বুথিডংয়ে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির কারফিউ ও নিষেধাজ্ঞা, রোহিঙ্গা মুসলিমদের দুর্বিষহ জীবন

মিয়ানমারের বুথিডং এলাকায় মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধে স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সন্ত্রাসী আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশি সিম ব্যবহার নিষিদ্ধ করেছে। এতে এলাকাবাসী কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে জরুরি প্রয়োজনে সাহায্য চাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা […]
নিকাবের কারণে চ্যানেল আইয়ের টকশো থেকে বাদ সহ-সমন্বয়ক নাফিসা

আজ বিকেল ৩টায় চ্যানেল আইয়ের একটি টকশোতে অংশগ্রহণের আমন্ত্রণ পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। আমন্ত্রণ গ্রহণ করে তিনি চ্যানেল আইয়ের শিকদার নামের একজন কর্মকর্তাকে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। পরে শিকদারকে নাফিসা জানান, তিনি নিকাব পরে টকশোতে অংশগ্রহণ করবেন। শিকদার এ তথ্য চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কিন্তু নিকাব পরে অংশগ্রহণের বিষয়টি […]
১৭ বছর পর মুক্ত বাতাসে লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার দুপুরে কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর পৌনে ২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বাবরের মুক্তির খবরে কারাগারের সামনে সকাল থেকেই ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। ফুলের মালা ও উচ্ছ্বাস নিয়ে তারা স্বাগত জানান তাদের নেতাকে। বাবরের মুক্তি প্রসঙ্গে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী […]
ফ্যাসিস্ট হাসিনার আদানি চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি ৪০ ট্রিলিয়ন টাকা!

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রায় ৪০ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হওয়া এই চুক্তি দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির শর্তগুলো একপাক্ষিক এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। চুক্তির আওতায় বাংলাদেশকে আদানি পাওয়ারের ঝাড়খণ্ডে অবস্থিত ১,৪৯৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র […]
অবশেষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসানে গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হয়েছে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, এ চুক্তি নতুন করে শান্তির সম্ভাবনা তৈরি করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চুক্তির কার্যকর হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। প্রথম ধাপে প্রতিদিন ৬০০ ত্রাণবাহী […]
বাংলাদেশের সাথে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহী পাকিস্তান

পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায়। এ বিষয়ে সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গতকাল মঙ্গলবার সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। বৈঠকের […]
পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তার দাবি, সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দিচ্ছে না। গত শনিবার কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে গিয়ে এই অভিযোগ করেন তৃণমূলের এই শ্রমিক নেতা ও মন্ত্রী । এই তৃণমূল নেতার দাবি, ইউনুস সরকার নিজেই […]
ইসলাম শেখানোর অভিযোগে দুই ছেলেসহ এক উইঘুর মা’কে ১৭ বছরের কারাদণ্ড চীনের

চীনের শিনজিয়াং প্রদেশে এক উইঘুর নারীকে তার সন্তান ও প্রতিবেশীকে ইসলাম ধর্মের শিক্ষা দেওয়ার অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সায়লিখান রোজি (৪৯) নামের এই নারীকে অবৈধ ধর্মীয় কার্যকলাপ পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত করে এই দন্ড দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধর্মীয় শিক্ষা দেওয়াই অপরাধ রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) প্রতিবেদনে জানানো হয়, সায়লিখান রোজি তার দুই ছেলে […]
চাকপাড়া সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, দুই বাংলাদেশি গুলিবিদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার মধ্যে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৩০) ও মিজানুর রহমান (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ১৮২ নম্বর মেইন পিলারের কাছে আম বাগানের পরিচর্যার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) […]
কেরালার দলিত এক তরুণী ৫ বছরে ৬২ জনের যৌন নির্যাতনের শিকার

কেরালার পাঠানামথিট্টা জেলায় এক দলিত তরুণী অভিযোগ করেছেন গত পাঁচ বছরে ৬২ জন তাকে যৌন নির্যাতন করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুটি এফআইআর নথিভুক্ত করেছে এবং শুক্রবার ছয়জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৮ বছর বয়সী ওই তরুণী জানান, ১৩ বছর বয়স থেকে তিনি যৌন […]
জান্তা বাহিনীর বিমান হামলায় ৪১ রোহিঙ্গা মুসলিম শহিদ, আহত অর্ধশতাধিক

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জেলে গ্রামে হিংস্র জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪১ রোহিঙ্গা মুসলিম শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন, যাদের বেশির ভাগই রোহিঙ্গা মুসলিম। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)। বুধবার বিকেলে রাখাইনের রামরি টাউনশিপের কিয়াউক নি মাও গ্রামে এ হামলা চালানো হয়। সামরিক […]
ইসরায়েল কেবল বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাদের বন্দিদের ফিরে পাবে: হামাস
ইসরায়েল কেবল বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাদের বন্দিদের ফিরে পাবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা উসামা হামদান। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বন্দিদের ভাগ্য নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে প্রেস হাউসে এক সংবাদ সম্মেলনে উসামা হামদান এসব কথা বলেন। হামদান বলেন, ‘বন্দি বিনিময় […]
