জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে গেল ইসরায়েল

জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে গেল ইসরায়েল

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন জানিয়েছেন, তাদের দেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। তিনি পরিষদকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। তাই যুক্তরাষ্ট্র যেদিকে গেছে আমরাও সেই দিকে যাব। এর আগে, ট্রাম্প প্রশাসনও জেনেভাভিত্তিক এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদের […]

যুদ্ধ শেষে ইসরায়েল গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে: ট্রাম্প

যুদ্ধ শেষে ইসরায়েল গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ শেষ হলে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। তিনি এমন সময় এ ঘোষণা দিলেন, যখন ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘সোশ্যাল ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে তাদের জমি দখলের পরিকল্পনা করেছেন। […]

গাজায় ঝড়ের তাণ্ডব, জরাজীর্ণ তাঁবুতে নাজেহাল শরণার্থীরা!

গাজায় ঝড়ের তাণ্ডব, জরাজীর্ণ তাঁবুতে নাজেহাল শরণার্থীরা!

গাজার লাখো ফিলিস্তিনি বুধবার সন্ধ্যায় প্রবল নিম্নচাপের কবলে পড়েছেন। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। জরাজীর্ণ তাঁবুতে কোনো রকমে দিন পার করছেন এসব শরণার্থী। বিশেষ করে গাজার উত্তর অংশে, যেখানে জাবালিয়া শরণার্থী শিবির এবং বেইত লাহিয়া ও বেইত হানুন শহর অবস্থিত, সেখানকার মানুষজন ধ্বংসস্তূপের […]

পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় এক মাসে ৫৫ ফিলিস্তিনি শহীদ, গ্রেপ্তার ৩৮০

পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় এক মাসে ৫৫ ফিলিস্তিনি শহীদ, গ্রেপ্তার ৩৮০

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, জানুয়ারি মাসে পশ্চিম তীরের তিনটি এলাকায় চালানো অভিযানে তাদের হাতে ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু ফিলিস্তিনি ‘ইসরায়েলি নাগরিকদের হত্যা-সংক্রান্ত হামলায় জড়িত ছিলেন এবং কিছু হামলার পরিকল্পনা করছিলেন’। সেনাবাহিনী আরও দাবি করেছে, গ্রেপ্তারকৃতরা হলেন চিহ্নিত সন্ত্রাসী। ইসরায়েলি […]

গাজা যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান

পূর্ব গাজায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত চার

ইসরায়েলের নবনিযুক্ত সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলে শোকসন্তপ্ত পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৯৪২ জনে, আর আহত সেনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। জামির রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন। তিনি চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সিদ্ধান্তে সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। জামিরের দেওয়া তথ্য সেনাবাহিনীর আগে প্রকাশিত পরিসংখ্যানের […]

এবার গাজা দখলের ঘোষণা দিল ট্রাম্প!

এবার গাজা দখলের ঘোষণা দিল ট্রাম্প!

গাজাকে পুনর্গঠনের নামে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি। তবে কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা দেননি। তার মতে, গাজায় নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং […]

তুলকারমে ইসরায়েলের হামলায় শহীদ ৩ ফিলিস্তিনি, আটক ৫০

তুলকারমে ইসরায়েলের হামলায় শহীদ ৩ ফিলিস্তিনি, আটক ৫০

পশ্চিম তীরের তুলকারম শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ছাড়া ৫০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি স্বীকার করেছে। বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, ‘তুলকারমে চলমান অভিযানে এখন পর্যন্ত তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং ৫০ জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে।’ তবে ফিলিস্তিনের পক্ষ […]

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিশ্চয়তা নেই: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিশ্চয়তা নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি কতদিন টিকবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই যে এই চুক্তি কার্যকর থাকবে।’ ট্রাম্প জানান, মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা […]

ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে পশ্চিম তীরে ২০ ফিলিস্তিনি আটক

ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে পশ্চিম তীরে ২০ ফিলিস্তিনি আটক

ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ ফিলিস্তিনিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজন সাবেক বন্দিও রয়েছেন। ফিলিস্তিনি বন্দী অধিকার সংস্থা ‘ফিলিস্তিনি প্রিজনারস ক্লাব’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে এসব ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। সংস্থাটি আরও জানায়, শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী আটককৃতদের গ্রেপ্তার […]

জর্ডান ও মিশর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করার দাবি ট্রাম্পের

জর্ডান ও মিশর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করার দাবি ট্রাম্পের

গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, এই দুই আরব দেশ শরণার্থীদের আশ্রয় দিতে রাজি হবে। তবে এই দাবির পেছনে বাস্তবতা কতটা যুক্তিসঙ্গত সেটাই এখন আলোচনার বিষয়। গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত যে, মিশর ও জর্ডান গাজার বাসিন্দাদের গ্রহণ করবে। কেউ […]

রাফাহ ক্রসিং খোলার পর প্রথম দফায় ৫০ রোগীকে মিশরে স্থানান্তর

রাফাহ ক্রসিং খোলার পর প্রথম দফায় ৫০ রোগীকে মিশরে স্থানান্তর

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর গাজার রাফাহ সীমান্ত পুনরায় চালু হয়েছে। আজ শনিবার ১ ফেব্রুয়ারি প্রথম দফায় ৫০ জন রোগীকে মিশরে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।এছাড়া স্থানান্তরিতদের মধ্যে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও রয়েছেন। গাজার আল শিফা হাসপাতাল ও খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে রোগীদের বাস ও অ্যাম্বুলেন্সে করে সীমান্তে […]

আজ ১৮ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি

আজ ১৮ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

ইসরায়েলি কারাগার থেকে শনিবার মুক্তি পাচ্ছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫৪ জন উচ্চ দণ্ডপ্রাপ্ত রয়েছেন। এছাড়া, ১১১ জন বন্দি গাজার বাসিন্দা, যাদের ৭ অক্টোবর ২০২৩-এর পর গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল শুক্রবার ৩১ জানুয়ারি হামাসের অধীনস্থ বন্দি তথ্য কার্যালয় একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে […]