্তাসংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ১০ই এপ্রিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর […]

গাজা অভিযানে আপত্তিতে বিমানবাহিনীর ৯৭০ সদস্যকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

গাজা অভিযানে আপত্তিতে বিমানবাহিনীর ৯৭০ সদস্যকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

ইসরায়েলের বিমানবাহিনীর ৯৭০ জন পাইলট, কর্মকর্তা এবং সেনা সদস্যদের গাজায় সামরিক অভিযানে অংশ নিতে আপত্তি জানানোয় ইসরায়েলি কমান্ডাররা তাদের বহিষ্কারের হুমকি দিয়েছেন। গতকাল বুধবার ৯ই এপ্রিল ইসরায়েলি দৈনিক হারেৎজ সূত্রে মিডল ইস্ট মনিটর এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে গাজায় যুদ্ধ বন্ধ করাসহ অভিযানে অংশ না নেয়ার […]

২৪ ঘন্টায় ইয়েমেনে আমেরিকার ১৪টি বিমান হামলা

বুধবার সকাল থেকে ইয়েমেনে ১৪টি আমেরিকান বিমান হামলা

বুধবার সকাল থেকে আজ পর্যন্ত ইয়েমেনের রাজধানী সানআ’য় আমেরিকার বিমান বাহিনী মোট ১৪টি হামলা করেছে। হুথি গোষ্ঠী এ তথ্য নিশ্চিত করেছে। হুথি সমর্থিত টেলিভিশন চ্যানেল ‘আল মাসিরা’ জানায়, আমেরিকান বাহিনী সানায়ার বেনি হাসিশ জেলার রাজাম এলাকায় নতুন করে ৪টি হামলা করেছে। তবে এ হামলাগুলির বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। এর আগে বুধবার সকালে আমেরিকান বাহিনী […]

যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী পোস্ট করলেই ভিসা-গ্রিনকার্ড আবেদন বাতিল

যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী পোস্ট করলেই ভিসা, গ্রিনকার্ড আবেদন বাতিল

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিরোধী পোস্ট করা হলে, ভিসা বা বসবাসের অনুমতি বাতিল করা হবে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ গতকাল বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। যেসব পোস্টে হামাস, হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহী গোষ্ঠীর মতো সংগঠনগুলোর সমর্থন থাকবে, সেগুলো ইহুদিবিরোধী হিসেবে বিবেচিত হবে। তবে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী আইন যেই বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়, এই পদক্ষেপটি সেখানে একটি নতুন […]

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

আগামী জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এই তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার ৯ই এপ্রিল ফ্রান্স-৫ টেলিভিশনে এক বক্তব্যে ম্যাঁক্রো বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমাদের লক্ষ্য এবং আমরা এটি আগামী মাসের মধ্যে করতে চাই। জুনে সৌদি আরবের সাথে জাতিসংঘের কনফারেন্সে আমরা একাধিক দেশের নেতাদের সাথে বসে […]

উত্তর ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ২২টি বিমান হামলা

উত্তর ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ২২টি বিমান হামলা

উত্তর ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অন্তত ২২টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন এবং স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, রাজধানী সানআ’র পূর্ব ও দক্ষিণাঞ্চল, লোহিত সাগরের কামারান দ্বীপ এবং তেলসমৃদ্ধ মারিব প্রদেশের উত্তর ও দক্ষিণ অংশে এসব হামলা চালানো হয়। তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন […]

২০২৪ সালের ইসরায়েল-লেবানন সংঘাত: আধুনিক যুদ্ধনীতি ও বৈশ্বিক প্রভাব

২০২৪ সালের ইসরায়েল-লেবানন সংঘাত: আধুনিক যুদ্ধনীতি ও বৈশ্বিক প্রভাব

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত নতুন মাত্রা পায়। এই সংঘর্ষ শুধু ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এর প্রভাব ছড়িয়ে পড়ে গোটা পশ্চিম এশিয়ায়। ইসরায়েল তাদের দাবি অনুযায়ী হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালালেও, এই যুদ্ধে তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে লেবাননের নাগরিক পরিকাঠামো ধ্বংস করেছে। ফলে সাধারণ […]

ইসরায়েলের অবরোধে গাজায় তীব্র পানি সংকট, মানবিক সহায়তার আহ্বান

ইসরায়েলের অবরোধে গাজায় তীব্র পানি সংকট, মানবিক সহায়তার আহ্বান

আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েল বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ কেটে দিয়ে গাজায় পানি সরবরাহ কার্যত বন্ধ করে দিয়েছে। সংস্থাটি দ্রুত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার কর্মকর্তা পাওলা নাভারো বলেন, ‘গাজার মানুষ বিশুদ্ধ পানির অভাবে চরম সংকটে রয়েছে। তাদের কেউ দূষিত পানি পান করছে। আবার অনেকের কাছে সেটাও নেই।’ চিকিৎসক কিয়ার লোডি […]

মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ২৩ ফিলিস্তিনি শহিদ

মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ২৩ ফিলিস্তিনি শহিদ

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গতকাল মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ২৩ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেক মানুষ। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, খান ইউনুস ও রাফাহ শহরে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। খান ইউনিসের ‘কাইজান আন নাজার’ এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় এক শিশু ও এক ব্যক্তি […]