বুথিডাংয়ে পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করল সন্ত্রাসী আরাকান আর্মি

মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরে পাঁচজন রোহিঙ্গা পুরুষকে অপহরণ করেছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি। অপহরণের কারণ বা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আরাকান সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃতদের মধ্যে চারজন বুথিডাংয়ের আলাই চাউং গ্রামের বাসিন্দা। তারা হলেন—মোহাম্মদ রুশিত, ইউ লালু (গ্রামপ্রধান), সিদ আলম এবং মোহাম্মদ ফরকান। অপরজন, মোহাব্বতুল্লাহ, পাশের বাগোনা টাউং […]
এক সপ্তাহের মধ্যে নতুন করে ১০টি গ্রাম খালি করার নির্দেশ দিল আরাকান আর্মি!

আরাকান রাজ্যের বুথিডাং শহরে নতুন করে দুঃসময়ের মুখোমুখি হয়েছেন রোহিঙ্গারা। সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘আরাকান আর্মি’ রোহিঙ্গাদেরকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে, অন্তত ১০টি গ্রাম খালি করে তাদের অন্য কোথাও চলে যেতে হবে। গতকাল রোববার ২০ এপ্রিল আরাকান আর্মির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে গত মার্চ মাসে রমজান চলাকালীন সময়েও একই ধরনের আদেশ দেওয়া […]
রোহিঙ্গা মেয়েদের জন্য আত্মরক্ষার হাতিয়ার হয়ে উঠছে ‘টায়কোন্ডো’

চারপাশে টিনের ঘর, সরু গলি আর ভিড়ের মধ্যে এক কোণে তৈরী করা হয়েছে একটি ছোট ঘর। ঘর নয়, যেন এক স্বপ্নের পাঠশালা। এখানেই প্রতিদিন বিকেলে রোহিঙ্গা কিশোরীরা জড়ো হয়। কেউ হাতে গ্লাভস পরে, কেউ পা উঁচিয়ে দেয়াল ছোঁয়ার চেষ্টা করে। শিখছেন আত্মরক্ষার কৌশল—শিখছেন ’টায়কোন্ডো’। সহিংসতা থেকে আত্মরক্ষার পথ বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেড়েই চলেছে […]
বাংলাদেশের ১০ কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সশস্ত্র উৎসব, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন!

এবার আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশের অন্তত ১০ কিলোমিটার ভেতরে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি মুখ এলাকায় আরাকান আর্মির ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে মনে হচ্ছে, যেন এটি স্বাধীন বাংলাদেশের কোন অংশ নয়, বরং আরাকান আর্মির প্রভাবাধীন কোন এলাকা। গত ১৬ ও ১৭ এপ্রিল এই রেমাক্রি মুখ এলাকায় প্রকাশ্যেই ’আরাখা […]
রোহিঙ্গাদের ওপর সন্ত্রাসী আরাকান আর্মির অবৈধ কর ও জোরপূর্বক নিয়োগ!

সন্ত্রাসী আরাকান আর্মি মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরের ‘টাউং বাজার’, ‘সাইউ জা’সহ ছয়টি গ্রামে রোহিঙ্গাদের ওপর নতুন নিয়ম জারি করেছে। প্রতিটি পরিবারকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে বলা হয়েছে। যদিও নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি। গোষ্ঠীটি দাবি করেছে, মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে এলাকা রক্ষার জন্যই এই অর্থ প্রয়োজন। তারা রোহিঙ্গা যুবকদেরও সেনাবাহিনীতে নিয়োগের জন্য প্রস্তুত রাখতে বলেছে। […]
মংডুতে রোহিঙ্গাদের ঘরবাড়ি-সম্পদ লুটপাটে ত্রাসের রাজত্ব কায়েম আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের আরাকান রাজ্যের মংডু শহরে আবারও রোহিঙ্গাদের সম্পদ জোরপূর্বক দখল করা শুরু করেছে সন্ত্রাসী আরাকান আর্মি (AA)। শহরের ’মিওমা কানিন তান’ এবং ‘মাউং নি’ পাড়ায় রোহিঙ্গাদের ফেলে যাওয়া ঘরবাড়ি ও মূল্যবান সম্পদ দখলের মাধ্যমে তাদেরকে চূড়ান্তভাবে বিতাড়িত করার পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা আরাকান নিউজ এজেন্সিকে জানান, আরাকান আর্মির সদস্যরা […]
একই পরিবারের অবৈধ অনুপ্রবেশকারী ৩ রোহিঙ্গাকে আটক করল ভারত

ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে প্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে তিনজনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘অব ইন্ডিয়া’-এর বরাতে জানা গেছে, এই তিনজন বাংলাদেশ থেকে পাচারকারীদের সহায়তায় ভারতে প্রবেশ করেন। তারা অন্য এক রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রেন স্টেশনে ছিলেন, সেখান থেকেই তাদের আটক করা […]
রোহিঙ্গা তরুণদের ওপর ‘মানবপাচারকারীদের’ ভয়ংকর নির্যাতন !

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে, কিছু রোহিঙ্গা কিশোর ও তরুণ মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। যাদের নির্যাতন করা হয়েছে, তারা মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় চড়ার কথা ছিল। কিন্তু যাদের মাধ্যমে এই যাত্রা হওয়ার কথা, সেই মানবপাচারকারীরাই এখন তাদের উপর ভয়ংকর নির্যাতন চালাচ্ছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, এক মানবপাচারকারী একটি চক্রের সদস্য হিসেবে […]
মিয়ানমারের কাচিনে এক সপ্তাহে দুই শতাধিক বিমান হামলা, বহু হতাহত

মিয়ানমারের কাচিন রাজ্যের বিভিন্ন এলাকায় মাত্র এক সপ্তাহে ২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ড্রোন এবং পরিবহন বিমান থেকে পরিচালিত হামলা। গত ১৩ই এপ্রিল এক বিবৃতিতে কাচিন ইনডিপেনডেন্স আর্মি (KIA) বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী ১১টি বিমান হামলা চালিয়েছে। ১৩৪টি Y-12 পরিবহন বিমানে টহলসহ ৬৭টি ড্রোন হামলা চালিয়েছে। […]
আরাকানে আবারো দুটি বিমান হামলা চালালো জান্তা বাহিনী

মিয়ানমারের জান্তা সরকারের একটি যুদ্ধবিমান আরাকান রাজ্যের পাউকতাও শহরের একটি রোহিঙ্গা গ্রামের কাছে দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত ১১ই এপ্রিল সকালে সিত্তে শহরের নিকটবর্তী ফাইউংগা দ্বীপে অবস্থিত আনোক ইয়ে নামক গ্রামের এই বিমান হামলা দুটি চালানো হয়। তবে সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে নারিঞ্জারা নিউজ। বসবাসকারীরা ক্রমবর্ধমান […]
বুথিডাংয়ের রোহিঙ্গাদের উপর দ্বিগুণ করারোপ সন্ত্রাসী আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের বুথিডাং শহরের অন্তর্গত ‘ন্যাউং চাউং’ গ্রামে অবস্থিত রোহিঙ্গাদের দোকানগুলোর ওপর দ্বিগুণ কর বসিয়েছে সন্ত্রাসী আরাকান আর্মি। তারা দাবি করেছে, গ্রাম, বাজার ও দোকান রক্ষার দায়িত্ব নিচ্ছে বলেই এই কর বৃদ্ধি করা হয়েছে। তবে বাস্তবে দোকানদাররাই নিজের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। আরাকান নিউজ এজেন্সির এক প্রতিবেদকের ভাষ্যমতে, ১০ এপ্রিল থেকে এই […]
নতুন করে আরাকান ও চীন রাজ্যের ২০ শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী

মিয়ানমারের সামরিক জান্তা বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে। দেশের পশ্চিমাঞ্চলের আরাকান ও চীন—এই দুই রাজ্যের ২৬টি শহরের মধ্যে ২০টির নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি সেনাবাহিনী। সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি এবং ‘চীন ব্রাদার্স এলায়েন্স-এর যৌথ আক্রমণে একে একে দখল হারাতে থাকে শহরগুলো। বিশ্লেষকদের মতে, এই অবস্থাকে সামরিক সরকারের জন্য এক অপূরণীয় ধাক্কা বলেই বিবেচনা করা হচ্ছে। আরাকান রাজ্যের […]
