লাহোরে বায়ুদূষণে সংকট: প্রতিদিন ৭০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি

পাকিস্তানের লাহোর শহরে বায়ুদূষণ চরম আকার ধারণ করেছে, যা শহরবাসীর জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, লাহোরকে বসবাসের অযোগ্য বলে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা লাহোরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দূষণের কারণে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জিন্নাহ হাসপাতালের এক কর্মকর্তা […]
ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণা ও বৈষম্যের উর্ধ্বগতি

ইউরোপীয় মুসলিম সম্প্রদায় বর্তমানে ক্রমবর্ধমান বৈষম্য ও ঘৃণার মুখোমুখি। সাম্প্রতিক একাধিক গবেষণা ও প্রতিবেদন এই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। ধর্ম, জাতিগত পরিচয় এবং অভিবাসী পটভূমির কারণে মুসলিমগণ ইউরোপের সমাজে বৈষম্যের শিকার হচ্ছেন। মুসলিম জনগোষ্ঠীর আকার ইউরোপীয় ইউনিয়নে মুসলিমগণ দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে বিদ্যমান। পিউ রিসার্চ সেন্টারের ২০১৬ সালের এক জরিপ অনুযায়ী, এই অঞ্চলে মুসলিমদের […]
মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, কারফিউ জারি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার বিক্ষুব্ধ জনতা রাজ্যের তিন মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা চালায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং রাজ্যের সাত জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে […]
প্রতিবেশীদের স্বার্থে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থে নির্লিপ্ত ভূমিকার কারণে এই সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত, […]
আফগান-ভারত সম্পর্কের নতুন অধ্যায়

আফগানিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একটি নতুন মোড় নিয়েছে। মার্কিন দখলদারিত্বের অবসানের তিন বছর পর ইসলামি আমিরাত শাসিত আফগানিস্তান প্রথমবারের মতো একজন আনুষ্ঠানিক কূটনীতিক ড. ইকরামুদ্দিন কামালকে ভারতে পাঠিয়েছে। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনা। ড. ইকরামুদ্দিন কামালের ভারতে নিয়োগ কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করার দিকেই নয়, বরং […]
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করছে যেসব দার্শনিক

দর্শন বরাবরই মানুষের চিন্তা-ভাবনা এবং সমাজের জটিল সমস্যাগুলোকে গভীরভাবে বিশ্লেষণের একটি মাধ্যম। আমরা সাধারণত মনে করি, দার্শনিকেরা রাজনৈতিক ও সামাজিক সংঘর্ষ নিয়ে সবচেয়ে নিরপেক্ষ ও যুক্তিপূর্ণ মতামত প্রদান করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের প্রেক্ষাপটে বহু পশ্চিমা দার্শনিক সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। যেসব পশ্চিমা দার্শনিক ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে তারা নিম্নরূপ: জর্ডান পিটারসন ডানপন্থী […]
আন্তর্জাতিক অঙ্গনে কেমন প্রভাব ফেলবে ট্রাম্পের বৈদেশিক নীতি

আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতি। ইতোমধ্যেই জাতিসংঘে মার্কিন প্রতিনিধির নিয়োগ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনায় এসেছে। জাতিসংঘে নতুন মার্কিন প্রতিনিধি ট্রাম্প প্রশাসনের অধীনে জাতিসংঘে মার্কিন প্রতিনিধির দায়িত্বে থাকবেন জাতিসংঘের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ইলিস স্টেফানিক। এর […]
আফগানিস্তানে অনুষ্ঠিত হল বার্ষিক জাফরান উৎসব

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে গতকাল ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হলো বার্ষিক জাফরান উৎসব। স্থানীয় অর্থনীতি ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা এ উৎসবে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন। উৎসবটির মূল উদ্দেশ্য ছিল জাফরান খাতকে সমৃদ্ধ করা এবং এর আন্তর্জাতিক বাজারের অবস্থান আরও দৃঢ় করা। উৎসবে হেরাতের ডেপুটি গভর্নর হায়াতুল্লাহ মুহাজির ফারাহি বলেন, […]
জান্তার বিমান হামলায় মিয়ানমারে নিহত ৭, বাস্তুচ্যুত হাজারো মানুষ

মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক জান্তার চালানো সাম্প্রতিক বিমান হামলায় সাতজন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। এছাড়া এই হামলার ফলে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ক্রমাগত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা থেকেই হামলার সূত্রপাত হয়। সাম্প্রতিক এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করে, তারা রাখাইন […]
গাজায় ইসরায়েলের পক্ষে লড়তে এসে নিহত ভারতীয় নাগরিক

সম্প্রতি গাজায় ইসরায়েলের পক্ষে লড়তে এসে নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। গত ১২ই নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাসের আক্রমণে নিহত হন ইসরায়েলের পক্ষে লড়তে আসা সেই ভারতীয় নাগরিক। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন তথ্যই জানা গিয়েছে। নিহত সেই ভারতীয় নাগরিক উত্তর-পূর্ব ভারতের বেনি মোনাশে সম্প্রদায়ের একজন সদস্য। নাম হচ্ছে গ্যারি জুলাত। উল্লেখ্য, ইসরায়েলের […]
গাজায় শীত থেকে বাঁচতে কয়লাই এখন একমাত্র ভরসা

গাজা উপত্যকায় শীত মানেই কঠিন এক সংগ্রামের সূচনা। শীতল হাওয়া আর মেঘলা আকাশের নিচে, প্রায় প্রতিটি পরিবারই খুঁজে ফেরে উষ্ণতার কোন না কোন উপায়। তার উপর ইসরায়েলি দখলদারিত্বের প্রভাব আর দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে, গাজাবাসীদের সেই সংগ্রাম দিনে দিনে আরও কঠিন হয়ে উঠেছে। যুদ্ধের কারণে এ বছর খান ইউনিসের ফিলিস্তিনিরা শীত কাটাতে বেছে নিয়েছে কয়লা ব্যবহারের […]
গাজায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা

গাজায় ইসরায়েলি আগ্রাসন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মৃত্যুর ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে চলেছেন সাহসী সাংবাদিকগণ। ফলে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে গাজায় সাংবাদিকদের জীবনের ঝুঁকি ততই বেড়ে চলছে। সেই সাথে গাজায় সাহসী সাংবাদিকতাকে দমন করতে ইসরায়েলের চাপও বাড়ছে। আল জাজিরার সাংবাদিক হুসাম শাবাত জানিয়েছেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে তার মতো আরও পাঁচজন সাংবাদিক ইসরায়েলি সেনাবাহিনীর […]
