বর্বর ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘন্টায় গাজায় ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো চারজন নিখোঁজ রয়েছেন, যাদের বাড়ির ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই আক্রমণের ফলে গাজা জুড়ে ব্যাপক ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে।

গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আশ্রয়কেন্দ্রের মসজিদে হামলায় ৪ ফিলিস্তিনি শহিদ হন। এর আগে খান ইউনুস ও গাজা শহরের বিভিন্ন এলাকায় আরো কয়েকটি হামলায় ১০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্স জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে মরদেহ উদ্ধার করছেন, তবে কিছু মানুষ এখনও নিখোঁজ। তাদের খোঁজে আমাদের লোকেরা কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত ১ লক্ষ ৫৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহিদ বা আহত হয়েছেন এবং ১১,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *