ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে আগরতলায় একদল উগ্রবাদী বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। হামলাকারীরা জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে মিশনের সাইনবোর্ডে আগুন দেয়।

ভারত সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *