বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যে। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক সতর্কবার্তায় জানিয়েছে, বাংলাদেশে নির্বিচার হামলার ঝুঁকি রয়েছে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, এবং রাজনৈতিক সভা-সমাবেশে হামলার আশঙ্কা করা হচ্ছে।

তাদের পরামর্শে বলা হয়েছে, ভ্রমণের সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশি স্থাপনাগুলোর আশপাশে সতর্ক থাকা এবং বড় সমাবেশ বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে এমন জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন আরও উল্লেখ করেছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং বিক্ষোভের কারণে সহিংসতার ঘটনা ঘটছে। এছাড়া, শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশের কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষতিও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *