ডিসেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৬১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে ৮ কোটি ৮১ লাখ ডলার করে এই রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত নভেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। নভেম্বরের প্রথম সাত দিনে দেশে এসেছিল ৫০ কোটি ৮৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৪ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৫৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ লাখ ডলার।

চলতি অর্থবছরের অন্যান্য মাসের তুলনায় সেপ্টেম্বরে রেকর্ড ২৪০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। তবে নভেম্বর মাসে তা কিছুটা কমে ২১৯ কোটি ডলারে নেমে আসে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসীদের আয়ের ধারা ইতিবাচক থাকায় রেমিট্যান্সের প্রবাহ ফের বাড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *