হিমালয়ের পাদদেশে ভারত-চীনের সীমান্ত সংঘাত: সমাধানের পথ কই?

এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে ভারত ও চীনের সীমান্ত সংঘাত। দীর্ঘ ৩৫০০ কিলোমিটারজুড়ে বিস্তৃত এ সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ শতাব্দীপ্রাচীন। সামরিক সংঘর্ষ থেকে কূটনৈতিক টানাপোড়েন, দুই দেশের সম্পর্ক বরাবরই এই ইস্যুতে তিক্ত। কীভাবে শুরু হয়েছিল এই সংঘাত? ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা ভারতের উত্তরাঞ্চলে ‘ম্যাকমোহন লাইন’ নামে একটি সীমারেখা নির্ধারণ করে। ১৯১৪ সালের শিমলা চুক্তির […]
রোহিঙ্গা মুসলিমদের বিপন্ন অবস্থা: হিউম্যান রাইটস ওয়াচের সতর্কবার্তা

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন এবং নিপীড়নের বিষয়ে নতুন করে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করেছে, মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যেসব নৃশংসতা চালিয়েছে, তা ২০১৭ সালের ভয়াবহ গণহত্যার পুনরাবৃত্তি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি উভয়ই রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, […]
সীমান্তে কাঁটাতারের বেড়া ঠেকাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল ৪টায় উঁচনা ঘোনাপাড়া সীমান্তে দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের মধ্যে এই বৈঠক হয়। জানা যায়, ভোরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ২০ গজ জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিষয়টি […]
ছত্তিশগড়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২০ মাওবাদী

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গরিয়াবন্দ জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডিও রয়েছেন। তিনি ছত্তিশগড়-ওড়িষ্যা সীমান্তে গুলিবিদ্ধ হন। রেড্ডির মাথার দাম এক কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে অংশ নেয় জেলা রিজার্ভ বাহিনী […]
আরাকানে রোহিঙ্গাদের ফোন-সিম জব্দ, আরাকান আর্মির হুমকি

আরাকানের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। গত ১৮ জানুয়ারি বুথিডংয়ের দক্ষিণাঞ্চলের ফুইমালি পাড়া, তিতুপাউট পাড়া, মিয়ানদাফারা পাড়া, নোইয়াফারা পাড়া, যুম্মাফারা পাড়া, ওয়ারিয়ং পাড়া এবং শাফার পাড়া ঘিরে এ অভিযান চালায় তারা। গ্রামগুলো ঘিরে রোহিঙ্গাদের মোবাইল ফোন ও সিম কার্ড হস্তান্তর করতে বাধ্য করা হয়। সন্ত্রাসীরা […]
বুথিডংয়ে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির কারফিউ ও নিষেধাজ্ঞা, রোহিঙ্গা মুসলিমদের দুর্বিষহ জীবন

মিয়ানমারের বুথিডং এলাকায় মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধে স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সন্ত্রাসী আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশি সিম ব্যবহার নিষিদ্ধ করেছে। এতে এলাকাবাসী কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে জরুরি প্রয়োজনে সাহায্য চাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা […]
ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নয়াদিল্লির

ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়। দেশটি উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা এবং ক্রীড়া ক্ষেত্রকে সামনে রেখে দুই দেশের মধ্যকার বন্ধন আরও জোরদার করার পরিকল্পনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জেসওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, নয়াদিল্লি আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি উন্নয়ন খাতে সহযোগিতার পরিধি প্রসারিত করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা […]
ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ১২ মাওবাদী নিহত

ভারতের মধ্যাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ১২ মাওবাদী। গতকাল শুক্রবার ১৭ জানুয়ারি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ছত্রিশগড়ের বিজাপুর জেলার গভীর জঙ্গলে বৃহস্পতিবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অঞ্চলটি মাওবাদী বিদ্রোহীদের আক্রমণের জন্য পরিচিত। বিজাপুর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পি. সংবাদ সংস্থা এএফপিকে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছেন বলে […]
মিয়ানমারে শিশুরা অপুষ্টি ও টিকাদানহীনতায় ভুগছে, বিপন্ন গর্ভবতী নারী ও বয়স্করাও

মিয়ানমারে সামরিক বাহিনীর অবরোধের কারণে সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর শিশুরা খাদ্য ও ওষুধের তীব্র সংকটে পড়েছে। ফলে তারা অপুষ্টি ও নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ত্রাণকর্মীরা। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সংঘাত, বিমান হামলা, গ্রাম ধ্বংস এবং গোলাগুলির কারণে লাখো মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্থিতিশীল আশ্রয় ও […]
মরক্কো উপকূলে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির করুণ মৃত্যু

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপের স্বপ্ন পূরণের পথে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। মরক্কোর উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪৪ জন পাকিস্তানি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। ওয়াকিং বর্ডার্স নামের অভিবাসী অধিকার সংস্থা জানিয়েছে, নৌকাটি মৌরিতানিয়া থেকে যাত্রা শুরু করেছিল ২ জানুয়ারি। এতে ৬৬ পাকিস্তানিসহ মোট ৮৬ জন অভিবাসী ছিলেন। পশ্চিম […]
ফ্যাসিস্ট হাসিনার আদানি চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি ৪০ ট্রিলিয়ন টাকা!

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রায় ৪০ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হওয়া এই চুক্তি দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির শর্তগুলো একপাক্ষিক এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। চুক্তির আওতায় বাংলাদেশকে আদানি পাওয়ারের ঝাড়খণ্ডে অবস্থিত ১,৪৯৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র […]
হরিয়ানার বিজেপি প্রধান এবং গায়ক রকির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

হিমাচল প্রদেশের কাসৌলিতে হরিয়ানার বিজেপি প্রধান মোহনলাল বাদোলি এবং গায়ক জয় ভগবান ওরফে রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার হিমাচল প্রদেশ পুলিশ নিশ্চিত করেছে, এক নারী অভিযোগ করার পর এই মামলা শুরু হয়। পিটিআইয়ের পক্ষ থেকে বাদোলির প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অভিযোগকারিণী জানিয়েছেন, ২০২৩ সালের […]
