ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ২২টি রাজ্যের আইনি মামলা

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই এক বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছেন। এই আদেশ অনুযায়ী, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা আর নাগরিকত্ব পাবে না। এমনকি অস্থায়ীভাবে বৈধ অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর যুক্তরাষ্ট্রের অধীনস্থ শব্দগুচ্ছ এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তার এই […]
চীনা পণ্যে ১০% শুল্ক আরোপ করল ট্রাম্প

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিনেই চীনা পণ্যে ১০% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করার বিষয়ে তার প্রশাসন আলোচনা করছে। ট্রাম্প দাবি করেন, চীন মেক্সিকো ও কানাডায় ফেন্টানিল সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগ। তার মতে, এই […]
লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী
লেবাননের সীমান্তবর্তী হুলা গ্রামে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গতকাল সোমবার সকালে ইসরায়েলি বাহিনী এই ধ্বংসযজ্ঞ চালায়। এর আগে একই দিনে মেইস আল জাবাল ও আল খিয়াম গ্রামেও একই ঘটনা ঘটে। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, শত্রু বাহিনী হুলা গ্রামের অবশিষ্ট ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এর আগে সকালে মেইস […]
শপথের পরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করল ট্রাম্প

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন তিনি। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা অন্যতম। স্থানীয় সময় গতকাল সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ অনুষ্ঠানের পর […]
ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার ২১ জানুয়ারি স্থানীয় সময় তিনি এই নির্বাহী আদেশে সই করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ট্রাম্প কোভিড-১৯ মহামারির ভুল ব্যবস্থাপনা এবং সংস্থাটির সংস্কার ব্যর্থতার কথা উল্লেখ […]
কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় নিহত ৮০ জন, বাস্তুচ্যুত ৫ হাজার

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় তিন দিনে প্রাণ হারিয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। শান্তি আলোচনার ব্যর্থতার পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর এই হামলা চালায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইএলএন গত বৃহস্পতিবার ক্যাটাটুম্বো অঞ্চলে সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সদস্যদের ওপর আক্রমণ শুরু করে। ২০১৭ সালে নিরস্ত্র হওয়া ফার্কের সাবেক […]
সুদানের দুই রাজ্যে আরএসএফের ভয়াবহ হামলা, নিহত ২০
সুদানের দক্ষিণের নীল নদ রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলের জাজিরা রাজ্যে পৃথক দুটি হামলায় অন্তত ২০ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় নাগরিক ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। তবে শনিবার বিকেল ৩:৫০ পর্যন্ত বাহিনীটির পক্ষ থেকে […]
ট্রাম্পের প্রথম দিন থেকেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের অভিষেকের পরই (২০ জানুয়ারি) এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষত শিকাগো, নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে এই অভিযান পরিচালিত হবে। ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে, এটি হতে পারে […]
ইসরায়েলের ৭৩ শতাংশ নাগরিক হামাসের সঙ্গে চুক্তিকে সমর্থন জানিয়েছে
ইসরায়েলের ৭৩ শতাংশ নাগরিক হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিকে সমর্থন জানিয়েছে। এই চুক্তি আন্তর্জাতিক মধ্যস্থতায় গাজা উপত্যকায় সংঘর্ষ বন্ধে গৃহীত হয়েছে। ইসরায়েলি দৈনিক মারিভ এবং লাজার রিসার্চ সেন্টার পরিচালিত এক জনমত জরিপের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে এই জরিপের ফলাফল প্রকাশিত হয়। এর আগে, শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় যুদ্ধবিরতি […]
ইসরায়েলকে অবিলম্বে লেবানন ছাড়তে হবে: জাতিসংঘ
জাতিসংঘ ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননের জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) এবং গোলান মালভূমির জাতিসংঘ পর্যবেক্ষক বাহিনী (আন্দোফ) নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক উপমহাসচিব জাঁ-পিয়ের ল্যাক্রোয়া জানান, লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বজায় থাকলেও […]
ট্রাম্পের শপথে চীনের সিকে আমন্ত্রণ, বাদ পরলেন বন্ধু মোদি!

ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তাঁর শপথ অনুষ্ঠানের অতিথি তালিকায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নাম থাকলেও ভারতের প্রধানমন্ত্রী ও ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদির নাম নেই। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন। বিশ্ব নেতাদের আমন্ত্রণ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইসহ বেশ কয়েকজন জাতীয়তাবাদী নেতা আমন্ত্রিত […]
গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ২ হাজার মিশরীয় চিকিৎসক

গাজা উপত্যকায় আহতদের চিকিৎসায় অংশ নিতে দুই হাজারেরও বেশি মিশরীয় চিকিৎসক স্বেচ্ছাসেবী হিসেবে প্রস্তুত রয়েছেন। মিশরের চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. উসামা আব্দুল হাই এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিশর ইতোমধ্যে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়াও সীমান্তে অপেক্ষমাণ রয়েছে ত্রাণবাহী […]
