আবারও শীর্ষ দূষিত শহরের তকমা পেল দিল্লি

আবারও শীর্ষ দূষিত শহরের তকমা পেল দিল্লি

অস্বাস্থ্যকর দূষিত আবহাওয়ার কারণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম হয়েছে ভারতের রাজধানী দিল্লি। গতকাল বুধবার ১৩ই নভেম্বর বৈশ্বিক আবহাওয়া বিষয়ক সুইস সংস্থা ফার্স্ট ইন এয়ারের (আইকিউআইআর) লাইভ র‍্যাঙ্কিংয়ে দিল্লির এই অবস্থান লক্ষ্য করা গেছে। এছাড়া দূষিত শহরের সেই র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গের কোলকাতা এবং নবম স্থানে ভারতের মুম্বাই শহরের অবস্থান দেখা গেছে। এদিকে […]

এক মাসেই ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করল হিজবুল্লাহ  

এক মাসেই ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করল হিজবুল্লাহ

লেবাননে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে চলছে হিজবুল্লাহর তুমুল লড়াই। গতকাল মঙ্গলবার ১২ই নভেম্বর রাতে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ১লা অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘর্ষে তারা প্রায় ১০০ জন ইসরায়েলি সেনাকে হত্যার পাশাপাশি এক হাজারেরও বেশি সেনাকে আহত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ বিবৃতিতে আরও জানায়, তাদের যোদ্ধারা এক মাসের সংঘর্ষে তারা ইসরায়েলের ৪৩টি […]

প্রতি মুহূর্তে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি: ফিলিস্তিনি বন্দী

ফিলিস্তিনি বন্দীদের উপর ইসরায়েলর নির্যাতনের করুণ কাহিনী

দখলদার ইসরায়েলি বাহিনীর কারাগারে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতন নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক এমন কিছু ঘটনা প্রকাশ পেয়েছে যা এই অত্যাচারের ভয়াবহ রূপকে সামনে নিয়ে এসেছে। সম্প্রতি ইসরায়েলি কারাগারে রোগ ছড়িয়ে, চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে এব জীবনের মৌলিক চাহিদাগুলো কেড়ে নিয়ে কীভাবে বন্দীদের ওপর এই নির্যাতন চলছে, তারই কিছু হৃদয়বিদারক বর্ণনা উঠে এসেছে ফিলিস্তিনি বন্দীদের […]

গাজায় আগ্রাসন বন্ধের প্রচেষ্টায় আরবে অনুষ্ঠিত আরব-ইসলামিক সামিট

গাজায় আগ্রাসন বন্ধের প্রচেষ্টায় আরবে অনুষ্ঠিত আরব-ইসলামিক সামিট

ফিলিস্তিন লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের লক্ষ্যে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে আরব ইসলামিক সামিট। মূলত ২০২৩ সালের ১১ই নভেম্বরে সকল মুসলিম রাষ্ট্রের মধ্যকার একটি যৌথ সম্মেলনের আরও বৃহৎ আকার ছিল এবারের আরব ইসলামিক সামিট। এতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে সৌদি বাদশাহ সালমান আব্দুল আজিজের আহ্বানে একত্রিত হন মুসলিম বিশ্বের […]

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছ বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। সোমবার রাতে পরিচালিত এই হামলায় ৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। মার্কিন বাহিনীর দাবী, এসব স্থাপনা ইরানের প্রভাবাধীন জঙ্গি গোষ্ঠীগুলোর সশস্ত্র কার্যক্রমকে পরিচালিত ও পরিকল্পিত করতে […]

ভারতে ট্রাম্পের নামে নির্মাণ হচ্ছে ছয়টি টাওয়ার

ভারতে ট্রাম্পের নামে নির্মাণ হচ্ছে ছয়টি টাওয়ার

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভারতের বিভিন্ন শহরে নতুন করে ছয়টি টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে ট্রাম্প অর্গানাইজেশন ও ভারতের ত্রিবেকা ডেভেলপার্সের যৌথ উদ্যোগে   মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং নয়ডায় এই বহুতল ভবনগুলো নির্মিত হবে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে আবাসিক প্রকল্পের অধীন মুম্বাই, পুনে, গুরুগাঁও এবং কলকাতায় চারটি ট্রাম্প […]

