সিরিয়ার বিদ্রোহীদের সাফল্য: আসাদ সরকার পতনের কারণ ও প্রেক্ষাপট

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো সুপরিকল্পিত উদ্যোগ, সময়োপযোগী পদক্ষেপ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে দীর্ঘদিনের আসাদ শাসনের অবসান ঘটিয়েছে। নেতৃত্বের পুনর্গঠন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পরিস্থিতির সদ্ব্যবহার তাদের এই অভূতপূর্ব সাফল্যের মূলে ছিল। নেতৃত্ব ও সংগঠনের পুনর্গঠন বিদ্রোহীরা তাদের নেতৃত্ব পুনর্গঠন করে অভিজ্ঞ ও দক্ষ সামরিক এবং বেসামরিক ব্যক্তিদের অগ্রাধিকার দেয়। ২০২০ সালে ইদলিবে একটি কেন্দ্রীয় পরিচালনা কক্ষ […]
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কবে চালু হবে?

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশিদের ভ্রমণসহ অন্যান্য ভিসা বন্ধ রেখেছে। গত ৫ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর দেশটির ভিসা আবেদনকেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি কাজের জন্য ভিসা দেওয়া হলেও ভ্রমণ ভিসা ইস্যু এখনো বন্ধ। ভারতের পক্ষ থেকে ভিসা বন্ধের কারণ হিসেবে লোকবল সংকট ও নিরাপত্তার […]
সিদনায়া কারাগারে আসাদ শাসনের নির্মমতার দিনলিপি

আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত সিদনায়া কারাগারে আটক বন্দিদের ওপর আসাদ সরকারের নির্মম আচরণের চিত্র উঠে এসেছে। সেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটেছে। সাদা ও লাল কারাগার সিরিয়ার সামরিক কারাগার সিদনায়া মূলত সরকারবিরোধী আন্দোলনকারীদের বন্দি করে নির্যাতনের কেন্দ্রস্থল ছিল। আনাদোলু সংস্থার সংগ্রহ করা তথ্য অনুসারে, সিদনায়ার ভেতরে সাদা ভবন ও […]
আগরতলা অভিমুখে লংমার্চে বিএনপির তিন সংগঠন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ, দূতাবাসে হামলা, পতাকা অবমাননা এবং মিডিয়ায় চলমান তথ্যসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আজ বুধবার ঢাকা-আখাউড়া লংমার্চ চলমান। সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হওয়ার কথা। শুরুতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল সভাপতি […]
সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৮০ হামলা, টার্গেটে নৌবহরও

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়ার পরও থামছে না সংঘাত। বিদ্রোহীদের সমর্থনে মোহাম্মদ আল বাশির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেও ইসরায়েল সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে। গত ৪৮ ঘণ্টায় দেশটিতে ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার কৌশলগত সামরিক লক্ষ্যবস্তু, অস্ত্রের মজুদ এবং অ্যান্টি-এয়ারক্রাফ্ট স্থাপনায় আঘাত হেনেছে। হামলার […]
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ আল বাশিরের

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল বাশির। আজ মঙ্গলবার এক ঘোষণায় তাকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। মোহাম্মদ আল বাশির দীর্ঘদিন ধরে আসাদবিরোধী বিদ্রোহী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের একজন। বিদ্রোহী জোটের প্রধান আবু মোহাম্মদ আল জোলানির তত্ত্বাবধানে এ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। জোলানি […]
২০ দেশের রাষ্ট্রদূত পরিবর্তনের প্রক্রিয়া শুরু

বাংলাদেশ থেকে একযোগে প্রায় ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সুপারিশ বিবেচনায় রেখে কূটনীতিকদের সরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ডিসেম্বর মাসে কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে (প্রিভিলেজ লিভ অব অ্যাবসেন্স) চলে যাবেন। তাদের রিকল করা […]
সিরিয়ার নৌবহর ধ্বংস করল ইসরায়েল

ইসরায়েলি নৌবাহিনী সিরিয়ার লাতাকিয়া ও আল বাইদা বন্দরে অবস্থান করা সিরীয় নৌবহর ধ্বংস করেছে। সোমবার রাতে এই অভিযান চালানো হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো এই অভিযান পরিচালনা করে। এতে সিরীয় নৌবাহিনীর বহু জাহাজ ধ্বংস করা হয়েছে, যেগুলোর ওপর ক্ষেপণাস্ত্র […]
গোয়ায় যৌন হয়রানি: ভারতীয় তরুণকে বাংলাদেশি বলে অপপ্রচার

ভারতের গোয়া রাজ্যের একটি সৈকতে রুশ নারী পর্যটকের সান বাথের ভিডিও ধারণ করে যৌন হয়রানির অভিযোগে এক ভ্লগারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও ভারতের বিভিন্ন গণমাধ্যম তাকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ‘হিন্দুত্ব নাইট’ নামে একটি অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। পোস্টে […]
বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত

বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই পদক্ষেপ পাকিস্তান সীমান্তেও নেওয়া হয়েছে। ভারতের দাবি, সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে বাড়তে থাকা হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মঙ্গলবার ১০ই ডিসেম্বর বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভাষণে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে […]
সাত দিনে অর্ধলাখ টন সয়াবিন তেল আমদানি

চট্টগ্রাম বন্দরে গত এক সপ্তাহে ৫০ হাজার টনের মতো অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করা হয়েছে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে চারটি বড় জাহাজে এই তেল এনেছে সিটি, মেঘনা ও টিকে গ্রুপ। বন্দর সূত্রে জানা গেছে, গত ৫ই নভেম্বর আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা ‘আরডমোর চেয়েন্নে’ নামের জাহাজটি ৬ ডিসেম্বর চট্টগ্রামে পৌঁছায়। সম্পূর্ণ তেল খালাস […]
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-সমর্থিত সিভিল সোসাইটি অব দিল্লি। ‘হিন্দু নিপীড়নের’ অভিযোগ তুলে আয়োজিত এ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা। ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল আরএসএস। সংগঠনের দিল্লি শাখার নেতা রজনীশ জিন্দাল দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য […]
