ভারতের বর্তমান কার্যকলাপ বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

ভারতের বর্তমান কার্যকলাপ বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে বর্তমান কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলো পুনরাবৃত্তি না করার হুশিয়ারি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ৩রা ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ‘ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে। আগরতলা কনস্যুলেট […]

মার্কিন অস্ত্র চুক্তিতে উপকৃত ভারত, শঙ্কিত বাংলাদেশ

মার্কিন অস্ত্র চুক্তিতে উপকৃত ভারত, শঙ্কিত বাংলাদেশ

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ায় এক নতুন বাস্তবতা তৈরি করছে। বিদায় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের কাছে ১১৭ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। এই চুক্তি ভারতকে শক্তিশালী করে তুলছে, বিশেষত সামরিক ক্ষমতায়, যা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে শঙ্কিত করছে। মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা জানায়, এমএইচ-৬০ আর মাল্টি-মিশন হেলিকপ্টারসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের সাবমেরিন […]

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি

ভারতের ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফিরে আসা প্রায় অর্ধশত বাংলাদেশি পর্যটক অভিযোগ করেন, আগরতলায় তাদের নানা ধরনের হয়রানি ও অপমানের শিকার হতে হয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা জানান, সোমবার থেকে আগরতলার হোটেলগুলো বাংলাদেশিদের জন্য বুকিং দিচ্ছে না। ফলে যারা আগেই সেখানে গিয়েছিলেন, তারা পড়েছেন চরম […]

‘জয় শ্রী রাম’ বলে বাংলাদেশিদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা

ভারত থেকে বাংলাদেশ অভিমুখে মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভ্রমণ ও চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এবার নতুন করে অভিযোগ উঠেছে যে, সেখানে বাংলাদেশি নাগরিকদের ওপর ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। মুজিবুর রহমান নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী জানান, তিনি ত্রিপুরায় একটি মেলায় অংশ নিতে […]

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যে। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক সতর্কবার্তায় জানিয়েছে, বাংলাদেশে নির্বিচার হামলার ঝুঁকি রয়েছে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, এবং রাজনৈতিক সভা-সমাবেশে হামলার আশঙ্কা করা হচ্ছে। তাদের পরামর্শে বলা হয়েছে, ভ্রমণের সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশি স্থাপনাগুলোর আশপাশে সতর্ক থাকা এবং বড় সমাবেশ […]

আগরতলায় হামলার জেরে বাংলাদেশ কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা

আগরতলায় হামলার জেরে বাংলাদেশ কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে আগরতলায় একদল উগ্রবাদী বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। হামলাকারীরা জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে […]

দুর্ভিক্ষে গাজাবাসী, ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় ত্রাণের হরিলুট

দুর্ভিক্ষে গাজাবাসী, ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় ত্রাণের হরিলুট

গাজায় চলমান দুর্ভিক্ষ দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ লুটপাট করার অভিযোগ উঠেছে। গাজার তথ্য অফিসের পরিচালক ইসমাইল থোয়াবেতা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ চুরি করতে সহায়তা করছে। প্রতিদিন ১০ থেকে ৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় গেলেও ইসরায়েলি বাহিনীর সামনেই এসব ত্রাণ স্থানীয় সন্ত্রাসী […]

গোপালগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আজ মঙ্গলবার ৩রা ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের জমি দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলমান রয়েছে । মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, জমি দখল নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই ইউনিয়নের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহতদের […]

সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে অধিকাংশই প্রোপাগান্ডা, ড. ইউনুস

সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে অধিকাংশই প্রোপাগান্ডা, ড. ইউনুস

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও শাসনব্যবস্থার পুনর্গঠন এখন সময়ের দাবি। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা, সংবিধান, এবং বিচার বিভাগীয় সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেছে। এসব সংস্কারের মাধ্যমে আগামী সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কারের অগ্রগতির ওপর। ড. […]

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে ৩০০টিরও বেশি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন বলে দাবীও করেছেন ট্রাম্প। ঘোষণার পূর্বেই নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ায় ট্রাম্প বলেন, এই ফলাফল আমেরিকান জনগণের ভালোবাসার প্রতিফলন। এদিকে বিজয় নিশ্চিত হওয়ায় নির্বাচনী প্রচারণার সদর দফতর থেকে মার্কিন জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নবনির্বাচিত […]

ইসরায়েলের গোপন দ্বন্দ্ব ফাঁস করলেন ইয়োভ গ্যালান্ট  

ইসরায়েলের গোপন দ্বন্দ্ব ফাঁস করলেন ইয়োভ গ্যালান্ট  

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশটির  প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বরখাস্তের পর এক বক্তব্যে বিষয়টি মোটামুটি খোলাসা করেছেন। বরখাস্তের পরে গ্যালান্টের দেয়া সেই বক্তব্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিম্নরূপ: ১. বাধ্যতামূলক সামরিক সেবা গ্যালান্ট তার বক্তব্যে বলেন, আমি ইসরায়েলের প্রত্যেক সক্ষম নাগরিকের সেনাবাহিনীতে অংশ […]

সোহরাওয়ার্দীর মহাসম্মেলন থেকে ওলামাদের ৯ দফা দাবি

সোহরাওয়ার্দীর মহাসম্মেলন থেকে ওলামাদের ৯ দফা দাবি

আজ মঙ্গলবার ৫ই নভেম্বর তাবলিগ ও মাদ্রাসা রক্ষার্থে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মহাসম্মেলনে দেশবরেণ্য ওলামা-মাশায়েখসহ লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। উক্ত ইসলামি মহাসম্মেলনে বাংলাদেশের তাওহিদি জনতার পক্ষ থেকে ৯দফা দাবি ঘোষণা করা হয়। মহাসম্মেলনে ঘোষিত ৯ দাবি হচ্ছে: ১. তাবলিগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সব প্রকার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ২. সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্ম […]