বৃষ্টির বাধায় অমীমাংসিত রয়ে গেল গাব্বা টেস্ট

গাব্বায় বৃষ্টির কারণে তৃতীয় বর্ডার-গাভাস্কার টেস্ট অমীমাংসিত থেকে গেল। পঞ্চম দিনের খেলায় ২২ ওভার সম্ভব হলেও কোনো দল জয়ের দেখা পায়নি। এর ফলে চার ম্যাচের সিরিজ ১-১ সমতায় রয়েছে। পঞ্চম দিনের শুরুতেই ভারতের শেষ উইকেট তুলে নিয়ে ১৮৫ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। এরপর দ্রুত রান তুলতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভারে ৭ […]
রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা

ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। ব্রিসবেনে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের শেষে অশ্বিন এই সিদ্ধান্তটি জানান। তিনি বলেন, “আজ থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমি আর ভারতের হয়ে ক্রিকেট খেলব না। তবে ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক শেষ হচ্ছে না। আমি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাব।” অশ্বিন তার ১৪ বছরের বর্ণাঢ্য […]
বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১২৯ রানের পুঁজি নিয়েই সিরিজ জয়

সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মাত্র ১২৯ রানের লক্ষ্যকে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমে ডিফেন্ড করে চলতি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করে বাংলাদেশ দলের সর্বনিম্ন রানের জয়। শামীম হোসেনের ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসের ওপর […]
হাসান মাহমুদের শেষ ওভারের নায়কোচিত পারফরম্যান্সে বাংলাদেশের জয়

সেন্ট ভিনসেন্টে আর্নোস ভেল গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে আজ রোভম্যান পাওয়েলের বিধ্বংসী ইনিংসকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ ৭ রানে জয় তুলে নিয়েছে। মাহমুদ হাসানের নায়কোচিত শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করার পাশাপাশি পাওয়েলকে আউট করে বাংলাদেশকে দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় এনে দেন। ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৮ […]
ম্যানচেস্টার ডার্বি জয়ে ‘অপ্রতিরোধ্য’ দিয়ালোকে ফার্নান্দেজের অভিনন্দন

ম্যানচেস্টার ডার্বিতে নাটকীয় এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। গতকাল ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে ইউনাইটেডের তরুণ তারকা আমাদ দিয়ালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমে জোসকো গাভারদিওলের হেডে সিটি ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে ইউনাইটেড দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ম্যাচের শেষ দুই মিনিটে ইউনাইটেড একের পর এক আক্রমণ চালিয়ে ডার্বির ভাগ্য […]
আফগানিস্তানের নাটকীয় জয়, জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ নিশ্চিত

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তান জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। ১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানিস্তান ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে আজমতুল্লাহ ওমরজাই ও গুলবাদিন নাইবের দৃঢ়তায় এবং শেষ দিকে মোহাম্মদ নবির অভিজ্ঞতায় জয় নিশ্চিত করে দলটি। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে মাত্র ১২৭ রানে […]
১০ জনের লিভারপুলের নায়ক জোটা, ফুলহামের বিপক্ষে ড্র করে পয়েন্ট উদ্ধার

দীর্ঘদিন পর মাঠে ফেরা ডিয়োগো জোটার দারুণ পারফরম্যান্সে ফুলহামের বিপক্ষে নাটকীয় ২-২ গোলে ড্র করে পয়েন্ট আদায় করে নিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে অ্যান্ড্রু রবার্টসনের লাল কার্ডের পর ১০ জনের দলে পরিণত হওয়া লিভারপুল দুইবার পিছিয়ে পড়ার ধাক্কা সামলেও মূল্যবান একটি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে অনুষ্ঠিত […]
আর্সেনাল ০-০ এভারটন: হতাশাজনক ড্রয়ে পয়েন্ট হারাল গানাররা

প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে আরও একবার ধাক্কা খেল আর্সেনাল। আজ ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ড্র করে বেশ খানিকটা পিছিয়েই পড়লো গানাররা। ম্যাচে এভারটন তাদের কৌশলে পুরোপুরি সফল ছিল। ডিফেন্সিভ ব্লকে পুরো ম্যাচ ধরে আর্সেনালের আক্রমণ তারা ভেঙে দিতে সক্ষম হয়েছে। প্রথমার্ধে আর্সেনাল তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এমনকি প্রথম অন-টার্গেট শটটি আসে ম্যাচের ৩০তম […]
ইসিবির সকল প্রতিযোগিতায় সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। লাফবরো বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি হওয়া পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত সেপ্টেম্বর সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের আম্পায়াররা। পরে […]
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইমাদ ওয়াসিম

আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। এর আগেও গত বছর ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে পাকিস্তান সুপার লিগে অসাধারণ ফর্মে থাকা ইমাদ প্লে-অফে তিনটি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত ইসলামাবাদ ইউনাইটেডের শিরোপা […]
সিরিজ জয়ে সিলসের উজ্জ্বল ভূমিকা, সাত উইকেটে বাংলাদেশের হার

দীর্ঘ এক দশকের অপেক্ষার পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে পরাজিত করল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। জয়ের নায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলস। ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে ফেলে এই পেসার। পাশাপাশি ব্যাট হাতে ব্র্যান্ডন কিংয়ের ৮২ রানের ঝড়ো ইনিংসে মাত্র ৩৬.৫ ওভারেই […]
জিরোনা ০-১ লিভারপুল: সালাহর পেনাল্টিতে রেডসের জয়রথ অব্যাহত

চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহেও নিজেদের আধিপত্য ধরে রাখলো লিভারপুল। গতকাল রাতে জিরোনার মাঠে মোহাম্মদ সালাহর একমাত্র পেনাল্টি গোলে ০-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে টানা ছয় ম্যাচ জয়ের কীর্তি গড়েছে আর্নে স্লটের দল। ম্যাচের প্রথমার্ধে অবশ্য জিরোনা বেশ প্রতিরোধ গড়ে তুলেছিল। লিভারপুলের রক্ষণ ভাঙার চেষ্টা চালালেও ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় স্বাগতিকরা। […]
