সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশেরও বেশি ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, সিরিয়ার সামরিক সক্ষমতা হ্রাসের লক্ষ্য নিয়ে ইসরায়েলি বিমান বাহিনী ধারাবাহিক অভিযান চালিয়েছে। এতে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার এবং অন্যান্য কৌশলগত অস্ত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইডিএফ আরও জানায়, হামলায় দামেস্কের কাছে টি-৪ বিমানবন্দর এবং ‘ব্লে’ বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্কোয়াড্রনগুলো ধ্বংস হয়েছে। হোমসের মিসাইল উৎপাদন কেন্দ্র ও মজুদাগারেও হামলা চালানো হয়েছে।

সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের প্রেক্ষাপটে এই পরিস্থিতি মূল্যায়ন করে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েল এসব পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

এ অঞ্চলে উত্তেজনা বাড়লেও সিরিয়ার সামরিক শক্তি দুর্বল করাই ইসরায়েলের মূল লক্ষ্য বলে উল্লেখ করেছে আইডিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *