মামলার শিকার ইলনমাস্কের কোম্পানি স্পেসএক্স

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি আদালতে মামলা দায়ের করেছেন জনপ্রিয় পার্টি গেম ‘কার্ডস এগেইনস্ট হিউম্যানিটি’র নির্মাতা। ‘কার্ডস এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগ’, স্পেসএক্স টেক্সাসে তাদের মালিকানাধীন একটি খালি জমির কাছাকাছি একটি জমি ক্রয় করে। এবং পরবর্তীতে স্পেসএক্স ‘কার্ডস এগেইনস্ট হিউম্যানটি’র খালি জমিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও অনুপ্রবেশ করে। এরপর অনুমতি ছাড়াই সেখানে […]
ইউক্রেনের খারকিভে রাশিয়ার ভয়াবহ হামলা

গত ২১শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি বহুতল অ্যাপার্টমেন্টে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় প্রাথমিক হিসেব অনুযায়ী ২১জন আহত হয়েছে। হামলার পর সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন, খারকিভ শহরের মেয়র ইহর তেরেকভ। হামলার ব্যাপারে মেয়র তেরেকভ এক টেলিগ্রাম পোস্টে জানান, রাশিয়ার পক্ষ থেকে ছোঁড়া একটি গাইডেড বোমা […]
লিবিয়ার মিসরাতায় জব্দ সোনা-ইউরোর খনি

৩ স্যুটকেস ভর্তি ১০০ কেজি স্বর্ণ এবং আরও ১ স্যুটকেস ভর্তি ১.৫ মিলিয়ন ইউরোর একটি বিরাট চোরাচালান জব্দ করেছে লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। আজ ২২শে সেপ্টেম্বর রবিবার লিবিয়ার আন্তর্জাতিক মিসরাতা বিমানবন্দরে তুরস্কগামী একটি ফ্লাইটের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে বড় এই চোরাচালান কর্তৃপক্ষের নজরে আসে। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে তারা। উল্লেখ্য, লিবিয়ার […]
শহিদ আনাসের বুক পকেটে ছিল আল্লাহর নামের কার্ড: পিনাকীর আবেগঘন পোস্ট

সম্প্রতি পিনাকী ভট্টাচার্য তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি শহিদ আনাসের সাহসিকতা, বীরত্ব এবং তাঁর পরিবারের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন। পিনাকীর আবেগঘন পোস্টে উঠে আসে, আনাস নামের এক কিশোর তাঁর জীবন দিয়ে শহিদের মর্যাদা লাভ করার ঘটনা। পিনাকী ভট্টাচার্য পোস্টে লিখেছেন, আনাস ছিলেন একজন ১০ম শ্রেণির ছাত্র। যিনি তাঁর […]
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ

ভারতে ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। আজ রোববার ২২শে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং আমদানি-রপ্তানি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ নোটিশ পাঠান তিনি। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ দেশের মানুষের জন্য সীমিত পরিমাণে পাওয়া যায়। পাশাপাশি পদ্মার […]
আ.লীগের সুবিধাভোগীদের চাপে নাজেহাল অন্তর্বর্তীকালীন সরকার

আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ায় প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। পূর্বের ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ায় সৃষ্টি হয়েছে ক্ষোভ। তাই বঞ্চিত কর্মকর্তারা গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পদোন্নতি ও পদায়নের দাবিতে আন্দোলন শুরু করছেন। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের […]
আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় এবার চীনা মেডিকেল টিম

জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। রোববার ২২শে সেপ্টেম্বর চীনা দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দূতাবাসের বরাতে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে এই টিমকে পাঠানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানই তাদের মূল উদ্দেশ্য। মেডিকেল […]
গাজা যুদ্ধের ৩৫১তম দিন যা ঘটলো সারা দিন

কাসসাম ব্রিগেড • কাসসাম ব্রিগেড গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় একটি সামরিক যান কবজা করার পাশাপাশি একটি ড্রোন ভূপাতিত করে। এবং নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এর ভিডিও প্রকাশ করে। • কাসসাম ব্রিগেড দক্ষিণ গাজার রাফাহ শহরের তানুর এলাকার পূর্বে আলইয়াসিন-১০৫ মর্টার শেল দিয়ে একটি ডি-৯ সামরিক বুল্ডোজারকে টার্গেট করে। • কাসসাম ব্রিগেড রাফাহ শহরের […]
বজ্রপাতে তিন জেলায় মৃত্যু ৮, আহত আরও কয়েকজন

গত শনিবার ২১শে সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই খবর নিশ্চিত হওয়া গেছে। বজ্রপাতে প্রাণ হারানো ৮ জনের মধ্যে ৫জনই সিলেটের। ৫জন হলেন: জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের নাহিদ আহমদ (১৩), একই […]
আলজাজিরার সম্প্রচার অফিস বন্ধ করে দিলো দখলদার ইসরায়েল

আজ ২২শে সেপ্টেম্বর রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের শহর রামাল্লায় আলজাজিরার অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসময় ভারী অস্ত্রে সজ্জিত মুখোশধারী ইসরায়েলি সেনারা অফিসে প্রবেশ করে পশ্চিম তীরের আলজাজিরা ব্যুরো চিফ ওয়ালিদ আলউমরির হাতে ৪৫ দিনের জন্য অফিস বন্ধ রাখার আদেশ তুলে দেয়। কিন্তু অফিস বন্ধের নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি তাদের। মিডিয়ার লাইভ […]
লেবাননে বিস্ফোরকযুক্ত পেজার সরবরাহের নেপথ্যে ভারতীয় যুবক

এবার ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের বিরুদ্ধে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে আলোচিত বিস্ফোরকবাহী পেজার সরবরাহ করার অভিযোগ উঠেছে। নরওয়ের নাগরিক রিনসন জোসে নামের ৩৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তির সংস্থাই এই সরবরাহের পেছনে রয়েছে বলে জানা গেছে। তদন্তে বলা হয়েছে, মোসাদের পরিকল্পনা অনুযায়ী পেজারগুলোতে তিন গ্রাম বিস্ফোরক ও একটি চিপ লুকানো ছিল। এই চিপের […]
মাদারীপুরে সংঘর্ষ ও বোমা হামলায় ব্যবসায়ী নিহত

গতকাল ২১শে সেপ্টেম্বর শনিবার মাদারীপুরের চরমুগরিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ইকবাল ব্যাপারী (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে হওয়া সেই সংঘর্ষে বোমা বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে শুক্রবার ইকবালের দোকানে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত […]
