জুলাই আন্দোলনের আইকনিক শহীদ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার মিথ্যা দাবি

গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত এই ২৫ বছর বয়সী তরুণের মৃত্যু দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্য তার মৃত্যু নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বেগম […]
বাংলাদেশের ব্যাংক খাতের বিপর্যয়: কেন্দ্রীয় ব্যাংকের শিথিল নীতির পরিণতি

বাংলাদেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরে আর্থিক অস্থিরতায় ভুগছে। একক ঋণগ্রহীতার জন্য নির্ধারিত এক্সপোজার সীমা বারবার লঙ্ঘন এবং কেন্দ্রীয় ব্যাংকের শিথিল নীতির কারণে এই সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। ব্যাংক কোম্পানি আইনের বিধান থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমোদনের সুযোগ নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অস্বাভাবিক ঋণ বিতরণ করেছে। এর ফলে, একদিকে বড় ঋণগ্রহীতা গ্রুপগুলো বিপুল অঙ্কের ঋণ […]
বাংলাদেশি তরুণীদের পাচার করে ভারতের ভুবনেশ্বরে যৌনব্যবসা

ভারতের ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশি তরুণীদের দিয়ে যৌনব্যবসা চালাচ্ছিল বলে জানা গেছে। সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২৩ জন তরুণীকে উদ্ধার করেছে, যারা মানবপাচারের শিকার হয়ে সেখানে অবৈধ কার্যক্রমে বাধ্য হচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি জানায়, এসব তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে আসা হয়েছিল। তাদেরকে দৈনিক ২ হাজার রুপি বেতনের কাজের আশ্বাস […]
প্রথম আলো কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম আলোর কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মত টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। প্রথম আলোর এক সংবাদকর্মী জানান, কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে ধাওয়া-পাল্টা-ধাওয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তার […]
কলঙ্কময় নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার হবে: বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, অতীতে অনুষ্ঠিত কয়েকটি জাতীয় নির্বাচন কলঙ্কময় ছিল এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনসহ কয়েকজন শপথ ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব মন্তব্য করেন। বদিউল আলম জানান, সংলাপে অংশগ্রহণকারীরা […]
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে নতুন উদ্যোগ হিসেবে সরকারের পরিকল্পনায় ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্ব অন্তর্ভুক্ত হচ্ছে। এই তত্ত্বের মাধ্যমে এসডিজির লক্ষ্যগুলোকে আরও কার্যকরভাবে অর্জন সম্ভব হবে, দাবি করছে সরকারের নীতি-নির্ধারকরা। ‘থ্রি জিরো তত্ত্ব’ তিনটি মূল লক্ষ্য নিয়ে গঠিত: জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নিঃসরণ, যা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি […]
সংবিধান সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পরিষদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় নাগরিক পরিষদ ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত বর্তমান সংবিধানকে পরিবর্তন করে ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে পুনর্গঠনের আহ্বান জানিয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে পরিষদ আয়োজিত ‘সংবিধান সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই আহ্বান জানান। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন ব্যারিস্টার ফিরদাউসুর রহমান। বৈঠকে সংবিধান […]
বান্দরবানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত

বান্দরবানের রুমা উপজেলার গহীন পাহাড়ে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর তিন সন্ত্রাসী সদস্য নিহত হয়েছেন। রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের দেওয়া তথ্যে জানানো হয়, সেনাবাহিনী রুমা উপজেলার মুন্নমপাড়া পাহাড়ের আশেপাশের একটি জঙ্গলে কুকি চিন ন্যাশনাল আর্মির একটি গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের […]
ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের একদল কর্মী। রবিবার সকালে জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন ছাত্রদলের তিন কর্মী— মো. হাসান, সিয়াম ও রিয়ান। আহতরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করেন। সেই […]
১১ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবস্থান

জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা বন্ধের হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন হাজারো চালক। রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানেই তারা রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন, ফলে ওই এলাকার যানচলাচল বন্ধ […]
রমজানে মহা পণ্য সংকটের শঙ্কা

আগামী রমজানে দেশে পণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিল্পবাণিজ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক সংকট এবং স্থানীয় শিল্পে স্থবিরতার কারণে আসন্ন রমজানে বাজারে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশেষত আমদানি কমে যাওয়ার ফলে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্য সংকটের মধ্যে পড়তে পারে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি […]
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) আর বেঁচে নেই। রবিবার (২৪ নভেম্বর) ভোর ৪:৩০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সুপ্রিম কোর্টের শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ […]
