বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলার ঘটনা ঘটে। গতকাল দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তথ্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এক পোস্টে লিখেন, ‘নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে আমাদের গাড়িবহর। ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। অনেকে আহত হয়েছেন।’ তিনি এ […]
ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার ৯ই ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছেছেন। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে সকাল সাড়ে আটটার কিছু আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান। বিক্রম মিশ্রির এই সফর এমন সময়ে হচ্ছে, যখন বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এটি […]
ভারত থেকে এলো ১০০ টন আতপ চাল

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও আমদানি হয়েছে ১০০ টন আতপ চাল। চট্টগ্রামের সালমা ট্রেডিংয়ের মালিক সামসুল আলম এই চাল আমদানি করেছেন। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে গত রোববার চালগুলো বন্দরে আসে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গত ২৬শে নভেম্বর একই বন্দর দিয়ে আরও ১০০ টন আতপ চাল […]
বাশার আল আসাদের অবস্থান নিশ্চিত করল মস্কো

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারসহ রাশিয়ার মস্কোতে আশ্রয় নিয়েছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, বাশার আল আসাদ ও তার পরিবারকে মানবিক কারণে রাশিয়া আশ্রয় দিয়েছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বর্তমানে মস্কোতে […]
পাঁচ টাকা নিয়ে চার গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক!

হবিগঞ্জের বাহুবলে পাঁচ টাকার টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামের মধ্যে সংঘর্ষে পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এ সংঘর্ষ ঘটে। গ্রামগুলোর মধ্যে দীর্ঘসময় ধরে চলা সংঘর্ষে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ […]
মোদির অধীনে চাকরি করতেন হাসিনা: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে চাকরি করতেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিস্ট হাসিনার চাকরি চলে যাওয়ায় নরেন্দ্র মোদি ক্ষুব্ধ হয়েছেন। তিনি আরও বলেন, ভারতের অবস্থান দেখেই বাংলাদেশের কারা […]
ডিসেম্বরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা

ডিসেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৬১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে ৮ কোটি ৮১ লাখ ডলার করে এই রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত নভেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। নভেম্বরের প্রথম সাত দিনে দেশে এসেছিল ৫০ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, […]
সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে তার দল সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সরকার গঠন করতে চায়। আজ রোববার ৮ই ডিসেম্বর রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিভেদের রাজনীতি করেছে। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারেক […]
সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে স্বাধীনতাকামী সংগঠন হায়াত তাহরির আশ শাম (এইচটিএস)। রোববার বিকেল ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। আসাদ সরকারের পতনের পর শহরে নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার পতনের পর থেকেই দামেস্কে গোলাগুলির শব্দ শোনা গেছে। পাশাপাশি ইতালীয় ও ইরানি দূতাবাসে হামলার খবরও পাওয়া গেছে। ইরানি […]
রোহিঙ্গা প্রত্যাবর্তনে বৈশ্বিক ঐকমত্য জরুরি: ড. খলিলুর রহমান

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য বৈশ্বিক ঐকমত্য জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। কাতারের দোহায় দোহা ফোরামের একটি সেশনে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ চরম চাপের মধ্যে রয়েছে। দ্রুত তাদের দেশে ফেরাতে আন্তর্জাতিক […]
বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে: রয়টার্স

সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সূত্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কোন সংবাদ পাওয়া যায়নি। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বিদ্রোহীদের অভিযানে দামেস্কের পতনের পর একটি উড়োজাহাজ রাজধানী ত্যাগ করে। ফ্লাইট […]
নভেম্বরেই রপ্তানি আয় প্রায় ৪১২ কোটি ডলার!

গত নভেম্বর মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬৩ শতাংশ বেশি। আজ বুধবার ৪ঠা ডিসেম্বর ইপিবি (রপ্তানি উন্নয়ন ব্যুরো) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি আয় হয়েছে মোট ১,৯৯০ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ে […]
