ডিম-মুরগির বাজার সিন্ডিকেট ভাঙতে ১৫ দিনের আল্টিমেটাম

ডিম-মুরগির বাজার সিন্ডিকেট ভাঙতে ১৫ দিনের আল্টিমেটাম

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) দেশের ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। সংগঠনটি জানায়, এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে প্রান্তিক পর্যায়ের খামারিরা তাদের খামার বন্ধ করতে বাধ্য হবেন। রোববার রাতে এক বিবৃতিতে বিপিএ জানায়, গত কয়েক বছর ধরে বাজারে ডিম ও মুরগির দাম নিয়ন্ত্রণে একটি শক্তিশালী […]

ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে গ্রেফতার ১২

ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে গ্রেফতার ১২

ইসরায়েলের সঙ্গে সহযোগিতা এবং ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, অভিযুক্তদের ইরানের ৬টি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সময় এবং স্থান উল্লেখ করা হয়নি। এ ঘটনাটি এমন এক প্রেক্ষাপটে ঘটলো, যখন সম্প্রতি লেবাননের হিজবুল্লাহর যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম আকারে উত্তেজনা বৃদ্ধি […]

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশি আটক

ভারতের আসামে ২জন এবং নিউ জলপাইগুঁড়ি রেলওয়ে স্টেশন থেকে ১ জনকে মিলিয়ে মোট ৩ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। আসাম পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে আলমামুন ও আনোয়ার হোসেন নামে ২জন অবৈধভাবে প্রবেশকারী আটক হন। আটকের পর তাদেরকে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে নিউ জলপাইগুঁড়ি থেকে নয়ন আঁকন নামে এক বাংলাদেশি বৈধ নথিপত্র […]

গাজা যুদ্ধের ৩৫২তম দিন যা ঘটলো সারাদিন

গাজা যুদ্ধের ৩৫৭তম দিন যা ঘটলো সারাদিন

বছর হতে চলল গাজা যুদ্ধের। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫২তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফার শৌকা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে।     • কাসসাম ব্রিগেড দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বে শওকা এলাকায় ট্যান্ডম […]

গতকাল ডেভিড মিলিটারি ক্যাম্প আজ হাইফা, ইসরায়েলে চলছে হিজবুল্লাহর লাগাতার হামলা

গতকাল ডেভিড মিলিটারিক্যাম্প আজ হাইফা, ইসরায়েলে চলছে হিজবুল্লাহর লাগাতার হামলা

সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলার পর লেবানন ইসয়ারায়েল সীমান্তে শুরু হয়েছে লাগাতার প্রতিশোধের খেলা। এবার লেবাননের সশস্ত্র সংগঠন  হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা ইসরায়েলের হাইফা শহরের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি রাফায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সে কয়েক ডজন ‘ফাদি-১’ এবং ‘ফাদি-২’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  উল্লেখ্য, ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও ইলেকট্রনিক প্রযুক্তির বিরাট একটি অংশ তৈরি করে থাকে […]

মসজিদের তবারককান্ডে একজনকে পিটিয়ে হত্যা

মসজিদের তবারককান্ডে একজনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার ২১শে সেপ্টেম্বর সকালে ওহাব ভূঁইয়াকে রাস্তা থেকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ভোরে […]

গাজার পর এবার লেবানন, উত্তেজনার পারদ বাড়ছে ক্রমশ

গাজা লেবাননে বাড়ছে যুদ্ধের বারুদ

গাজা এবং লেবাননের যুদ্ধ ফ্রন্টের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ। ইসরায়েলি দখলদার বাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের মধ্যে লেবাননের চলমান সংঘাত আরও নতুন মাত্রা পেয়েছে। একই সাথে লেবাননে হিজবুল্লাহর পক্ষ থেকেও পাওয়া যাচ্ছে বড় ধরনের সামরিক উত্তেজনার আভাস। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযান আজ ৩৫৩তম দিনে পৌঁছেছে। দীর্ঘ এই সংঘাতের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী গাজার […]

হারলে এটাই হবে ট্রাম্পের শেষ নির্বাচন

হারলে এটাই হবে ট্রাম্পের শেষ নির্বাচন

আসন্ন নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে ভবিষ্যতে আর নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৭৮ বছর বয়সী ট্রাম্পের এটাই শেষ নির্বাচন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পও বলেছেন, ‘এটা (নির্বাচন) শেষবার হবে। পরাজিত হলে ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নেই’ উল্লেখ্য, […]

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েকে, পরিবর্তনের নতুন প্রতীক

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েকে, পরিবর্তনের নতুন প্রতীক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা ও মার্ক্সবাদী রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েকে। দ্বিতীয় দফার ভোট গণনার পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহেকে পরাজিত করে তিনি শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ৫৫ বছর বয়সী দিশানায়েকে ৪২.৩১ শতাংশ ভোট পেয়ে […]

খাঁচায় এবার সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

এবার আটক সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আজ রোববার ২২শে সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার কর হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর […]

২১ দিনে রেকর্ড রেমিট্যান্স: আগের বছরের তুলনায় ৩০ কোটি ডলার বেশি

২১ দিনে রেকর্ড রেমিট্যান্স: আগের বছরের তুলনায় ৩০ কোটি ডলার বেশি

বাংলাদেশী প্রবাসীরা চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১দিনে বৈধ পথে ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার (১৯ হাজার ৬১১ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই অংক গত বছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এবং ২০২২ সালে ছিল ১৫৪ কোটি ডলার। চলতি মাসে দৈনিক […]

সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফের ধারাবাহিক চেষ্টা, বিজিবির বাঁধা

সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফের মুহুর্মুহু চেষ্টা, বিজিবির বাঁধা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ও সোনাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে দুই দফায় বাঁধা দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ ক্রমশই বেড়ে চলছে। প্রথম দফায়, ১৯শে সেপ্টেম্বর ধরঞ্জী সীমান্তে বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বিজিবি বাঁধা দেয়। পরবর্তীতে ২১ ও ২২শে সেপ্টেম্বর সোনাতলা সীমান্তেও একইভাবে বেড়া নির্মাণের […]