নেতানিয়াহুর অফিসের বিরুদ্ধে ৪ গুরুতর অভিযোগ

নেতানিয়াহুর অফিসের বিরুদ্ধে ৪ গুরুতর অভিযোগ

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলো দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে এবং সরকারের ভেতরে সংকটের ইঙ্গিত দিচ্ছে। প্রধানত নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস, যুদ্ধ সংক্রান্ত নথিতে কারসাজি, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ব্ল্যাকমেইল এবং প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের প্রতি অবমাননামূলক আচরণ নিয়ে। নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস প্রথম অভিযোগটি সেনাবাহিনীর আর্কাইভ থেকে গোপনীয় […]

ভারতকে ব্যবহার করে বাণিজ্যে উন্নতি করছে আফগানিস্তান

ভারতকে ব্যবহার করে বাণিজ্যে উন্নতি করছে আফগানিস্তান

চলতি বছরের প্রথম দশ মাসে আফগানিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বৃদ্ধি পেয়ে প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বৃহৎ এই বাণিজ্যিক লেনদেনে আফগানিস্তান ৪৪৭ মিলিয়ন ডলার মূল্যের পণ্য ভারতে রপ্তানি করেছে। অন্যদিকে ভারত থেকে আফগানিস্তান তার রপ্তানির অর্ধেক মাত্র ২০৩ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, […]

আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে বেড়েছে বাদামের উৎপাদন 

আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে বেড়েছে বাদামের উৎপাদন

সম্প্রতি আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে বাদামের উৎপাদন প্রায় ২৪,০০০ মেট্রিক টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১৮% বেশি। এদিকে বাদামের এমন বাম্পার ফলনের পরও দাইকুন্দি প্রদেশের কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে বাদামের দামের পতন নিয়ে উদ্বেগ কাটছে না। কারণ হিসেবে তারা বলছেন, ‘দাইকুন্দি প্রদেশের বিরূপ আবহাওয়া এবং পানির অভাব […]

গাজায় চিকিৎসাটুকুও পাচ্ছেন না ফিলিস্তিনিরা

ইসরায়েলি আগ্রাসনে চিকিৎসাশূণ্য গাজার হাসপাতাল

সম্প্রতি গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সফিয়া জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলের অবরোধের কারণে চিকিৎসকগণ আহত ফিলিস্তিনিদের জীবন রক্ষায় ব্যর্থ হচ্ছেন। এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় প্রতিদিনই আহতরা পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। হুসাম আবু সফিয়া আরও বলেন, ‘ইসরায়েলের অবরোধের ফলে পানি, খাবার, ওষুধ ও […]

২০২৫ থেকে সুইজারল্যান্ডে জারি হবে ‘বোরকার’ ওপর নিষেধাজ্ঞা

২০২৫ থেকে সুইজারল্যান্ডে জারি হবে ‘বোরকার’ ওপর নিষেধাজ্ঞা

সুইজারল্যান্ডে আগামী ১লা জানুয়ারি ২০২৫ থেকে ‘বোরকা’ নিষিদ্ধের নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। যার আওতায় পাবলিক প্লেসে মুখ ঢাকার ওপরও নিষেধাজ্ঞা আসবে। এছাড়া আইনটি কার্যকর হওয়ার পর কেউ যদি নেকাব পরে কিংবা পর্দার উদ্দেশ্যে অন্য কোনভাবে মুখ ঢাকে, তবে তাকে প্রায় ১ হাজার ১৫০ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা গুণতে হতে পারে। […]

পঞ্চ পাণ্ডবের কারণেই মূলত হেরেছেন কমলা হ্যারিস  

পঞ্চ পাণ্ডবের কারণেই মূলত হেরেছেন কমলা হ্যারিস  

মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ে কারণ কী হতে পারে; এই নিয়ে বর্তমানে চলছে নানা বিশ্লেষণ। কিন্তু সকল বিশ্লেষণ শেষে যে বিষয়টি কমলার পরাজয়ে সবচে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা হল পঞ্চ পাণ্ডবের কাহিনী। সদ্য সমাপ্ত নির্বাচনের সমস্ত ঘটনা প্রবাহ গভীরভাবে লক্ষ্য করলেই বিষয়টি জলের মতন পরিষ্কার হয়ে যাবে। […]