দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার রাতে বিমানবন্দর থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার আরিফ হাসানকে আদালতে হাজির করা হবে।

পুলিশে নতুন রদবদল, পদায়ন ৩৪ কর্মকর্তার

সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: পুলিশ

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ৩৪ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার ১৬ই নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তিন বাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

তিন বাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

সরকার বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বৃদ্ধি করেছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত শুক্রবার ১৫ই নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে কোস্টগার্ড […]

কুষ্টিয়ায় ‘চাল সিন্ডিকেটের মূল হোতা’ চাল রশিদ গ্রেপ্তার

কুষ্টিয়ায় ‘চাল সিন্ডিকেটের মূল হোতা’ চাল রশিদ গ্রেপ্তার

কুষ্টিয়ার খাজানগরের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ওরফে ‘চাল রশিদ’ গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার ১৬ই নভেম্বর বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে […]

পরিবেশ সুরক্ষায় পলিথিন ও আকাশমণি গাছ লাগানো নিষিদ্ধসহ নানা উদ্যোগ

পরিবেশ সুরক্ষায় পলিথিন ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধসহ নানা উদ্যোগ

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ রক্ষায় একাধিক কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব নীতিমালা কার্যকর করতে নেওয়া হয়েছে যুগান্তকারী ব্যবস্থা। পলিথিনের বিরুদ্ধে জিরো টলারেন্স দেশব্যাপী পলিথিন নিষিদ্ধ করতে সরকারের উদ্যোগ প্রশংসিত হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ২৬৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে […]

হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও প্রসাধনী জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার ১৫ই নভেম্বর রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, অভিযানে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান আটক করা হয়। তল্লাশির পর ভ্যান থেকে […]

চট্টগ্রাম থেকে ১৩ উপদেষ্টা, তিন বিভাগের কেউ নেই: সারজিসের ক্ষোভ

চট্টগ্রাম থেকে ১৩ উপদেষ্টা, তিন বিভাগে কেউ নেই: সারজিসের ক্ষোভ

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এই তিন বিভাগ থেকে কি এমন একজনও নেই, যিনি মন্ত্রণালয় পরিচালনায় যোগ্য?’ আজ শনিবার ১৬ই নভেম্বর রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে […]

প্রতিবেশীদের স্বার্থে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট সমাধানে “আউট অব দ্য বক্স” চিন্তার তাগিদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থে নির্লিপ্ত ভূমিকার কারণে এই সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত, […]

তিলক-স্যামসন ঝড়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

তিলক-স্যামসন ঝড়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টি-২০ সিরিজের শেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। জোহানসবার্গে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ভারত টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারে একটু রয়েসয়ে খেললেও তারপর থেকে শুরু হয় আসল খেলা। সাঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা, ভারতের এই দুই ওপেনার মিলে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর […]

৫ই মের শহিদ বুয়েট শিক্ষার্থী রেহানের নামে অনুষ্ঠিত হবে শোকসভা

আগামী ২৩শে নভেম্বর ২০২৪ শনিবার বাদ মাগরিব সিএসই ০৯ ব্যাচের শহিদ রেহান আহসানের (০৯০৫০৩৮) স্মরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই ডিপার্টমেন্টের আইএসি সেমিনার রুমে একটি শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে সিএসই ০৯ ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে লিখেন,‘২০১৩ সালের ৫ই মে রাতে শাপলা চত্বরের গণহত্যায় রেহানকে গুলি করে […]

আফগানিস্তানে অনুষ্ঠিত হল বার্ষিক জাফরান উৎসব

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে গতকাল ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হলো বার্ষিক জাফরান উৎসব। স্থানীয় অর্থনীতি ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা এ উৎসবে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন। উৎসবটির মূল উদ্দেশ্য ছিল জাফরান খাতকে সমৃদ্ধ করা এবং এর আন্তর্জাতিক বাজারের অবস্থান আরও দৃঢ় করা। উৎসবে হেরাতের ডেপুটি গভর্নর হায়াতুল্লাহ মুহাজির ফারাহি বলেন, […]

দল বেধে কাকরাইল মসজিদ দখল করল সাদপন্থীরা

দল বেধে কাকরাইল মসজিদ দখল করলেন সাদপন্থীরা

বাংলাদেশের তাবলিগ-জামাতের মূলকেন্দ্র কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছেন দিল্লির নিজামুদ্দীনের আলোচিত মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল ৮টার পর সাদপন্থীদের বিশাল এক দল কাকরাইল মসজিদে প্রবেশ করেন। এর আগে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাদপন্থীরা। তারই জেরে সকাল থেকে কাকরাইল মসজিদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে শুক্রবার সকালে […]