আফগান-পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান রাশিয়ার

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দুই দেশকে সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং আরও উত্তেজনা এড়াতে বিচক্ষণ পদক্ষেপ নেওয়া জরুরি।’ এই আহ্বান এসেছে ডুরান্ড সীমান্তে সম্প্রতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে। গতকাল আফগান […]
পাকিস্তান-তালেবান সম্পর্ক: উত্তেজনার কারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর, পাকিস্তান তাদের প্রকৃত মিত্র হিসেবে স্বাগত জানায়। সে সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ তালেবানের বিজয়কে একটি নতুন জোট গঠনের সম্ভাবনা হিসেবে দেখেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও তালেবানের মধ্যে সম্পর্ক শীতল হয়ে উঠেছে। প্রায় দুই দশক ধরে, তালেবান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় পেয়ে বিদ্রোহ সংগঠিত […]
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই দিনে নিহত দুই বাংলাদেশি

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে দুই দিনে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। সর্বশেষ ঘটনায় শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্তে ২০ বছরের এক যুবক নিহত হন। এর আগে, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১৬ বছরের এক কিশোর প্রাণ হারায়। শুক্রবার নিহত যুবক সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল পাহাড়তলী গ্রামের […]
আফগান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, ১৯ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সংঘর্ষের জেরে চরম উত্তেজনা বিরাজ করছে। ডুরান্ড লাইনের উভয় পাশে সামরিক অভিযান ও গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানি মর্টার হামলায় তিন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি সপ্তাহে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা […]
ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিষিদ্ধ

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী বলে মন্তব্য করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার ২৮ ডিসেম্বর ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। নিষিদ্ধ শিক্ষার্থীরা হলেন মেহমুদ হাসান ও সামিউল ইসলাম। মেহমুদ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আর সামিউল এলএলবিতে ভর্তি ছিলেন। বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি […]
আবারো উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে নিহত ১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটি গ্রামে শুক্রবার ২৭ ডিসেম্বর বন্দুক ও বোমা হামলায় একজন গ্রামরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, সানাসাবি গ্রামে সকাল পৌনে ১১টার দিকে পাহাড়ের ওপর থেকে হামলা চালানো […]
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কেন এত অনীহা?

সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধকে ভারত বিশেষ গুরুত্ব দিচ্ছে না। ২৩ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ দূতাবাস থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নোট ভার্বাল’-এর মাধ্যমে এই অনুরোধ পাঠানো হয়। তবে তার সন্তোষজনক জবাব এখনো ভারত দেয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বৈরাচার হাসিনাকে গণহত্যার বিচারের জন্য ফেরত চাওয়ার কথা বললেও, আনুষ্ঠানিক অভিযোগ বা প্রমাণসহ কোনও […]
বিশ্বকে তাক লাগিয়ে প্রথম নিজস্ব প্রযুক্তিতে ট্রেন তৈরি করল আফগানিস্তান!

আফগানিস্তান প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে ট্রেন ও রেল ইঞ্জিন নির্মাণ করে ইতিহাস গড়েছে। দেশটির জাতীয় উন্নয়ন করপোরেশন এই সাফল্য অর্জন করেছে, যা দেশের শিল্প খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। তালেবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনটি বগি যুক্ত একটি রেল ইঞ্জিন দেখা যায়। মুজাহিদ জানান, আমাদের জাতীয় উন্নয়ন সংস্থা […]
পাকিস্তান হামলা পুনরাবৃত্তি করলে তার পরিণতি হবে গুরুতর : আমির খান মুত্তাকি

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তানকে অবজ্ঞা করা দেশগুলোকে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও ন্যাটোর মতো বৃহৎ শক্তির ভাগ্য থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে বক্তব্যে পাকিস্তানকে সতর্ক করে বলেন, সম্প্রতি মীরানশাহের মেহনাতপুর গ্রামে পাকিস্তানের হামলা আফগান জনগণ আর সহ্য করবে না। এছাড়া, পাকিস্তানের […]
মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী কর্তৃক নারীকে যৌন নিপীড়ন, গণধোলাই দিয়ে পুলিশে দিলে জনগণ

মহারাষ্ট্রের পালঘর জেলার বাসাই এলাকার ইসকন মন্দিরে কর্মরত এক সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মন্দিরে কাজ করা এক মহিলাকে নিয়মিত অশ্লীল মেসেজ, ছবি ও ভিডিও পাঠানোর অভিযোগে ওই সন্ন্যাসীকে স্থানীয় হিন্দুরা বেধড়ক মারধর এবং জুতাপেটা করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত সন্ন্যাসী দীর্ঘদিন ধরে মন্দিরে কর্মরত এক মহিলাকে […]
ঢাকার সঙ্গে নতুন উত্তেজনা এড়াতে সতর্ক নয়াদিল্লি

সাবেক ফ্যাসিস্ট হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো নোট ভারবালের প্রেক্ষিতে ভারত কোনো মন্তব্য না করে সতর্ক অবস্থান বজায় রেখেছে। নয়াদিল্লি স্পষ্ট করেছে যে, তারা ঢাকার সঙ্গে নতুন কোনো সমস্যা তৈরি করতে চায় না এবং বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্বীকার করেছেন যে নোট ভারবাল পাওয়া গেছে, তবে এ বিষয়ে মন্তব্য […]
ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির দরপতন!

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়, টানা সাতটি লেনদেনে রুপির দর কমেছে। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর প্রতি ডলারের বিনিময়ে রুপির মূল্য দাঁড়িয়েছে ৮৫.২৪২৫, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পুঁজি দেশের বাইরে পাচার এবং বাণিজ্য ঘাটতির কারণে রুপির এমন দরপতন ঘটে। ভারতের বৈদেশিক বাণিজ্যের […]
