গত ২৭ দিনে উত্তর গাজায় শহিদ ১২০০ ফিলিস্তিনি

সম্প্রতি গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল বারশ বলেছেন, ‘উত্তর গাজার বাইত লাহিয়া ও জাবালিয়ায় শরণার্থী শিবিরে গত ২৭ দিন ধরে গণহত্যা চালিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ১২০০ এর অধিক ফিলিস্তিনিকে শহিদ করেছে। পাশাপাশি ইতিমধ্যেই ইসরায়েলি হামলায় ভেঙে পড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জড়ো হয়েছে অসংখ্য আহত ব্যক্তি।‘ ড. বারশ স্পষ্ট করে আরও বলেন, কোন জবাবদিহিতা না […]
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ৯৫ সেনা নিহতের দাবি হিজবুল্লাহর

৩০শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লেবাননের চলমান সংঘাতে প্রায় ৯৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং প্রায় ৯০০ জন আহত হওয়ার দাবী করেছে হিজবুল্লাহ। গত বুধবার এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি করে। এছাড়া বিবৃতিতে সংগঠনটি তাদের যোদ্ধাদের হাতে ৪২টি মারকাভা ট্যাঙ্ক এবং ৫টি ড্রোনসহ ইসরায়েলের ৫০টিরও বেশি সামরিক যান ধ্বংস হওয়ার দাবী করে। হিজবুল্লাহর মতে, দখলদার […]
ছাদখোলা বাসে বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে উষ্ণ সংবর্ধনা

সম্প্রতি তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। ১লা নভেম্বর শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পরপরই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশের ধর্মপ্রাণ আপামর জনসধারণ, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর ছাদখোলা বাসে তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের […]
কক্সবাজারের সাবেক এমপির ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ৩১শে অক্টোবর রাত ১২টার পর ঢাকা থেকে তাকে আটক করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জাফর আহমেদ দীর্ঘদিন ধরে আব্দুর রহমান বদির মাদক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং মাদক ব্যবসায়ের জন্য স্বরাষ্ট্র […]
শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতার কর্মচারী

বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখওয়াত হোসেন সুমন খান। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা সদরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে এই সুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুন্ডি ব্যবসা, জমি দখল, টেন্ডারবাজি, চোরাচালানসহ অসংখ্য অভিযোগ ছিল। এমনকি হুন্ডি ব্যবসার কারণে জেলাজুড়ে হুন্ডি সুমন নামেও পরিচিত ছিলেন তিনি। উল্লেখ্য, অভিযুক্ত সুমনের মামলার […]
হুমকি দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ অর্ধেক কমিয়ে দিল আদানি

বিদ্যুৎ সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের কাছে বাংলাদেশের প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকা বকেয়া থাকার কারণে গতকাল থেকে দেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। আদানি গ্রুপ মূলত ভারতের ঝাড়খণ্ডের গড্ডা এলাকায় অবস্থিত এক হাজার ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা […]
চাবাহার বন্দর: আঞ্চলিক পরাশক্তি হতে ভারতের অন্যতম হাতিয়ার

সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে এবং আঞ্চলিক প্রভাবশালী হওয়ার কৌশল হাতে নেয় ভারত। এই কৌশল ভারতের জন্য শুধুমাত্র অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়ার প্রচেষ্টাই নয়; বরং চীনকে প্রতিদ্বন্দ্বিতা করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও বটে। এই পদক্ষেপে ভারতের আরেকটি লক্ষ্য ছিল; যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে […]
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে সাধারণ আলেম সমাজের মানববন্ধন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ আলেম সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মুফতি রিদওয়ান হাসান বলেন, ‘এটি দেশের সার্বভৌমত্ব ও সামাজিক ঐক্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ পাশাপাশি তিনি সরকারের প্রতি এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় বিশিষ্ট লেখক ও ইসলামিক এ্যাক্টিভিস্ট আসিফ আদনান বলেন, […]
এবারের ইসলামি বইমেলায় প্রথম দশ দিনেই নতুন প্রকাশিত দুই শতাধিক বই

পরিবর্তিত বাংলাদেশের হাওয়া লেগেছে ইসলামি বইমেলায়। আমূল পরিবর্তন এসেছে সৃজন ও অবকাঠামোয়। নজর কাড়ছে মূল ধারার মিডিয়াগুলোর। লেখক প্রকাশকদের দীর্ঘদিনের হতাশা ও দীর্ঘশ্বাসের অবসান হয়েছে। স্টল পেয়েছে নতুন-পুরান, ছোট-বড় সব প্রকাশনী। পূর্ব গেইটের বিস্তৃত জায়গা পেয়ে সৃজনশীল বইয়ের পশরা সাজিয়ে বসেছে প্রকাশনীগুলো। ডেকোরেশনের স্বাধীনতা পাওয়ায় শিল্পের যেন ছোটখাটো এক বিপ্লব ঘটিয়ে বসেছে মননশীল প্রকাশকেরা। আরবি […]
গাজা যুদ্ধের বিগত তিন দিনের আপডেট

এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাড়িয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গত ৩দিন ধরে ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধযোদ্ধারা যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ: কাসসাম ব্রিগেড কুদস ব্রিগেড আল আকসা শহিদ ব্রিগেড মুজাহিদীন ব্রিগেড সূত্র: আল ইলামুল আসকারি
ব্যক্তিগতভাবে সংগৃহীত বৈধ অস্ত্র ফেরত দিতে নতুন নির্দেশনা

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সংগৃহীত বৈধ অস্ত্র ফেরত দেয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। যাদের অস্ত্র ফেরত দেয়ায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে বা যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, তারা এই সুবিধার আওতায় থাকবেন না। বৈধ অস্ত্র ফেরতের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার ৩০শে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের […]
বকেয়া বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ: গুলিবিদ্ধ ২ শ্রমিক

রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ‘ক্রিয়েটিভ ডিজাইনার’ নামে একটি গার্মেন্টসের শ্রমিক দল। বৃহস্পতিবার সকালে এ বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে আল আমিন (১৭) ও রুমা (১৫) নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভের সময় শ্রমিকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের […]
