রাজধানী খার্তুম পুনর্দখল করতে সুদান সেনাবাহিনীর আক্রমণ   

রাজধানী খার্তুম পুনর্দখল প্রচেষ্টায় সুদান সেনাবাহিনীর তীব্র আক্রমণ

আজ ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সুদানের রাজধানী খার্তুম পুনরুদ্ধার করতে তীব্র আক্রমণ চালিয়েছে সুদানের সেনাবাহিনী। সামরিক সূত্রগুলোর মতে, প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের দখলকৃত এলাকাগুলোতে এ আক্রমণটি গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড়। এ ব্যাপারে খার্তুমে কর্মরত আলজাজিরার সাংবাদিক হিবা মরগান জানান, সেনাবাহিনী ইতোমধ্যেই শহরের তিনটি প্রধান সেতুর নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে উমদুরমান শহর থেকে খার্তুমের সাথে […]

ফিলিস্তিন ইস্যুতে পুরস্কার প্রত্যাখ্যান লেখিকা ঝুম্পা লাহিড়ীর

ফিলিস্তিনি কুফিয়া অবমাননার প্রতিবাদে পুরস্কার প্রত্যাখ্যান পুলিৎজার বিজেতা লেখিকার

সম্প্রতি নিউইয়র্ক সিটির নোগুচি মিউজিয়ামের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিখ্যাত পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত লেখক ঝুম্পা লাহিড়ী।  ফিলিস্তিনি কুফিয়া পরায় মিউজিয়াম কর্তৃপক্ষ তিন কর্মচারীকে বরখাস্ত করার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৫শে সেপ্টেম্বর বুধবার নিউয়র্কের নোগুচি মিউজিয়াম ঘোষণা জানায়, ঝুম্পা লাহিড়ী ২০২৪ সালের ইসামু নোগুচি পুরস্কার গ্রহণ করবেন না। সম্প্রতি মিউজিয়ামটি তাদের পোশাকবিধি পরিবর্তনের অংশ […]

পাঁচ বছর শিক্ষাবঞ্চিত থাকবে গাজার শিশুরা

যুদ্ধের কারণে পাঁচ বছর শিক্ষা পাবে না ফিলিস্তিনি শিশুরা

সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের শরণার্থী, ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) এর পক্ষ থেকে ফিলিস্তিনে কর্মরত দলের যৌথ গবেষণা ফলাফল বলছে, গাজায় অক্টোবর-২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের ফলে শিশু এবং শিক্ষার্থীরা পাঁচ বছরের মতো শিক্ষা হারাতে পারে। যার ধ্বংসাত্মক প্রভাব পড়বে শিশুদের ওপর। গবেষণায় আরও উল্লেখ করা হয়, ২০১৯ সাল থেকে ইসরায়েলি সামরিক অভিযান, কোভিড-১৯ […]

তাইওয়ান প্রণালী ঘিরে চীন-জাপান নতুন উত্তেজনা

তাইওয়ান প্রণালী ঘিরে চীন-জাপান নতুন উত্তেজনা

সম্প্রতি প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানের একটি যুদ্ধজাহাজকে কেন্দ্র করে সামুদ্রিক এই অঞ্চলে শুরু হয়েছে নতুন এক উত্তেজনা। জাপানের জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকে এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে গতকাল বুধবার জাপানের একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে। আর এ থেকেই সূচনা চীন-জাপানের মধ্যকার নতুন উত্তেজনার । যদিও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো বিবৃতি […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যা ঘটলো গতকাল

তিন বছর হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স। দীর্ঘ এই যুদ্ধে উভয় পক্ষের অবস্থান দিচ্ছে না কোন শান্তির আভাস। গতকাল ছিল এই যুদ্ধের ৯৪৪তম দিন। গতকাল যুদ্ধের ময়দানে এবং কূটনৈতিক অঙ্গনে ঘটেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। লড়াইয়ের পরিস্থিতি গতকাল পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ১৯জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের […]

