আইপিএলের মেগা নিলাম শেষে যেমন দল গোছালো সানরাইজার্স হায়দ্রাবাদ

গত আসরের রানার্সআপ দল সানরাইজার্স হায়দ্রাবাদ। যদিও পুরো মৌসুমের পারফরম্যান্স বিচারে তারাই ছিলো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। কিন্তু কিং খান শাহরুখের দল কলকাতার সাথে ফাইনালে পেরে ওঠেনি হায়দ্রাবাদ। একেবারে তীরে এসে তরী ডুবেছিল। গতবারের শোককে তাই এবার শক্তিতে পরিণত করতে চায় তারা। সে লক্ষ্যেই অংশগ্রহণ করে এবারের মেগা নিলামে। নিলাম শেষে তাদের স্কোয়াডে এখন প্লেয়ার […]
ফেনীতে পলিথিন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী শহরের বড় বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১২৩ কেজি পলিথিন ব্যাগও জব্দ করা হয়। সোমবার ২৫শে নভেম্বর বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর হোসাইন নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ফরিদ রেকসিনের মালিক ফরিদ উদ্দিনের দোকান থেকে ১৯ কেজি পলিথিন জব্দ করা হয়, এবং […]
জাতীয় ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিরসন ও আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠক শেষে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন। বৈঠকে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দেখছি, আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে। রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ […]
গ্রিসে নৌকাডুবিতে ছয় শিশুসহ আট অভিবাসীর মৃত্যু

গ্রিসের সামো দ্বীপের উপকূলে একটি নৌকাডুবিতে ছয় শিশুসহ আটজন অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার এজিয়ান সাগরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এছাড়া একটি পাথুরে এলাকায় আটকে থাকা তিনজনকেও উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৫০ জন অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছে। এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা […]
অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সোমবার ২৫শে নভেম্বর রাত ৮টা ১৫ মিনিটে ঢাকা শহরের শান্তিনগর এলাকা থেকে অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুবুল আলম […]
শিগগিরই হতে পারে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে— সোমবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই আশাবাদ প্রকাশ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনাগুলো ইতিবাচক দিকেই এগোচ্ছে। লেবাননের একটি সূত্র বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইমানুয়েল ম্যাক্রোঁ ৩৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা […]
জামায়াতের ২২ দফা প্রস্তাব নির্বাচন কমিশনে

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদীয় আসনভিত্তিক নির্বাচনের পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে। দলের পক্ষ থেকে নির্বাচনী সংস্কার কমিশনে জমা দেওয়া ২২ দফা প্রস্তাবে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ইভিএম বাতিল এবং ভোটার তালিকা হালনাগাদের দাবি করেছে। জামায়াতের প্রস্তাবনায় উল্লেখ করা হয়, আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক […]
পিটিআইয়ের বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ, গ্রেপ্তার ৪০০০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশব্যাপী বিক্ষোভে নেমেছে। ফলে, দেশটির রাজধানী ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পরেছে। বিক্ষোভ দমনে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৪০০০ জনকে, যাদের মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্য রয়েছেন। সোমবার পিটিআই সমর্থকদের গাড়িবহর রাজধানীর উপকণ্ঠে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। ডি-চকে জমায়েতের ঘোষণা […]
কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: শিক্ষার অবক্ষয়ে বিপর্যস্ত ভবিষ্যত

ঢাকার মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ ও সহিংসতায় ৫০-৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনাটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিক অবক্ষয়ের গভীর চিত্র তুলে ধরেছে। সংঘর্ষের সূত্রপাত হয় ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ থেকে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের […]
আওয়ামী লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা

ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ার লক্ষ্যে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ১৯টি ছাত্রসংগঠনের নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ছাত্র সংগঠনগুলো ঐক্যমতের ভিত্তিতে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘জিরো টলারেন্স টু আওয়ামী […]
প্রথম আলো-ডেইলি স্টারের সম্পাদকদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : হোফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকদের অবিলম্বে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে তারা কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর যৌথবাহিনীর হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রতিবাদকারীদের সাথে আলোচনা না করে […]
কোনো পত্রিকা অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: উপদেষ্টা নাহিদ

পত্রিকা অফিসে ভাঙচুর বা চাপ প্রয়োগের মাধ্যমে পত্রিকা বন্ধের প্রচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “কোনো পত্রিকার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা শান্তিপূর্ণ ও আইনগত পন্থায় প্রকাশ করা উচিত। ভাঙচুর বা পত্রিকা বন্ধের […]
