গাজায় চলমান আগ্রাসন নিয়ে এবার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেই ফাটল ধরেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব ছড়িয়ে পড়ছে নতুন করে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ বন্ধের দাবিতে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন ইসরায়েলি বিমানবাহিনীর এক হাজারের বেশি রিজার্ভ সদস্য। এ পরি তাদের বরখাস্ত করেন সেনাপ্রধান। তবে এই সিদ্ধান্ত উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেনাবাহিনীর ভেতরে।

এরপরই নৌবাহিনী, বিমানবাহিনী, সাঁজোয়া ইউনিট এবং সামরিক চিকিৎসা বিভাগের সদস্যরাও এ প্রতিবাদে যোগ দেন। তারা যুদ্ধ বন্ধ ও গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান।

প্রতিবাদকারীদের তালিকায় বহু সাবেক সেনা সদস্যও রয়েছেন। তাদের বক্তব্য, গাজায় চলমান আগ্রসন শুধু ইসরায়েলের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, মানবিক দিক থেকেও এটি দেশটিকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে আন্তর্জাতিক অঙ্গনে একদিকে যেমন গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জোড়ালো হচ্ছে, তেমনই দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ যুদ্ধবিরোধী কণ্ঠস্বর আরও তীব্রতর হচ্ছে। বিশ্লেষকগণ ধারণা করছেন, সেনাবাহিনীর ভেতরের এই বিরোধিতা ইসরায়েল সরকারের বিরুদ্ধে মারাত্মক চাপ সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *