সিরিয়ায় ইসরায়েলি সামরিক কার্যক্রম নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

সিরিয়ায় দখলদার ইসরায়েলের সামরিক কার্যক্রমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত গেয়ার পেডারসেন। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ভিডিও বার্তায় তিনি এ উদ্বেগ জানান। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পেডারসেন বলেন, ‘১৯৭৪ সালে স্বাক্ষরিত অবকাশ চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের সামরিক তৎপরতা, বিশেষ করে নিরপেক্ষ অঞ্চলের বাইরের কার্যক্রম আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’ গত […]
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, প্রাণহানি পাঁচজন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হচ্ছে বিশাল ভূখণ্ড। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন আতঙ্কিত মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, পানি সরবরাহেও ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। […]
বিডিআর বিদ্রোহের বিচার চেয়ে সাবেক সদস্যদের ‘শাহবাগ অবরোধ’ কর্মসূচি

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং কারাবন্দি সদস্যদের মুক্তির দাবিতে সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। বুধবার রাত ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এক সম্মেলনে তারা বৃহস্পতিবার ‘শাহবাগ ব্লকড’ এবং পরবর্তী সময়ে ‘মার্চ টু কোর্ট’ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দুপুরে ভুক্তভোগী পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পদযাত্রার মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন। […]
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয়দের গুলিতে মো. সাইদুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে তাকে গুলি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাকি ভারতীয় গারোরা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মো. সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা। তার পিতা জয়নাল আবেদীন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে […]
যুদ্ধের চাপে বিধ্বস্ত সুদানের স্বাস্থ্যব্যবস্থা

সুদানে চলমান যুদ্ধের কারণে দেশের স্বাস্থ্যখাত মারাত্মক সংকটে পড়েছে। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ঘাটতি, স্বাস্থ্যকর্মীদের সংকট এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন পরিষদের প্রধান ও সেনাপ্রধান আবদুল ফাত্তাহ বুরহান। অন্যদিকে […]
গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ২৫ জন শহিদ, নিখোঁজ ৪
বর্বর ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘন্টায় গাজায় ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো চারজন নিখোঁজ রয়েছেন, যাদের বাড়ির ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই আক্রমণের ফলে গাজা জুড়ে ব্যাপক ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে। গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আশ্রয়কেন্দ্রের মসজিদে হামলায় ৪ […]
সিরিয়ার একসময়ের সমৃদ্ধ তেলক্ষেত্র এখন ধ্বংসের পথে

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর আগে তেলখাত ছিল দেশটির অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি তেল রপ্তানির মাধ্যমে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করত। তবে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই খাত বিপর্যয়ের মুখে পড়ে। গবেষণা প্রতিষ্ঠান আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন (ওপেক)-এর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে সিরিয়া প্রতিদিন […]
আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করেছে আমেরিকা

আফগানিস্তানের ইসলামি আমিরাতের ডেপুটি মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফতরাত সম্প্রতি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বর্তমান সরকারকে বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছে। মোল্লা ফতরাত এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইসলামি আমিরাতকে এক ডলারও দেয়নি, বরং আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করে সেই অর্থ ফ্রিজ […]
সৌদি আরবে নজিরবিহীন বন্যা ও শাহিকা, পবিত্র মক্কা নগরীতে রেড এলার্ট জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে চলমান বৈরী আবহাওয়া জনজীবনে বিপর্যয় সৃষ্টি করেছে। প্রবাহিত বন্যা, ঘন কুয়াশা, তুষারপাতের সঙ্গে যুক্ত হয়েছে ‘শাহিকা জলদৃশ্য’—যা এবারই প্রথমবারের মতো দেশের পশ্চিম উপকূলে উপকূলীয় অঞ্চলে দেখা গেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে চলমান আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও গুরুতর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্কতা […]
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জহুর আলি (৬০) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি কাজ করছে এবং লাশ উদ্ধারের প্রচেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, জহুর […]
সোপোর হত্যাকাণ্ড দিবস: কাশ্মিরে কি ঘটেছিল সেদিন?

আজ ২৬ বছর পরও ১৯৯৩ সালের সোপোর হত্যাকাণ্ডের ভয়াবহ স্মৃতি সোপোর শহরের মানুষের মন থেকে মুছে যায়নি। ১৯৯৩ সালের ৬ জানুয়ারি। সোপোর শহরের আকাশ ঢেকে গিয়েছিল ধোঁয়া আর শোকের কালো মেঘে। সেদিন সন্ত্রাসী ভারতীয় বাহিনী সোপোর শহরে চার ঘণ্টাব্যাপী নৃশংস অভিযান চালিয়ে ৫৭ নিরীহ কাশ্মিরিকে শহিদ করে এবং ৪শ’র অধিক বাড়ি ও ৫৭টি দোকান পুড়িয়ে […]
সরকারি দুর্নীতির গোমর ফাঁস করায় খুন হলেন ভারতীয় সাংবাদিক

ভারতের ছত্তিশগড় রাজ্যে সাংবাদিক মুকেশ চন্দ্রকরের নৃশংস হত্যাকাণ্ড পুরো ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বছরের প্রথম দিন থেকেই নিখোঁজ থাকা মুকেশের মৃতদেহ গত শনিবার একটি সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায়। সরকারি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মুকেশ চন্দ্রকর, যিনি একজন ফ্রিল্যান্সার সাংবাদিক ছিলেন, সম্প্রতি ছত্তিশগড়ের সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে একটি […]
