আজ বুধবার হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফি উদ্দীনের মৃত্যু নিশ্চিত করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘ইসরায়েলি হামলায় অন্যান্য নেতাদের সঙ্গে শহিদ আমাদের নেতা হাশিম সাফি উদ্দীনের শাহাদাতে আমরা শোক প্রকাশ করছি।’

তবে হিজবুল্লাহ সাফি উদ্দীনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও তার সঙ্গে নিহত অন্যান্য নেতাদের পরিচয় প্রকাশ করেনি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গতকাল ৩ অক্টোবরের হামলায় সাফি উদ্দীনসহ হিজবুল্লাহর আরও কিছু সামরিক নেতা নিহত হওয়ার কথা দাবি করে। ইসরায়েলের দাবি, ৩রা অক্টোবর হামলার সময় হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের ২৫ জনেরও বেশি সদস্য সংগঠনটির কমান্ড সেন্টারে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, ৩ সপ্তাহ পূর্বে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হাশিম সাফি উদ্দীনকে গেল সেপ্টেম্বরে নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *