জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন: প্রধান উপদেষ্টা

জাতির অস্তিত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজন, প্রধান উপদেষ্টা

জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ ভুলে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে কিছু গোষ্ঠী স্বাধীনতা অর্জনের চেতনা মুছে দিতে কাজ করছে। আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে […]

বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত

বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার ব্যাবসায়ীদের মাথায় হাত

‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত ভারতের কলকাতার মারকুইস স্ট্রিট এখন প্রায় ক্রেতাশূন্য। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা হ্রাস পাওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্যে নেমেছে ধস। বহু ব্যবসায়ী এখন আধপেট খেয়ে দিন কাটাচ্ছেন। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রধান কারণ হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা বাতিল। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের বদলে এখন কেবল চিকিৎসা ভিসাধারীরাই আসছেন। তাতে হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা চলা কঠিন হয়ে […]

নোট-গাইড ছাপা বন্ধে এনসিটিবির নির্দেশ

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি, ছাপা হচ্ছে ৪০ কোটি কপি

পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট ও গাইড বই ছাপা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গতকাল মঙ্গলবার এনসিটিবি এক নোটিশে জানায়, পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের সময়মতো বই সরবরাহ নিশ্চিত করতে সহায়ক বই বা নোট-গাইড প্রকাশ আপাতত স্থগিত রাখতে হবে। এদিকে, পাঠ্যবইয়ের […]

ভারতের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে প্রতিবেশী অঞ্চলের দাবি তুলবে বাংলাদেশ: রিজভী

ভারতের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে প্রতিবেশী অঞ্চলের দাবি তুলবে বাংলাদেশ: রিজভী

ভারতের সাম্প্রদায়িক আগ্রাসনের বিষয়ে সতর্ক করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশ বাংলা, বিহার ও উড়িষ্যার ওপর নিজেদের দাবি জানাতে পারে। তিনি মনে করেন, সাম্প্রদায়িক সংঘাতের মাধ্যমে দিল্লির আধিপত্য একদিন চূর্ণ হয়ে যাবে। আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের […]

পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি

চিনিশিল্প পুনরুজ্জীবনে ভারতের প্রভাবমুক্তির পথে বাংলাদেশ

সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে, যা আগামী জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। কয়েক দশকের মধ্যে এই প্রথমবার পাকিস্তান থেকে এত বড় পরিমাণে চিনি আমদানি করা হচ্ছে। এতদিন মূলত ভারত থেকে চিনি আমদানি করত বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনে এ বছর দেশটির চিনিশিল্প প্রায় ৬ লাখ […]

পাঁচ ব্যাংক থেকে লাপাত্তা ১,২৩৮ কোটি টাকা

দেশে অবৈধ বিদেশীর সংখ্যা আড়াই লাখ, বছরে পাচার ৩.১৫ বিলিয়ন ডলার

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদনে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও একটি বেসরকারি ব্যাংক মিলে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসে ১,৭৭৫ কোটি টাকা বিনিয়োগ করে। রাজনৈতিক চাপে এ বিনিয়োগ অনুমোদন করা হয়। ফলে জনগণের আমানত থেকে ১,২৩৮ কোটি টাকার লোকসান হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, […]

মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা

মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব অর্থের মধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৪ কোটি টাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন তলব করে এবং বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে […]

ভারতের বর্তমান কার্যকলাপ বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

ভারতের বর্তমান কার্যকলাপ বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে বর্তমান কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলো পুনরাবৃত্তি না করার হুশিয়ারি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ৩রা ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ‘ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে। আগরতলা কনস্যুলেট […]

মার্কিন অস্ত্র চুক্তিতে উপকৃত ভারত, শঙ্কিত বাংলাদেশ

মার্কিন অস্ত্র চুক্তিতে উপকৃত ভারত, শঙ্কিত বাংলাদেশ

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ায় এক নতুন বাস্তবতা তৈরি করছে। বিদায় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের কাছে ১১৭ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। এই চুক্তি ভারতকে শক্তিশালী করে তুলছে, বিশেষত সামরিক ক্ষমতায়, যা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে শঙ্কিত করছে। মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা জানায়, এমএইচ-৬০ আর মাল্টি-মিশন হেলিকপ্টারসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের সাবমেরিন […]

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি

ভারতের ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফিরে আসা প্রায় অর্ধশত বাংলাদেশি পর্যটক অভিযোগ করেন, আগরতলায় তাদের নানা ধরনের হয়রানি ও অপমানের শিকার হতে হয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা জানান, সোমবার থেকে আগরতলার হোটেলগুলো বাংলাদেশিদের জন্য বুকিং দিচ্ছে না। ফলে যারা আগেই সেখানে গিয়েছিলেন, তারা পড়েছেন চরম […]

‘জয় শ্রী রাম’ বলে বাংলাদেশিদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা

ভারত থেকে বাংলাদেশ অভিমুখে মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভ্রমণ ও চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এবার নতুন করে অভিযোগ উঠেছে যে, সেখানে বাংলাদেশি নাগরিকদের ওপর ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। মুজিবুর রহমান নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী জানান, তিনি ত্রিপুরায় একটি মেলায় অংশ নিতে […]

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যে। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক সতর্কবার্তায় জানিয়েছে, বাংলাদেশে নির্বিচার হামলার ঝুঁকি রয়েছে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, এবং রাজনৈতিক সভা-সমাবেশে হামলার আশঙ্কা করা হচ্ছে। তাদের পরামর্শে বলা হয়েছে, ভ্রমণের সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশি স্থাপনাগুলোর আশপাশে সতর্ক থাকা এবং বড় সমাবেশ […]