শাপলা চত্বর নিয়ে ভাইরাল পোস্টের ব্যাপারে যা বললেন ফারুকী

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক এবং সমালোচনা চলছেই। প্রশ্ন উঠেছে ফারুকীর অতীত রাজনৈতিক অবস্থান ও ফেসবুকে করা কিছু মন্তব্য নিয়ে। এরই মধ্যে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর নৃশংস অভিযানের পর ফারুকীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে’ এমন এক […]
জান্তার বিমান হামলায় মিয়ানমারে নিহত ৭, বাস্তুচ্যুত হাজারো মানুষ

মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক জান্তার চালানো সাম্প্রতিক বিমান হামলায় সাতজন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। এছাড়া এই হামলার ফলে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ক্রমাগত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা থেকেই হামলার সূত্রপাত হয়। সাম্প্রতিক এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করে, তারা রাখাইন […]
কেরানীগঞ্জে সাবেক এমপি টিপু গ্রেপ্তার

কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনগণের সহায়তায় গতকাল সন্ধ্যায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, টিপুর বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রয়েছে। এজন্য তাকে হাতিরঝিলে স্থানান্তরের প্রক্রিয়া […]
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ জন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধ এবং ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ১৪ই নভেম্বর রাত ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর আগেও এই […]
জুলাই আন্দোলনে আহতরা পাবেন বিনামূল্যে আজীবন স্বাস্থ্যসেবা

আহত আন্দোলনকারীদের জন্য বিশেষ ইউনিক আইডি কার্ড দেওয়া হবে, যাতে তারা আজীবন বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা নিতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে ছয়জন উপদেষ্টার বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়ন হবে। সরকারি […]
সংখ্যালঘুদের ব্যাপারে ভারতের মন্তব্যের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নাহিদ উল্লেখ করেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে ভারত এখনো তার অবস্থান পরিষ্কার করেনি। এমনকি এর সঙ্গে সংশ্লিষ্টদের ভারত আশ্রয় দিয়েছে। এছাড়া মিথ্যা […]
গাজায় ইসরায়েলের পক্ষে লড়তে এসে নিহত ভারতীয় নাগরিক

সম্প্রতি গাজায় ইসরায়েলের পক্ষে লড়তে এসে নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। গত ১২ই নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাসের আক্রমণে নিহত হন ইসরায়েলের পক্ষে লড়তে আসা সেই ভারতীয় নাগরিক। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন তথ্যই জানা গিয়েছে। নিহত সেই ভারতীয় নাগরিক উত্তর-পূর্ব ভারতের বেনি মোনাশে সম্প্রদায়ের একজন সদস্য। নাম হচ্ছে গ্যারি জুলাত। উল্লেখ্য, ইসরায়েলের […]
গাজায় শীত থেকে বাঁচতে কয়লাই এখন একমাত্র ভরসা

গাজা উপত্যকায় শীত মানেই কঠিন এক সংগ্রামের সূচনা। শীতল হাওয়া আর মেঘলা আকাশের নিচে, প্রায় প্রতিটি পরিবারই খুঁজে ফেরে উষ্ণতার কোন না কোন উপায়। তার উপর ইসরায়েলি দখলদারিত্বের প্রভাব আর দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে, গাজাবাসীদের সেই সংগ্রাম দিনে দিনে আরও কঠিন হয়ে উঠেছে। যুদ্ধের কারণে এ বছর খান ইউনিসের ফিলিস্তিনিরা শীত কাটাতে বেছে নিয়েছে কয়লা ব্যবহারের […]
গাজায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা

গাজায় ইসরায়েলি আগ্রাসন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মৃত্যুর ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে চলেছেন সাহসী সাংবাদিকগণ। ফলে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে গাজায় সাংবাদিকদের জীবনের ঝুঁকি ততই বেড়ে চলছে। সেই সাথে গাজায় সাহসী সাংবাদিকতাকে দমন করতে ইসরায়েলের চাপও বাড়ছে। আল জাজিরার সাংবাদিক হুসাম শাবাত জানিয়েছেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে তার মতো আরও পাঁচজন সাংবাদিক ইসরায়েলি সেনাবাহিনীর […]
চট্টগ্রাম বন্দরে করাচির কার্গো, পাকিস্তানের সাথে সুসম্পর্কের ইঙ্গিত

পাকিস্তানের করাচি থেকে এই প্রথম সরাসরি পণ্যবাহী কার্গো জাহাজ ‘ভেসেল’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মাধ্যমে এই প্রথম পাকিস্তান ইসলামাবাদের মধ্যে সরাসরি সমুদ্র যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। সরাসরি যোগাযোগের ফলে সরবরাহ ধারা ব্যাপকভাবে বাড়বে এবং পরিবহনের সময়ও কমবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ সরাসরি জাহাজ চলাচলকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য […]
বিশ্বকাপ বাছাইয়ে ওমান-ফিলিস্তিন মুখোমুখি হবে আজ

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের (এএফসি) তৃতীয় রাউন্ডে আজ ওমানের মুখোমুখি হবে ফিলিস্তিন। বাংলাদেশি সময় রাত ১০টায় সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স, মাস্কাটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। সবশেষ ৬ ম্যাচে জয়ের দেখা না পাওয়া ফিলিস্তিন আজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। ফিফা র্যাংকিংয়ের ১০০ নাম্বারে থাকা এই দলটি সবশেষ জয়ের দেখা পেয়েছিল গত ২৬ মার্চ, বাংলাদেশের বিপক্ষে। ঢাকার কিংস […]
ছাত্রদের মতামতেই উপদেষ্টা নিয়োগ হবে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্রদের মতামতকে গুরুত্ব দিতে হবে। আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তিনি জানান, বৈঠকে প্রায় ৭০-৮০ জন কেন্দ্রীয় সমন্বয়ক উপস্থিত ছিলেন এবং তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারের […]
