সিদনায়া কারাগারের গোপন কক্ষ খোলার জন্য লক্ষ ডলার পুরস্কার ঘোষণা

সিদনায়া কারাগারের গোপন কক্ষ খোলার জন্য লক্ষ ডলার পুরস্কার ঘোষণা

সিরিয়ার বিদ্রোহীরা এখনও সিদনায়া সামরিক কারাগারের লক কোড ভাঙতে ব্যর্থ হয়েছে। ফলে কারাগারটি সরকারের পতনের পরও রহস্যের আচ্ছাদনে আবদ্ধ। যদিও রোববার ভোরে প্রধান ফটক খোলার পর কিছু বন্দিকে মুক্ত করা হয়েছে, তবে কারাগারের ভূগর্ভস্থ কক্ষে আটক বন্দিদের অবস্থান সম্পর্কে কোন স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। প্রতিবেদন অনুযায়ী, কারাগারে ১ লাখ ২০ হাজার বন্দি থাকতে পারে। […]

নভেম্বরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ২,৬০৮ নাগরিক আটক

নভেম্বরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ২,৬০৮ নাগরিক আটক

গত নভেম্বর মাসে সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ৬০৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে। এর মধ্যে ১১জন ভারতীয় এবং ২ হাজার ৫৯৭ জন মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি জানায়, এ সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার দায়ে ৪৯২ জন বাংলাদেশি […]

ভারতে ধর্ষণের অভিযোগে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে ধর্ষণের অভিযোগে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ধর্ষণের অভিযোগে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ৮ই ডিসেম্বর কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর […]

ইয়েমেনে বড় ধরনের হামলার পরিকল্পনা ইসরায়েলের

ইয়েমেনে বড় ধরনের হামলার পরিকল্পনা ইসরায়েলের

ইসরায়েল ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। গতকাল রবিবার ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান-১১ জানায়, সম্প্রতি ইয়েমেন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। তবে এতে সতর্ক সংকেত বাজানোর প্রয়োজন হয়নি। গত সপ্তাহে […]

মধ্যপ্রাচ্যে অবকাঠামো উন্নয়নে শীর্ষ সাত দেশের প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যে অবকাঠামো উন্নয়নে শীর্ষ সাত দেশের প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যের অবকাঠামো খাত সম্প্রতি অনেক দেশের জন্য অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। ২০২৩ সালে এই খাতের বাজার ২৯৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং ২০৩০ সালের মধ্যে এটি ৪০১ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে এই খাতে বিনিয়োগের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সৌদি আরব সৌদি আরব অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বড় […]

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে গ্রেপ্তার বন্ধের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যাবে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। আজ সোমবার ৯ই ডিসেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, […]

সিরিয়ার ভূমি দখলে ইসরায়েলের আগ্রাসী তৎপরতা

সিরিয়ার ভূমি দখলে ইসরায়েলের আগ্রাসী তৎপরতা

সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার জাবাল আশ শেইখ অঞ্চলে অভিযান চালানোর ফুটেজ প্রকাশ করেছে। রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিখাই আদরি টেলিগ্রাম প্লাটফর্মে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সিরিয়ার জাবাল আশ শেইখ অঞ্চলে অভিযান চালিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক অবস্থানগুলো সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানের […]

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধসহ বার বন্ধের ঘোষণা

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধসহ বার বন্ধের ঘোষণা

থার্টিফার্স্ট নাইট উদযাপন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। ওই রাতে সব বার বন্ধ থাকার ঘোষণাসহ আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম […]

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নিয়ে আপিল বিভাগের শুনানি আজ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নিয়ে আপিল বিভাগের শুনানি আজ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বেঞ্চ এ শুনানির জন্য গতকাল আদেশ দেন। আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ২০২০ সালের ১০ই মার্চ হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন। বিচারপতি […]

আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ায় মার্কিন হামলা

আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ায় মার্কিন হামলা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইসিসের ৭৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। গতকাল রবিবার এই হামলা চালানো হয়। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, আইসিস নতুন করে শক্তি অর্জনের জন্য সিরিয়ার শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। তবে আমেরিকা তা কখনোই হতে দেবে না। তিনি […]

দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি!

দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি!

ভারতের দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। আজ সোমবার সকালে এক মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। হুমকির তালিকায় রয়েছে ডিপিএস আরকে পুরাম এবং জিডি গোয়েঙ্কা স্কুলসহ বেশ কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। খবর এনডিটিভির। ইমেইলে বলা হয়েছে, স্কুল ভবনের ভেতর একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো আকারে ছোট হলেও সেগুলো গুরুতর আহতের কারণ হতে […]

ইউসিবি ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকা লুটপাট সাইফুজ্জামানের

ইউসিবি ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকা লুটপাট সাইফুজ্জামানের

অনিয়ম করে দুই হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের চারটি প্রতিষ্ঠান এই ঋণ পেয়েছে, যা ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদন করলেও ব্যবস্থাপনা কমিটির সুপারিশ ছাড়াই দেওয়া হয়। এ বিষয়ে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান শরীফ জহির দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অভিযোগ জানিয়েছেন। ইউসিবির এসব অনিয়ম ঘটে ২০১৮ […]