হামাস একটি প্রতিরোধ আন্দোলন, সন্ত্রাসী নয়: এরদোয়ান

সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে এনবিসি নিউজ-এর সাংবাদিক কিয়ার সিমন্সের সাথে এক সাক্ষাৎকারে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোয়ান হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, হামাস একটি ‘প্রতিরোধ আন্দোলন’। যারা তাদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করছে। এছাড়া সাক্ষাৎকারে এরদোয়ান গাজার উপর ইসরায়েলের চালানো হামলাগুলোর নিন্দা জানান এবং […]
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ কোটি ডলারের মার্কিন সহায়তা ঘোষণা

যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রায় ২০ কোটি ডলারের নতুন আর্থিক সহায়তা ঘোষণা করেছে। এই সহায়তা রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটানো এবং স্থানীয় জনগণের উন্নয়নে ব্যয় হবে। এই সহায়তার মধ্যে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) থেকে ১২ কোটি ৯০ লাখ ডলার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ৭ কোটি ডলার প্রদান করা […]
নবি অবমাননাকে কেন্দ্র করে লংমার্চে উত্তাল ভারত

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলআইহি ওয়াসাল্লামকে অবমাননা এবং ইসলাম নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মহারাষ্ট্র প্রদেশ। ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক বিতর্কিত হিন্দু ধর্মীয় গুরু রামগিরি মহারাজ সম্প্রতি তার এক বক্তব্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা এবং ইসলাম ধর্মের কটূক্তি করে বলেন, ‘ইসলামের গোটা ইতিহাসই হত্যা অত্যাচারের ইতিহাস। আর এর মূল […]
দীর্ঘস্থায়ী সংঘাতের পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ

আজ ২৫শে সেপ্টেম্বর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৯৪৩তম দিনে প্রবেশ করেছে। পূর্ব ইউরোপের এই যুদ্ধের বয়স প্রায় আড়াই বছর হয়ে গেলেও যুদ্ধ বন্ধের কোন ইঙ্গিত এখনও মিলছে না। কারণ, যুদ্ধের সর্বশেষ ঘটনাপ্রবাহ পর্যালোচনা যুদ্ধ বিরতি বা শান্তি স্থাপনের কোন ইঙ্গিত বহন করে না। যুদ্ধ পরিস্থিতি সম্প্রতি ভারতের পক্ষ থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের উদ্যোগ ঘোষণা দেওয়ার মধ্যেই […]
ইসরায়েলি বিমান হামলায় শহিদ হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম কুবাইসি

আজ ২৫শে সেপ্টেম্বর বুধবার হিজবুল্লাহ তাদের গুরুত্বপূর্ণ ফিল্ড কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কুবাইসির (৬২) মৃত্যুর খবর স্বীকার করেছে। গতকাল মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর গাবিরিতে একটি ইসরায়েলি বিমান হামলায় ইব্রাহিম কুবাইসি নিহত হন। ফিল্ড কমান্ডার ইব্রাহিম কুবাইসি ‘আলহাজ আবু মুসা’ নামে পরিচিত ছিলেন। বিবৃতিতে হিজবুল্লাহ জনায়, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে কুদসের পথে একজন শহিদ হচ্ছেন ইব্রাহিম […]
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া তথ্যমতে, গত মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ৫ মিনিটে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘরে সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বাংলাদেশের অন্যান্য কূটনীতিক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক […]
গাজা যুদ্ধের ৩৫৪তম দিন যা ঘটলো সারাদিন

গাজা-ইসরায়েল যুদ্ধ বছর পূর্ণ হতে বাকি আর মাত্র ১১ দিন। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৪তম দিন। চলমান এই যুদ্ধে গাজায় এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকাল ‘আলআকসা শহিদ ব্রিগেড’ নামের একটি প্রতিরোধ ব্যাটালিয়ন নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইন ও তাদের অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল ও মিসাইল-১৩২ দিয়ে […]
গোলানে হাসান নাসরুল্লাহর নির্দেশের অপেক্ষায় ৪০ হাজার যোদ্ধা

প্রসিদ্ধ ইসরায়েলি পত্রিকা ‘দৈনিক হারেৎজ’ জানিয়েছে, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে গোলানে জড়ো হওয়া প্রায় ৪০ হাজার যোদ্ধা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা এই খবরের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যদিও এই যোদ্ধারা খুব বেশি অভিজাত নয়, তবে তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয়। ইসরায়েলের এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এ সকল […]
আবারও নুসাইরাতে দখলদার ইসরায়েলের নৃশংস হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না দখলদার ইসরায়েলের তাণ্ডব। গতকাল ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার উত্তর গাজাসহ বিভিন্ন স্থানে রাত থেকে চলা বিমান হামলায় অন্তত ৫৩জন ফিলিস্তিনি শহিদ হয়েছে। বিশেষ করে নুসাইরাত শরণার্থী শিবিরে বহু মানুষ হতাহত হয়। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৬৭ জনে। […]
লাগাতার ইসরায়েলি হামলায় সিরিয়া সীমান্তে লেবানিজ শরণার্থীদের ঢল

লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলার ফলে দক্ষিণ ও পূর্ব লেবানন থেকে সিরিয়া সীমান্তে আশ্রয় নিচ্ছে শত শত মানুষ। সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ও সোমবারের হামলা থেকে বাঁচতে প্রায় ৫০০ শরণার্থী সিরিয়ায় প্রবেশ করেছে। এ বিষয়ে সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শরণার্থীরা লেবাননের আলকুসায়ার […]
মুদ্রার উত্থানে গতি পেয়েছে আফগান অর্থনীতি

দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন দখলদারিত্বের অধীনে থাকা আফগানিস্তান আজ ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে চলছে। যুদ্ধ-বিধ্বস্ত এবং ক্রমাগত অস্থিরতায় জর্জরিত এই দেশটি মার্কিন নেতৃত্বাধীন দখলদারদের থেকে মুক্তি লাভের পর নিজেদের অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠনে নজিরবিহীন অগ্রগতি দেখিয়েছে। ইসলামি শাসনের অধীনে পরিচালিত বর্তমান সরকার শুধুমাত্র অভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভর করে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার পাশাপাশি শক্তিশালী […]
চলমান সংঘাতে নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ বিভিন্ন দেশের

লেবাননে চলমান সংঘাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং কানাডা তাদের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি আক্রমণের ক্রমবর্ধমান হুমকি এবং লেবাননের পরিস্থিতি দিন দিন অস্থির হয়ে উঠায় এই সতর্ক বার্তা জারি করা হয়। আজ ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এক জরুরি বার্তায় লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের […]
