বাশার আল আসাদের পতনের শেষ ২৪ ঘণ্টা

বাশার আল আসাদের পতনের শেষ ২৪ ঘণ্টা

মাত্র এক দিনের নাটকীয় ঘটনার মধ্য দিয়ে সিরিয়ার বাশার আল আসাদের দীর্ঘ শাসনের পতন ঘটে। বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও আসাদ সরকারের ভঙ্গুর শাসনব্যবস্থা দ্রুত ভেঙে পড়ে। সামরিক ব্যর্থতা, বিদ্রোহীদের দ্রুত অগ্রগতি এবং জনগণের প্রতিরোধ এই পরিণতি নিশ্চিত করে। ৭ই ডিসেম্বর গত ৭ই ডিসেম্বর ভোরে সিরিয়ার বিদ্রোহীরা হিমস শহরের উপকণ্ঠে বড় ধরনের সামরিক অভিযান চালায়। রাস্তান, […]

শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব

শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়েছে। গতকাল সোমবার ৯ই ডিসেম্বর পাঠানো এই নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবসহ সংশ্লিষ্ট লেনদেনের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে। বিএফআইইউর সূত্রে জানা গেছে, ট্রাস্টের অর্থ কোথা থেকে এসেছে এবং […]

ঢাকা থেকে কলকাতা দখলে ৩ লাখ রিকশা: বিজেপি নেতার ব্যঙ্গাত্মক মন্তব্য

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের পরিণতি গোলাম নিজামীর মতো হবে : শুভেন্দু

ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ব্যঙ্গ করে বলেছেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করতে।’ গতকাল সোমবার ৯ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের এক জনসভায় শুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘ওদের আছে টা কী? আমাদের […]

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে এই মোহাম্মদ আল বাশির

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ আল বাশিরের

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি উত্তরণ এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে বিদ্রোহী দলসমূহ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে মোহাম্মদ আল বাশিরকে নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে। নতুন এ উদ্যোগ দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি বিদ্রোহীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে হায়াত তাহরির আশ শামের প্রধান কমান্ডার আহমদ আশ শারাহ (যিনি আবু […]

সিরিয়ায় ইসরায়েলের ২৫০ হামলা, প্রধান সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ

সিরিয়ায় ইসরায়েলের ২৫০ হামলা, প্রধান সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সিরিয়ার কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গতকাল সোমবার ৯ই ডিসেম্বর ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার তিনটি প্রধান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। কামিশলি, শিনশার এবং আকরবা বিমানঘাঁটিতে চালানো এই হামলায় সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ধ্বংস হয়েছে। এর আগের দিন রোববার সিরিয়ার […]

পতাকা ছিঁড়ে ‘১৫ মিনিটে বাংলাদেশ ক্লিয়ার’ করার দু:সাহস বিজিপি নেতার!

পতাকা ছিঁড়ে ‘১৫ মিনিটে বাংলাদেশ ক্লিয়ার’ করার আল্টিমেটাম বিজিপি নেতার!

ভারতের বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং দক্ষিণ গোয়ার একটি জনসভায় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়েছেন! বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত ওই সভায় তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘১৫ মিনিটের জন্য সীমান্ত খুলে দিন, আমরা বাংলাদেশকে অলক্লিয়ার করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত […]

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি, ছাপা হচ্ছে ৪০ কোটি কপি

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি, ছাপা হচ্ছে ৪০ কোটি কপি

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নতুন সংযোজন হিসেবে এসেছে জুলাই বিপ্লবের গ্রাফিতি ও বীরত্বগাঁথা। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৪০ কোটি ১৬ লাখ বই ছাপাচ্ছে সরকার, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৭৫০ কোটি টাকা। প্রতিটি বইয়ে গণ-অভ্যুত্থানের চিত্র ও দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। এবারের বইগুলোতে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের গঠনে […]

তেলআবিবে হামলার দাবি হুতি গোষ্ঠীর

তেলআবিবে হামলার দাবি হুতি গোষ্ঠীর

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের তেলআবিবে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি। গতকাল সোমবার ৯ই ডিসেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হুতি গোষ্ঠী এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী ইসরায়েলের একটি স্পর্শকাতর স্থাপনায় আঘাত হেনেছে। অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে […]

দুই জাহাজসহ ৭৯ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

বাংলাদেশে ৯৫ ভারতীয় ও ভারতে ৯২ বাংলাদেশি জেলে আটক, বন্দী বিনিময়ে আলোচনায় দুই দেশ

বঙ্গোপসাগরের জলসীমা থেকে ৭৯ জন জেলে ও নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। গতকাল সোমবার ৯ই ডিসেম্বর দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য অধিদফতর। আটক জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। খুলনা অঞ্চলের জলসীমায় মাছ ধরার সময় এগুলোকে নিয়ে যাওয়া হয়। এফভি মেঘনা-৫- নামক জাহাজটিতে ছিলেন […]

বিএনপির ভারতবিরোধী অবস্থান ক্রমশ জোরালো হচ্ছে

বিএনপির ভারতবিরোধী অবস্থান ক্রমশ জোরালো হচ্ছে

বিএনপির মধ্যে ভারতবিরোধী মনোভাব দিন দিন তীব্র হচ্ছে। দলটির নেতাকর্মীরা মনে করছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য এবং ভূমিকা তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের ইচ্ছাই তাদের জন্য চূড়ান্ত। সম্প্রতি বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে। […]

জান্তা থেকে মংডু দখল আরাকান আর্মির, সীমান্তজুড়ে উত্তেজনা

জান্তার থেকে মংডু দখল করল আরাকান আর্মি, সীমান্তজুড়ে উত্তেজনা

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বাংলাদেশ সীমান্তবর্তী এ শহরটি দখলের মাধ্যমে পুরো সীমান্তজুড়ে তাদের নিয়ন্ত্রণে এসেছে। মিয়ানমারের সামরিক সরকারের সাথে দীর্ঘ ছয় মাসের সংঘর্ষের পর আরাকান আর্মি গতকাল রোববার মংডু দখলে নেওয়ার দাবি করে। রাখাইনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরাকান আর্মি জান্তার সীমান্ত রক্ষী বাহিনীর শক্তিশালী ঘাঁটিতে হামলা চালিয়ে […]

সিরিয়ার আয়নাঘর থেকে হাজারো বন্দির মুক্তি

সিরিয়ার আয়নাঘর থেকে হাজারো বন্দির মুক্তি

সিরিয়ার ইতিহাসে এটি যেন এক নতুন ভোর। স্বৈরশাসনের পতনের সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠে হর্ষধ্বনি, ভবিষ্যৎ নিয়ে আশা-আকাঙ্ক্ষা আর বিশ্লেষণের ঢেউ। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে হৃদয়বিদারক এবং মানবিক দৃশ্য ছিল সেই হাজারো বন্দীর মুক্তি, যারা বছরের পর বছর বন্দীশালার অন্ধকারে কাটিয়ে ভেবেছিল, এই দুঃস্বপ্নের চৌকাঠ তারা কখনোই পেরোতে পারবে না। বিশ্বজুড়ে মানবাধিকারের স্লোগান যতই জোরালো হোক […]