ইরান-ইসরায়েল সংঘাতের শঙ্কায় মধ্যপ্রাচ্যের অর্থনীতি

ইরান-ইসরায়েল সংঘাতের শঙ্কায় মধ্যপ্রাচ্যের অর্থনীতি

চলমান ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। বিশেষ করে অঞ্চলটি জুড়ে সাম্প্রতিক উত্তেজনার প্রভাবে বৈশ্বিক বাণিজ্য ও তেল সরবরাহে এ পর্যন্ত যে ক্ষতি হয়েছে, তা এখন শুধু অর্থনৈতিক প্রভাবেই সীমাবদ্ধ নেই বরং জন্ম দিয়েছে বড় ধরনের সামরিক ও রাজনৈতিক উদ্বেগের। বৈশ্বিক বাণিজ্যে সুয়েজ খালের ক্ষয়ক্ষতি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার ফলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে সুয়েজ খাল। গত ১২ মাসে লোহিত সাগরের নিকটবর্তী কৌশলগত এই অঞ্চলটির আয় প্রায় ৬ বিলিয়ন ডলার কমে গেছে। যা খালটির মোট আয়ের প্রায় ৫০ থেকে ৬০%। মিশরের প্রেসিডেন্টের মতে, মাস হিসেবে এই ক্ষতি আনুমানিক ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ডলার। যা স্পষ্টতই মিশরসহ আন্তর্জাতিক সরবরাহ লাইনের জন্য বড় ধরনের ধাক্কা। নতুন পথের সন্ধানে: বিকল্প রুটের আলোচনা এদিকে ইসরায়েলের স্বার্থ সম্পর্কিত জাহাজগুলোর ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত আক্রমণে সুয়েজ খাল ও ‘বাব আল মানদ’ এর প্রণালীর বিকল্প খুঁজছে অনেক প্রতিষ্ঠান। ইতিমধ্যে রাশিয়া সংযুক্ত সমুদ্রপথটি ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ত যোগাযোগের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে প্রস্তাবিত হয়েছে।  পাশাপাশি সাম্প্রতিক জি-২০ শীর্ষ সম্মেলনে ভারত-ইউরোপ সংযোগের একটি নতুন সমুদ্র রুট তৈরি কথাও আলোচনায় এসেছে। যেই সমুদ্র রুট ইসরায়েল, […]

গাজা যুদ্ধে পশ্চিমা মিডিয়ার একচোখা নীতি

গাজা যুদ্ধে পশ্চিমা মিডিয়ার একচোখা নীতি

আজকের বিশ্বের সংঘাতগুলোতে গভীর প্রভাব ফেলছে। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক সহিংসতা এবং গণহত্যায় পশ্চিমা গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট ভূমিকা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। ইউরোপীয় ও পশ্চিমা সংবাদমাধ্যমগুলো কিভাবে এই সহিংসতাকে আড়াল করে দখলদারিত্বকে পরোক্ষভাবে সমর্থন করছে তা নিয়ে বিশদ আলোচনা আজ অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাংবাদিকতায় পক্ষপাতমূলক শব্দ ব্যবহার গাজা যুদ্ধে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো তাদের প্রচারিত সংবাদে এমন […]

মানসিক যন্ত্রণায় সইতে না পেরে আত্নহত্যা ইসরায়েলি পাইলটের

মানসিক যন্ত্রণায় সইতে না পেরে আত্নহত্যা ইসরায়েলি পাইলটের

২০ বছরের কঠোর পরিশ্রম, অগণিত যুদ্ধ অভিজ্ঞতা এবং মানসিক যন্ত্রণার বোঝা। শেষমেশ শান্তির খোঁজে মৃত্যুকেই বেছে নিলেন ইসরায়েলি পাইলট আসাফ দাগান (৩৭)। চিকিৎসা নেওয়ার কথা থাকলেও, ভেতরগত মানসিক অস্থিরতা এবং হাজার ফিলিস্তিনিকে হত্যার মনোবেদনা আসাফ দাগানকে এমন গভীর অবসাদগ্রস্ত করে ফেলেছিল, যার ফলে মৃত্যুকেই শেষ আশ্রয় বলে মনে হল তার কাছে। এদিকে প্রসিদ্ধ ইসরায়েলি পত্রিকা […]

গাজা যুদ্ধের ৩৮৪তম দিন: যা ঘটল সারাদিন

গাজা যুদ্ধের ৩৮৪তম দিন: যা ঘটল সারাদিন

এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাড়িয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৮৪তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধযোদ্ধারা  যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:   কাসসাম ব্রিগেড কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের ‘আল-ফাখৌরা’ স্কুলের নিকটে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ‘ডি-৯’ সামরিক যানকে […]

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩ সাংবাদিক

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের দক্ষিণ-পূর্ব সীমান্তে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, হাসবাইয়ায় তাদের অবস্থানস্থলে আক্রমণ চালানো হলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছিলেন ইরানপন্থী ‘আল মায়াদিন’ টেলিভিশনের ফটোগ্রাফার ঘাসান নাজ্জার, সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ রেজা এবং হিজবুল্লাহর ‘আল মানার’ চ্যানেলের ফটোগ্রাফার ওয়াসাম কাসিম। ‘আল মায়াদিন’ এর প্রধান ঘাসান বিন […]

লেবাননে যুদ্ধবিরতির আহ্বান ফ্রান্সের: ১০০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

ফ্রান্সের লেবাননে যুদ্ধবিরতির আহ্বান: ১০০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো লেবাননে চলমান সংঘর্ষ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন এবং দেশটিকে ১০০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত ‘লেবানন সমর্থনে আন্তর্জাতিক সম্মেলনে’ এক বক্তব্যে বলেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ানোটা দুঃখজনক বিষয়। এদিকে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির জন্য জরুরী পদক্ষেপ নেওয়ার […]

গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় আবারও কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় আবারও কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আলে সানি জানিয়েছেন, গাজায় চলমান আগ্রাসন থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর। গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে গাজা ও লেবানন সম্পর্কে বৈঠকের পর এই তথ্য জানান। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ জানান, গাজায় যুদ্ধবিরতির প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে […]

গাজার ইসরায়েলের নতুন গণহত্যা, শিশুসহ শহিদ ১৭

গাজার নুসাইরাতে ইসরায়েলের নতুন গণহত্যা, শিশুসহ শহিদ ১৭ ফিলিস্তিনি

গতকাল বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় অন্তত ৩৪ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, মধ্য গাজার মাগাজি অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১১ শিশু। এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ‘নুসাইরাত শহিদ স্কুলে’ আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের লক্ষ্য করে দখলদার ইসরায়েল বিমান হামলা চালিয়ে শিশুসহ ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করে। গাজার গণমাধ্যম দপ্তর […]

গাজা যুদ্ধের ৩৮৩তম দিন: যা ঘটল সারাদিন

গাজা যুদ্ধের ৩৮৩তম দিন  যা ঘটল সারাদিন

এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাপিয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলের ওপর প্রতিদিন আক্রমণ চালিয়ে যাচ্ছে। গতকাল ছিল এই যুদ্ধের ৩৮৩তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধযোদ্ধারা যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:  কাসসাম ব্রিগেড • কাসসাম ব্রিগেড গাজার ‘নেটজারিম’ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য […]

মানসিক সমস্যায় ভুগছেন যুদ্ধ ফেরত ইসরায়েলি সেনারা

গাজায় ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাসহ নিহত চার সেনা

সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে দেখা গেছে, গাজা থেকে ফিরে আসা দখলদার বাহিনীর হাজার হাজার সৈন্য মানসিক সমস্যায় ভুগছেন। গাজা ফেরত ইসরায়েলি সৈন্যদের অনেকেই যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত সইতে না পেরে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ বা পিটিএসডিতে আক্রান্ত হচ্ছেন এবং আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছেন। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ধকল বহু সৈন্যের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। […]

অবশেষে হাশিম সাফি উদ্দিনের মৃত্যু স্বীকার করলো হিজবুল্লাহ

হাশিম সাফি উদ্দিনের মৃত্যু নিশ্চিত করলো হিজবুল্লাহ

আজ বুধবার হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফি উদ্দীনের মৃত্যু নিশ্চিত করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘ইসরায়েলি হামলায় অন্যান্য নেতাদের সঙ্গে শহিদ আমাদের নেতা হাশিম সাফি উদ্দীনের শাহাদাতে আমরা শোক প্রকাশ করছি।’ তবে হিজবুল্লাহ সাফি উদ্দীনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও তার সঙ্গে নিহত অন্যান্য নেতাদের পরিচয় প্রকাশ করেনি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী […]

গাজায় প্রতিরোধে নিহত যত ইসরায়েলি সেনা কমান্ডার

গাজায় প্রতিরোধে নিহত যত ইসরায়েলি সেনা কমান্ডার

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের শিকার হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। এসব হামলাগুলো ইসরায়েলি সামরিক কাঠামোয় হেনেছে বড় ধরনের আঘাত। প্রতিটি আক্রমণই ইসরায়েলের অভ্যন্তরে তৈরি করেছে চাপ এবং উদ্বেগ। নিহত হয়েছে বা নিখোঁজ রয়েছে একাধিক কর্নেল এবং কমান্ডার। ৪০১তম ব্রিগেডের কমান্ডার কর্নেল ইহসান দাকসা গত ২০শে অক্টোবর গাজার উত্তরে প্রতিরোধ […]