ট্রাম্পের আগমন কি আফগানিস্তানের জন্য সুফল বয়ে আনবে?

ট্রাম্পের সাম্প্রতিক বিজয় নিয়ে নানা মহলে চলছে বিশ্লেষণ আর আলোচনা। ট্রাম্পের নতুন শাসনামলে কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি? এই প্রশ্ন বিশ্বের নানা দেশের জন্য শঙ্কার হলেও আফগানিস্তানের জন্য এটি বয়ে আনছে বিশেষ এক আগ্রহ। তবে বাস্তবে তালেবানের শাসনাধীন দেশটি নিয়ে ট্রাম্পের অবস্থান কেমন হতে পারে, সে প্রশ্নের উত্তর এখনো অধরা। ডেমোক্র্যাটদের পরাজয় কি নীরব […]
ফিলিস্তিনি পতাকা অবমাননায় গণপিটুনির শিকার ইসরায়েলি নাগরিক

সম্প্রতি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরায়েলি নাগরিক এবং ফিলিস্তিন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সমর্থক। ইসরায়েলি পত্রিকা ‘ইসরায়েল হায়োমের’ প্রতিবেদন অনুযায়ী, মূলত ঘটনার সূত্রপাত হয়,গতকাল ৭ই নভেম্বর বৃহস্পতিবার ইউরোপিয়ান লিগের আয়াক্স অ্যামস্টারডাম এবং ইসরায়েলের মাকাবি তেলআবিবের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচে ডাচ ক্লাব আয়াক্স ইসরায়েলি ফুটবল ক্লাব ‘মাকাবি তেলআবিবের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে […]
মরক্কোর সাথে সম্পর্ক শক্তিশালী করছে চীন

আটলান্টিক পারের আফ্রিকান দেশ মরক্কোয় নতুন মাত্রায় পৌঁছেছে চীনা বিনিয়োগ। সম্প্রতি চীনের ‘শানহা ইগুয়ান ব্রিজ রেলওয়ে’ কোম্পানী মরক্কোর রেললাইনের উন্নয়নে চলতি বছর ৫৬.২ মিলিয়ন ডলারের অধিক মূল্যের একটি প্রকল্প বাস্তবায়নের চুক্তি করেছে। যে চুক্তির মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র মরক্কোর কেনিত্রা থেকে মারাকেশের মধ্যে উচ্চ-গতির ট্রেন লাইন সম্প্রসারণের প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া ২০৩০ সালে মরক্কোতে ফুটবল […]
আফগান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় কর্মকর্তার বৈঠক

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপ্রধান জে বি সিং। বৈঠকে উভয় দেশের মধ্যে কৌশলগত ও মানবিক সহযোগিতা শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়। বৈঠক সম্পর্কে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেক প্রকাশিত এক বিবৃতি সূত্রে জানা গেছে, বৈঠকে কাবুল-দিল্লির মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের […]
সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান আফগানিস্তানের

দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে নতুন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। এ প্রসঙ্গে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি দৃঢ় ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়টি যুক্তরাষ্ট্রের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকের ভিত্তি হতে পারে ২০২০ সালে […]
কাশ্মীরে ৩৭০ ধারা পুনর্বহাল প্রশ্নে বিধানসভায় বিজেপির বিশৃঙ্খলা

ভারতের জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঘটনার শুরু বৃহস্পতিবার অধিবেশনের চতুর্থ দিনে। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারা পুনর্বহালের দাবিতে একটি প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন। কিন্তু বিধানসভার ভেতরেই তার হাত থেকে প্ল্যাকার্ডটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতিও […]
জেরুজালেম নিয়ে কি আগের পথেই হাঁটবেন ট্রাম্প?

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ হল মার্কিন নির্বাচন। কিন্তু নির্বাচনে আবারও ডোনাল্ড ট্রাম্প নির্বচিত হওয়ায় হাজার প্রশ্নের সাথে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হল ফিলিস্তিন ইস্যু। কারণ, ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে ফিলিস্তিনের ব্যাপারে নিয়েছিলেন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। পূর্বের মেয়াদে ফিলিস্তিন নিয়ে যেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড […]
গাজা যুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে শঙ্কায় মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হওয়াতে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসরায়েলের ব্যাপারে ডেমোক্রেটের কমলা হ্যারিস যদিও স্বর খানিকটা নিচে রাখার নীতি গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু ট্রাম্প বরাবরই তার উল্টো। সম্প্রতি ইসরায়েলের সমর্থনে সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারণায় ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, নির্বাচনে তিনি জয়ী না হলে দুই বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের […]
নাপিতের নাতি যখন মার্কিন প্রেসিডেন্ট

শিরোনাম দেখে হয়তো অনেকেই ভাবছেন, কোন মার্কিন প্রেসিডেন্টের দাদা আসলে নরসুন্দর ছিলেন? এটা যারা ভাবছেন তাদের আরেকটু চমকে দিয়ে বলি। মূলত বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদাই আসলে নরসুন্দর ছিলেন। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের দাদা ফ্রেডরিক ট্রাম্পের জন্ম ১৮৬৯ সালে হিটলারের দেশ জার্মানির পশ্চিমে […]
গোপনে আরব রাষ্ট্রের নাগরিকদের মোবাইল নিয়ন্ত্রণ করছে ইসরায়েল

৭ই অক্টোবর ২০২৩-এ ‘আল আকসা ফ্লাড’ অভিযানের পর থেকে ইসরায়েল আরব দেশগুলোর গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস নিয়ন্ত্রণ করছে এবং ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল দাবি করেছে, ইরান বা তার সহযোগী সংস্থাগুলো যাতে কোন পাল্টা আঘাত হানতে না পারে সেজন্য নিজেদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে নাকি ইসরায়েলের পক্ষ থেকে এমন নিয়ন্ত্রণ করা […]
ট্রাম্পকে হামাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিবৃতিতে হামাস ট্রাম্পকে সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে জনগণ এখনো অটল রয়েছে এবং কোনভাবেই তারা দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ থেকে সরে আসবে না। হামাস ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার নতুন প্রশাসনের প্রতি তাদের অবস্থান কেবলমাত্র ফিলিস্তিনের জনগণকে সমর্থন এবং তাদের প্রতি […]
যেসব কারণে ব্যতিক্রম ছিল এবারের মার্কিন নির্বাচন

নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস হিসেবে এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এবারের মার্কিন নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচে গুরুত্বপূর্ণ নির্বাচন। যেসব কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল তা নিম্নরূপ: পৃথক দুই মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই এমন প্রেসিডেন্ট, যিনি পৃথক দুই মেয়াদে […]
