বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৩ রোহিঙ্গা আটক

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে। শনিবার বিশেষ অভিযান চালিয়ে ৯ নারী, ১৪ শিশু ও ১০ পুরুষকে আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানোর পর তাদের ধরা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। রাখাইন রাজ্যে দীর্ঘদিন […]
বুথিডং থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক উচ্ছেদ করছে সন্ত্রাসী আরাকান আর্মি!

মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং টাউনশিপে রোহিঙ্গা গ্রামবাসীদের গ্রাম ছাড়ার আলটিমেটাম দিয়েছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি (এএ)। এক সপ্তাহের মধ্যে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে, না হলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি, ইউনিফর্ম পরিহিত ও অস্ত্রসজ্জিত সন্ত্রাসী আরাকান আর্মির (এএ) সদস্যরা বুথিডংয়ের পালি তাউং গ্রামে প্রবেশ করে। এরপর স্থানীয় প্রবীণদের […]
রোহিঙ্গাদের জোরপূর্বক বুথিডাউংয়ে স্থানান্তর করছে সন্ত্রাসী আরাকান আর্মি

গত বছরের ১৭ মে থেকে বুথিডাউং থেকে বাস্তুচ্যুত হওয়া লক্ষাধিক রোহিঙ্গা এখনো কঠোর বাস্তবতার মুখোমুখি। এবার তারা সন্ত্রাসী আরাকান আর্মি (এএ) এর হাতে জোরপূর্বক স্থানান্তরের শিকার হচ্ছেন। শুরুতে তাদের বুথিডাউং শহরের কাছাকাছি ৫ নম্বর ওয়ার্ডে সীমাবদ্ধ রাখা হয়েছিল। এখন নতুন নির্দেশনায় তাদের শহর থেকে প্রায় ৪৫ মিনিট দূরের এক গ্রামাঞ্চলে যেতে বাধ্য করা হচ্ছে। এমনকি […]
রোহিঙ্গাদের ঘরছাড়ার নির্দেশ সন্ত্রাসী আরাকান আর্মির

মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরে প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে বাড়িঘর ছেড়ে ধানের ক্ষেতে অস্থায়ী আশ্রয় তৈরি করে বসবাসের নির্দেশ দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠি আরাকান আরাকান আর্মি। রোববার শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি ছাড়ার জন্য সোমবার সকাল ৯টা পর্যন্ত সময় বেঁধে দেয় তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব বাসিন্দারা দীর্ঘদিন ধরে তীব্র দারিদ্র্যে দিন কাটাচ্ছেন এবং […]
ফিলিস্তিনের পতাকা সংবলিত পোশাক পরায় আরাকানে তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকানে ফিলিস্তিনের পতাকা সংবলিত পোশাক পরা এবং বিক্রির অভিযোগে তিন রোহিঙ্গা মুসলিমকে গ্রেপ্তার করেছে সন্ত্রাসী আরাকান আর্মি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার মংডু শহরের শিডা ফারা গ্রামে টহলের সময় আরাকান আর্মি এক যুবককে আটক করে। যুবকটি ফিলিস্তিনের নাম লেখা একটি টি-শার্ট পরেছিলেন। তাকে গ্রেপ্তারের সময় সেনারা শারীরিকভাবে নির্যাতন করে এবং চিৎকার করে বলে, ‘আমরা […]
রোহিঙ্গা মুসলিমদের বিপন্ন অবস্থা: হিউম্যান রাইটস ওয়াচের সতর্কবার্তা

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন এবং নিপীড়নের বিষয়ে নতুন করে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করেছে, মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যেসব নৃশংসতা চালিয়েছে, তা ২০১৭ সালের ভয়াবহ গণহত্যার পুনরাবৃত্তি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি উভয়ই রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, […]
আরাকানে রোহিঙ্গাদের ফোন-সিম জব্দ, আরাকান আর্মির হুমকি

আরাকানের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। গত ১৮ জানুয়ারি বুথিডংয়ের দক্ষিণাঞ্চলের ফুইমালি পাড়া, তিতুপাউট পাড়া, মিয়ানদাফারা পাড়া, নোইয়াফারা পাড়া, যুম্মাফারা পাড়া, ওয়ারিয়ং পাড়া এবং শাফার পাড়া ঘিরে এ অভিযান চালায় তারা। গ্রামগুলো ঘিরে রোহিঙ্গাদের মোবাইল ফোন ও সিম কার্ড হস্তান্তর করতে বাধ্য করা হয়। সন্ত্রাসীরা […]
রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান সংকট!

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও কষ্ট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো এই সম্প্রদায়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। নৃশংস হামলা, ভয়াবহ অপহরণ এবং সহিংসতায় শিবিরগুলোর হাজারো মানুষের নিরাপত্তার আশার আলো ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। গত ১৫ জানুয়ারি রাতে কুতুপালং শরণার্থী শিবির-৩ এর মসজিদে তওবা মাহফিলে ভাষণ দিচ্ছিলেন এক প্রবীণ উপদেশক। তবে হঠাৎ অস্ত্রধারীরা […]
বুথিডংয়ে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির কারফিউ ও নিষেধাজ্ঞা, রোহিঙ্গা মুসলিমদের দুর্বিষহ জীবন

মিয়ানমারের বুথিডং এলাকায় মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধে স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সন্ত্রাসী আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশি সিম ব্যবহার নিষিদ্ধ করেছে। এতে এলাকাবাসী কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে জরুরি প্রয়োজনে সাহায্য চাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা […]
জান্তা বাহিনীর বিমান হামলায় ৪১ রোহিঙ্গা মুসলিম শহিদ, আহত অর্ধশতাধিক

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জেলে গ্রামে হিংস্র জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪১ রোহিঙ্গা মুসলিম শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন, যাদের বেশির ভাগই রোহিঙ্গা মুসলিম। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)। বুধবার বিকেলে রাখাইনের রামরি টাউনশিপের কিয়াউক নি মাও গ্রামে এ হামলা চালানো হয়। সামরিক […]
আরাকান আর্মির জাতাঁকলে পিষ্ট রোহিঙ্গারা, পাচারকারীদের ফাঁদে বাড়ছে জীবনের ঝুঁকি!

রাখাইন (আরাকান) অঞ্চলে মগ সন্ত্রাসী আরাকান আর্মি (এএ)-এর বর্বরতা এখন সীমা ছাড়িয়েছে। প্রতিনিয়ত রোহিঙ্গাদের ওপর চালানো হচ্ছে অকল্পনীয় নির্যাতন। এই অমানবিক পরিস্থিতি থেকে বাঁচতে গত সপ্তাহান্তে প্রায় ২৬০ রোহিঙ্গা সাগরপথে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে যারা রয়ে যাচ্ছেন তারা পড়ছেন মানব পাচারকারী সন্ত্রাসী আরাকান আর্মিদের ফাঁদে, যেখানে তাদের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাচ্ছে। বিশ্বের চোখের […]
বিগত ছয় বছরেও কাটেনি রোহিঙ্গাদের দুর্দশা!

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো নির্মম-হিংস্র সেনা অভিযানের ছয় বছর পূর্ণ হলো। এই অভিযানে হাজারো রোহিঙ্গা প্রাণ হারায়, শতশত মা-বোন নিজেদের ইজ্জত হারান এবং লক্ষাধিক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী কঠিন জীবনযাপন করছেন। মিয়ানমারে ফেরত যাওয়ার কোনো বাস্তবসম্মত পথও দেখা যাচ্ছে […]
