১৯৮২ সালের হামা গণহত্যা: ইতিহাসের এক নৃশংস অধ্যায়

ফেব্রুয়ারি ১৯৮২। সিরিয়ার হামা শহর পরিণত হয়েছিল রক্তাক্ত এক জনপদে। স্বৈর শাসক হাফিজ আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকার ২৭ দিনব্যাপী সেখানে চালায় এক ভয়াবহ গণহত্যা। রাজনৈতিক বিরোধ এবং ক্ষমতা সুসংহত করার নামে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেওয়া এই নৃশংস ঘটনা চিরকাল সিরিয়ার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। ক্ষমতা দখল ও সংঘাতের সূচনা ১৯৭০ […]
ইসরায়েলি সেনার স্বীকারোক্তিতে গাজা যুদ্ধের তিক্ত বাস্তবতা

গাজার রক্তস্নাত ভূমিতে প্রতিধ্বনিত হচ্ছে মানবতার হাহাকার। ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য হাইম হার জাহাভ গাজার মাটিতে চলমান সংঘাতকে আখ্যা দিয়েছেন ‘পদ্ধতিগত যুদ্ধাপরাধ’ হিসেবে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অকপটে তুলে ধরেছেন এই নির্মম বাস্তবতার চিত্র। প্রাণের অমূল্য হার জাহাভ বলেন, গাজার মানুষের জীবন যেন একটি তুচ্ছ অস্তিত্ব। তার ভাষায়, ফিলিস্তিনিদের জীবনের মূল্য […]
সুদানের হাসপাতালে সন্ত্রাসী আরএসএফের হামলা, নিহত ৯

উত্তর সুদানের আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে সন্ত্রাসী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় ৯ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে চালানো এই হামলায় চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উত্তর দারফুর স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ইব্রাহিম খাতির জানান, ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো হাসপাতালের সেই স্থানে আঘাত করে, যেখানে রোগীদের স্বজনরা জড়ো হয়েছিলেন। […]
সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংসের দাবি ইসরায়েলের

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশেরও বেশি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, সিরিয়ার সামরিক সক্ষমতা হ্রাসের লক্ষ্য নিয়ে ইসরায়েলি বিমান বাহিনী ধারাবাহিক অভিযান চালিয়েছে। এতে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার এবং অন্যান্য কৌশলগত […]
ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়া বায়রু

রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর এই ঘোষণা দেন তিনি। গত ৪ ডিসেম্বর ফ্রান্সের পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। এরপর থেকেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। তবে, মাক্রোঁর ঘোষণার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নাম […]
সিরিয়ার উপকূলে নোঙর করেছে তিনটি রাশিয়ান যুদ্ধজাহাজ

রাশিয়ার ভূমধ্যসাগরীয় নৌবহরের অন্তর্গত যুদ্ধজাহাজগুলো সিরিয়ার উপকূল থেকে ১৩ কিলোমিটার দূরে নোঙর করেছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিদ্রোহীদের উৎখাতের পর এই জাহাজগুলো রাশিয়ার কৌশলগত নৌ ঘাঁটি টারতুস ছেড়ে অবস্থান নিয়েছে। প্ল্যানেট ল্যাবসের মাধ্যমে গত ৯ই ডিসেম্বর তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রাশিয়ার অন্তত তিনটি জাহাজ সিরিয়ার উপকূলে মোতায়েন রয়েছে। এগুলোর […]
ফুলের দেশ থেকে মাদকের সাম্রাজ্য সিরিয়া

একসময় জুঁই ফুলের মিষ্টি সুবাসে ঘেরা একটি দেশ ও ফুলের দেশ হিসেবে পরিচিত ছিল সিরিয়া। সেখানকার প্রকৃতি ছিল মনোমুগ্ধকর। অর্থনীতি দাঁড়িয়ে ছিল কৃষিভিত্তিক উৎপাদনের ওপর। কিন্তু যুদ্ধ, নিষেধাজ্ঞা আর দারিদ্র্যের কষাঘাতে দেশটি আজ এক সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে পরিচিত। একসময় যে দেশটি পরিচিত ছিল জুঁইয়ের জন্য, সেই সিরিয়া এখন পরিচিতি পাচ্ছে ক্যাপ্টাগনের সাম্রাজ্য হিসেবে! ক্যাপ্টাগন ক্যাপ্টাগন […]
২০২৪ সাল মিশরের জন্য কেমন ছিল?

২০২৪ সালটি মিশরীয়দের জন্য নানা সংকট, চ্যালেঞ্জ এবং বিতর্কের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। অলিম্পিক থেকে শুরু করে বিদ্যুৎ সংকট, ওষুধের অভাব এবং রাজনৈতিক বিতর্ক—সবকিছুই এই বছরের জনজীবনে গভীর প্রভাব ফেলেছে। মিশরের নাগরিকদের জন্য এটি ছিল এক ভিন্ন সময়, যেখানে দৈনন্দিন জীবনের সমস্যা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিতর্ক তাদের নানাভাবে প্রভাবিত করেছে। প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিকে মিশরীয় […]
সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর প্রকাশিত আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচজন। তালিকার শীর্ষে রয়েছে ফিলিস্তিন, যেখানে প্রাণ হারিয়েছেন ১৬ জন। দ্বিতীয় […]
২৪ ঘন্টায় নিহত ১,৪৫৫ ইউক্রেনীয় সেনা, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডোনেটস্ক শহরের অন্তর্গত জোলতোয়ে শহরটি ইউক্রেনের সেনাদের থেকে মুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় আরও দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় সংঘটিত অভিযানে নিহত হয়েছে ১,৪৫৫ জন ইউক্রেনীয় সেনা। এছাড়া রাশিয়ান বাহিনী ইউক্রেনের বেশ পরিমাণে সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে ডজনখানেক ট্যাংক, সাঁজোয়া যান এবং পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত অস্ত্র। এই সংঘাত […]
সিরিয়ায় অনির্দিষ্ট কালের জন্য বাথ পার্টির কার্যক্রম স্থগিত

দুই দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়েছেন। এরই মধ্যে আসাদের নেতৃত্বাধীন বাথ পার্টি সিরিয়ায় তাদের রাজনৈতিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দলীয় কাজ ও কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত দলীয় […]
সিরিয়ায় আসাদ পতনের পর পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ায় দখলদার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রয়েছে। বাশার আল আসাদের পতনের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে দখলদার। এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ইসরায়েল লাতাকিয়া ও তারতাসের একাধিক স্থানে হামলা চালিয়েছে। তারতাসে ক্ষেপণাস্ত্রের গুদামসহ অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটায় এবং […]