আমাদের দেশ ধ্বংসের পথে: সাবেক ইসরায়েলি জেনারেলের হুঁশিয়ারি

আমাদের দেশ ধ্বংসের পথে: সাবেক ইসরায়েলি জেনারেলের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং উত্তেজনা মধ্যেই ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল ইত্সহাক ব্রিক তাঁর দেশের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দেশকে এক অচল পথে নিয়ে যাচ্ছে, যা শেষ পর্যন্ত চূড়ান্ত ধ্বংসের দিকে গড়াতে পারে। কৌশলগত সাফল্যের পরও অবনতি ইত্সহাক ব্রিকের মতে, যদিও প্রাথমিকভাবে ইসরায়েল লেবাননে […]

লেবাননে স্থল অভিযানে প্রস্তুত ইসরায়েল, পাল্টা হুঁশিয়ারি লেবাননের

লেবাননে স্থল অভিযানে প্রস্তুত ইসরায়েল, পাল্টা হুঁশিয়ারি লেবাননের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতি নতুন এক মাত্রায় গিয়ে ঠেকেছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার মেজর জেনারেল ওরি গোরদিন জানিয়েছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এক নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। তাই লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সেনাবাহিনীকে স্থল অভিযানের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এদিকে মার্কিন ওয়েবসাইট অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন […]

গাজা যুদ্ধের ৩৫৫তম দিন যা ঘটলো সারাদিন

গাজা যুদ্ধের ৩৫৫তম দিন যা ঘটলো সারাদিন

বছর পূর্ণ হতে আর মাত্র ৫ দিন বাকি গাজা যুদ্ধের। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৫তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ইসরায়েলের উপর প্রচুর আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন। • হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড, আলকুদস ব্রিগেডের সাথে মিলে ‘নেটজারিম’ এলাকার উত্তরে ইসরায়েলের […]

হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত নিরসনে নতুন প্রস্তাব ওয়াশিংটনের

হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত নিরসনে নতুন প্রস্তাব ওয়াশিংটনের

চলমান হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত নিরসনে ২১ দিনের যুদ্ধবিরতি প্রচেষ্টার একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা ও আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক সমঝোতার জন্য প্রয়োজনীয় সময় ও পরিবেশ তৈরি করা। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যৌথ আহ্বান এ বিষয়ে আজ ২৬শে স্বপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো […]

গাজায় ইসরায়েলি আগ্রাসনের একটি বিস্তারিত রিপোর্ট

গাজায় ইসরায়েলি আগ্রাসনের একটি বিস্তারিত রিপোর্ট

সম্প্রতি হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড গাজায় ইসরায়েলি নগ্ন আগ্রাসনের এক বিশদ বিবরণ প্রকাশ করেছে। যে বিবরণে বিশদ আকারে তুলে ধরা হয়েছে গাজায় করা ইসরায়েলের প্রতিটি অপরাধ। গাজা যুদ্ধের ৩৪৮তম দিনে প্রকাশিত সেই রিপোর্টে তুলে ধরা হয়েছে ইসরায়েলি আগ্রাসনের বিভিন্ন দিকের বিস্তারিত তথ্য । গাজার মানুষের উপর চালানো ইসরায়েলের নগ্ন আগ্রাসন শিশুদের উপর আগ্রাসন নারীদের […]

লেবাননে স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

লেবাননে স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার এক বিবৃতিতে লেবাননে স্থল অভিযানের কথা জানিয়েছে। এর আগে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে তেলআবিবের উপকণ্ঠে মোসাদের সদর দফতর এবং হাইফার দক্ষিণে বিস্ফোরকদ্রব্য উৎপাদনকারী একটি ইসরায়েলি কারখানা। ইসরায়েলি সেনাপ্রধান হেরতসি হালেভি বলেছেন, ‘আমাদের বিমান […]

জাতিসংঘের নীতি আফগানিস্তানের উন্নতির অন্তরায়: তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

জাতিসংঘের নীতি আফগানিস্তানের উন্নতির অন্তরায়: তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

সম্প্রতি ইসলামি ইমারাত আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ  জাতিসংঘের প্রতি সমালোচনা করে বলেন, আফগানিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে জাতিসংঘ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। জাতিসংঘের বর্তমান নীতিমালা আফগানিস্তানের অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপনের পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের বিশ্বের সাথে সংযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের উচিত এ ক্ষেত্রে আরও […]