ফেনী শহরের বড় বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১২৩ কেজি পলিথিন ব্যাগও জব্দ করা হয়।

সোমবার ২৫শে নভেম্বর বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর হোসাইন নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ফরিদ রেকসিনের মালিক ফরিদ উদ্দিনের দোকান থেকে ১৯ কেজি পলিথিন জব্দ করা হয়, এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়। নাজিম এন্টারপ্রাইজ থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়, জরিমানা ১৫ হাজার টাকা। রুবেল এন্টারপ্রাইজ থেকে ৪৪ কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন বিক্রি বন্ধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *