জর্ডান ও মিশর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করার দাবি ট্রাম্পের

জর্ডান ও মিশর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করার দাবি ট্রাম্পের

গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, এই দুই আরব দেশ শরণার্থীদের আশ্রয় দিতে রাজি হবে। তবে এই দাবির পেছনে বাস্তবতা কতটা যুক্তিসঙ্গত সেটাই এখন আলোচনার বিষয়। গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত যে, মিশর ও জর্ডান গাজার বাসিন্দাদের গ্রহণ করবে। কেউ […]

দক্ষিণ সোমালিয়ায় সামরিক অভিযানে বিদ্রোহী গোষ্ঠী আশ শাবাবের ৪০ সদস্য শহীদ

দক্ষিণ সোমালিয়ায় সামরিক অভিযানে বিদ্রোহী গোষ্ঠী আশ শাবাবের ৪০ সদস্য শহীদ

সোমালিয়ার সেনাবাহিনীর অভিযানে আল কায়েদাপন্থী সশস্ত্র গোষ্ঠী আশ শাবাবের ৪০ সদস্য শহীদ হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে দক্ষিণ সোমালিয়ার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের শহীদ করা হয়। গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি সরকারি সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ আবু বকর মোহাম্মদ জানিয়েছেন, সোমালি সেনাবাহিনী ও হিরশাবেলে রাজ্যের বেসামরিক বাহিনী যৌথভাবে […]

কঙ্গোর বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণ নিল এম২৩ বিদ্রোহীরা

কঙ্গোর বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণ নিল এম২৩ বিদ্রোহীরা

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণ নিয়েছে রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম২৩। সোমবার শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় বিদ্রোহীদের সঙ্গে কঙ্গোর সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ গোমা ছেড়ে পালিয়ে যান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষ চলাকালে বিভিন্ন কারাগারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কয়েক হাজার কারাবন্দি পালিয়ে যায়। […]

রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান সংকট!

রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান সংকট।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও কষ্ট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো এই সম্প্রদায়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। নৃশংস হামলা, ভয়াবহ অপহরণ এবং সহিংসতায় শিবিরগুলোর হাজারো মানুষের নিরাপত্তার আশার আলো ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। গত ১৫ জানুয়ারি রাতে কুতুপালং শরণার্থী শিবির-৩ এর মসজিদে তওবা মাহফিলে ভাষণ দিচ্ছিলেন এক প্রবীণ উপদেশক। তবে হঠাৎ অস্ত্রধারীরা […]

নাইজেরিয়ায় ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি ৭০

নাইজেরিয়ায় ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি ৭০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ১৮ জানুয়ারি ডিক্কো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটি উল্টে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা জ্বালানি সংগ্রহ করতে গেলে বিস্ফোরণ ঘটে। ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকারে ৬০ হাজার লিটার পেট্রোল ছিল। এফআরএসসি প্রধান কুমার সুকওয়ামের মতে, বিস্ফোরণের পর বেশির ভাগ মৃতদেহ […]

ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নয়াদিল্লির

ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নয়াদিল্লির

ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়। দেশটি উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা এবং ক্রীড়া ক্ষেত্রকে সামনে রেখে দুই দেশের মধ্যকার বন্ধন আরও জোরদার করার পরিকল্পনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জেসওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, নয়াদিল্লি আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি উন্নয়ন খাতে সহযোগিতার পরিধি প্রসারিত করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা […]

রাশিয়ার সাথে গ্যাস পরিবহন চুক্তি করতে যাচ্ছে আফগানিস্তান

রাশিয়ার সাথে গ্যাস পরিবহন চুক্তি করতে যাচ্ছে আফগানিস্তান

ইসলামি ইমারাত আফগানিস্তান রাশিয়ার সাথে তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের নতুন চুক্তি করতে যাচ্ছে। চুক্তির আওতায় ৫০ মিলিয়ন ঘনমিটার গ্যাস আফগানিস্তানের ভূমি ব্যবহার করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরবরাহ করা হবে। আফগানিস্তানে রাশিয়ার বাণিজ্য কেন্দ্রের প্রধান রুস্তম খাবিবুলিন এই তথ্য জানিয়েছেন। খাবিবুলিন জানান, ২০২৫ সালে কাজানে অনুষ্ঠিতব্য বৈঠকে চুক্তিটি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। চুক্তি বাস্তবায়নে সড়কপথে বিশেষ ট্যাংকার ব্যবহার […]

আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করেছে আমেরিকা

আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করেছে আমেরিকা

আফগানিস্তানের ইসলামি আমিরাতের ডেপুটি মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফতরাত সম্প্রতি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বর্তমান সরকারকে বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছে। মোল্লা ফতরাত এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইসলামি আমিরাতকে এক ডলারও দেয়নি, বরং আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করে সেই অর্থ ফ্রিজ […]

তুষারঝড়ের পর খুলে দেওয়া হলো আফগানিস্তানের সালাং টার্নেল

তুষারঝড়ের পর খুলে দেওয়া হলো আফগানিস্তানের সালাং টার্নেল

তীব্র তুষারপাত ও তুষারঝড়ে বন্ধ হয়ে যাওয়া আফগানিস্তানের বিখ্যাত সালাং টার্নেল পুনরায় খুলে দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলকে রাজধানী কাবুল ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ পথটি ফের চলাচলের উপযোগী করেছে আফগানিস্তানের গণপথ মন্ত্রণালয়। গণপথ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাস্তার বরফ সরানোর পাশাপাশি বালু ও লবণ ছিটিয়ে এটি পুনরায় চালু করা হয়েছে। এ কাজ […]

আফগানিস্তানের পাকতিয়ায় ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সম্পন্ন

পাকতিয়ায় ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সম্পন্ন

পানি ব্যবস্থাপনার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশ। চলতি বছরে প্রদেশটিতে ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৪০ মিলিয়ন আফগানি। পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রকল্পগুলোর আওতায় বাঁধ নির্মাণ ও সংস্কার, খাল খনন, পুকুর পুনর্গঠন এবং সুপেয় পানির কূপ নির্মাণ করা হয়েছে। গারদেজ, জুরমাত ও রুহানি বাবা […]

আফগানিস্তানে প্রথমবারের মতো চালু হল গাইডেড মিসাইল ব্যবস্থা

আফগানিস্তানে প্রথমবারের মতো চালু হল গাইডেড মিসাইল ব্যবস্থা

সম্প্রতি আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা সফলভাবে ‘মিয়ালান কনকোর্সি (9M135)’ নামের একটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ব্যবস্থা চালু করেছে। এটি দেশের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি চালু করার আগে এর কার্যক্রম পরিচালনায় দক্ষ সৈনিক তৈরিতে জোর দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ […]

ইসলামাবাদে আফগান শরণার্থীদের বাসা ছাড়তে বাধ্য করছে পাক পুলিশ

ইসলামাবাদে আফগান শরণার্থীদের বাসা ছাড়তে বাধ্য করছে পাক পুলিশ

পাকিস্তানের পুলিশ ইসলামাবাদে আফগান শরণার্থীদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করেছে। অভিযানে আফগান শরণার্থীদের বেশ কয়েকজনকে তাদের বাসা থেকে বের হতে বাধ্য করা হয়। এটি ঘটেছে পাকিস্তান সরকারের নির্দেশে। অভিযানের প্রধান এলাকা ছিল ‘বাহারকো বি১৭’ এবং ‘এফ১৮’ অঞ্চল। স্থানীয় সূত্রগুলো জানায়, পুলিশ কিছু শরণার্থীকে আটক করেছে, তাদের মধ্যে এমনও আছেন যারা বৈধ ভিসার মেয়াদ বাড়ানোর […]