বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘দানা’

বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘ডানা’

ক্রমে শক্তিশালী হয়ে উঠছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’। ইতিমধ্যে দেশের চারটি সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাস ঘণ্টায় ৬২ কিলোমিটার গতিবেগে বইছে। দমকা হাওয়ার আকারে যা মাঝেমধ্যে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের অবস্থান আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ  সকাল ৬টায় […]

পাঁচ ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাত বেক্সিমকোর

পাঁচ ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাত বেক্সিমকোর

বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠান, বেক্সিমকো লিমিটেড এবং বেক্সটেক্স গার্মেন্টসের বিরুদ্ধে পাঁচ ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই দুই প্রতিষ্ঠান ২০১১ সালে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও এক্সিম ব্যাংকে মোট ৬০০ কোটি টাকার ঋণপত্র খোলে। ঋণের সুদাসলে এই পরিমাণ পরে হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়, যা ব্যাংকগুলোকে আর্থিক তারল্য সংকটে ফেলে। দুর্নীতি দমন […]

৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম শুরু আসসুন্নাহ ফাউন্ডেশনের

৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম শুরু আসসুন্নাহ ফাউন্ডেশনের

ত্রান ও উদ্ধারের পর বন্যাদুর্গত এলাকার মানুষের পুনর্বাসনেও এগিয়ে এলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাথমিক ত্রাণ কার্যক্রম শেষে, এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদউল্লাহ গতকাল ফেনীতে পুনর্বাসনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যেখানে দুটি নতুন ঘর ও ৪০টি অটোরিকশা উপযুক্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রকল্পের অধীনে ৪২ […]

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুই দিনের সময় চাইলেন ছাত্রনেতারা

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুই দিনের সময় চাইলেন ছাত্রনেতারা

গতকাল রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের কাছ থেকে দুই দিনের সময় চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনে দেওয়া বক্তব্যে তারা জানান, আগামী দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করার পর সাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করা হবে। উল্লেখ্য, গতকাল দুপুরে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবীতে […]

রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে মুখ খুললেন  রাষ্ট্রপ্রতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা দেওয়া হয়। এসময় আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে দ্রুত পদত্যাগের দাবি জানায়। আন্দোলনের নেতা বাহার উদ্দিন বলেন, ‘চুপ্পু পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’ এছাড়া অন্য আরেক নেতা মো. সোহাগ জানান, […]

বৃহস্পতিবারের মধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

 বৃহস্পতিবারের মধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘ যেই ছাত্রলীগের হাতে নিরিহ মানুষের মৃত্যু হয়েছে, তাদের আর রাজনীতি করার অধিকার নেই।’ আজ মঙ্গলবার বিকেলে (২২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণা দেন। সমাবেশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিও […]

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে মুখ খুললেন  রাষ্ট্রপ্রতি

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে মুখ খুললেন  রাষ্ট্রপ্রতি

সাম্প্রতিক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়া প্রসঙ্গে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বিতর্ক নিয়ে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ […]

ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার সুমন

ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার সুমন

ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন কে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ । তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানায় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার ব্যবস্থা না থাকায়, তাকে পল্লবী থানায় স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাতে ঢাকায় […]

চলতি অক্টোবরেই দেশে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে ডিসেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড!

চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে বৈধ পথে দেশে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার ৩৯২ কোটি টাকা। মার্কিন ডলার হিসেবে যার পরিমাণ ১৫৩ কোটি ২৬ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, প্রতিদিন গড়ে ৮ কোটি ডলার বা ৯৬৮ কোটি টাকার রেমিট্যান্স দেশে পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে সবচেয়ে বেশি […]

জাতীয় শিক্ষা সংস্কার মঞ্চের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সংস্কার মঞ্চের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সংস্কার মঞ্চের উদ্যোগে পতিত ফ্যাসিজমের শিক্ষা-সাংস্কৃতিক নীতি বিলোপ এবং ইসলামবান্ধব বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা তৈরী ও নতুন সাংস্কৃতিক পুনর্গঠন-শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামি চিন্তাবিদ, রাষ্ট্র চিন্তক, নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২০ অক্টোবর (সোমবার) দুপুরে বনানী ই-ব্লকের ধাবা রেস্তোরাঁয় এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমার দেশের সম্পাদক […]

ক্ষমতার দাপটে সম্পদের পাহাড় গড়েন জাপার চুন্নু  

ক্ষমতার দাপটে সম্পদের পাহাড় গড়েন জাপার চুন্নু  

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য (এমপি) মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে অভিযোগের পাহাড় দিন দিন বেড়েই চলছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ থেকে জাতীয় পার্টির এই নেতা বর্তমানে হাজার কোটি টাকার সম্পদের মালিক। অথচ একসময় তাঁর আর্থিক অবস্থা এতটাই নাজুক ছিল যে প্রথম সংসদ নির্বাচনে অংশ নিতে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনের কাছ থেকে তাকে চাঁদা […]

ওবায়দুল কাদেরকে ধরতে পুরস্কারের ঘোষণা

ওবায়দুল কাদেরকে ধরতে পুরস্কারের ঘোষণা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারলে সাংবাদিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার, ১৯ অক্টোবর, রাজশাহীতে বিজিবি সদরদপ্তর পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ওবায়দুল কাদেরের বিষয়ে কোনো তথ্য নেই, তবে সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদন করলে পুরস্কার দেওয়া হবে। এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী […]