ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩ সাংবাদিক

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের দক্ষিণ-পূর্ব সীমান্তে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, হাসবাইয়ায় তাদের অবস্থানস্থলে আক্রমণ চালানো হলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছিলেন ইরানপন্থী ‘আল মায়াদিন’ টেলিভিশনের ফটোগ্রাফার ঘাসান নাজ্জার, সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ রেজা এবং হিজবুল্লাহর ‘আল মানার’ চ্যানেলের ফটোগ্রাফার ওয়াসাম কাসিম। ‘আল মায়াদিন’ এর প্রধান ঘাসান বিন […]
লেবাননে যুদ্ধবিরতির আহ্বান ফ্রান্সের: ১০০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো লেবাননে চলমান সংঘর্ষ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন এবং দেশটিকে ১০০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত ‘লেবানন সমর্থনে আন্তর্জাতিক সম্মেলনে’ এক বক্তব্যে বলেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ানোটা দুঃখজনক বিষয়। এদিকে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির জন্য জরুরী পদক্ষেপ নেওয়ার […]
উদারতা ও ন্যায়বিচারের অনন্য উদাহরণ তৈরি করল আফগানিস্তান

মানবতা ও উদারতা পদক্ষেপের এক অনন্য নজির স্থাপন করল আফগানিস্তান। সম্প্রতি টানা দুই দশক ধরে মার্কিন দখলদারদের সঙ্গে মিলে লড়াই করা সাবেক মার্কিন-সমর্থিত সরকারের সেনা ও পুলিশ সদস্যদের দুই মাসের বেতন প্রদান করেছে আফগানিস্তান। অর্থনৈতিক সহায়তার পাশাপাশি যা শত্রুর প্রতি উদারতার এক অনুপম নজির। এর আগে ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসানের পর যারা আফগানিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করা তালেবানদের […]
গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় আবারও কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আলে সানি জানিয়েছেন, গাজায় চলমান আগ্রাসন থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর। গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে গাজা ও লেবানন সম্পর্কে বৈঠকের পর এই তথ্য জানান। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ জানান, গাজায় যুদ্ধবিরতির প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে […]
গাজার ইসরায়েলের নতুন গণহত্যা, শিশুসহ শহিদ ১৭

গতকাল বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় অন্তত ৩৪ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, মধ্য গাজার মাগাজি অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১১ শিশু। এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ‘নুসাইরাত শহিদ স্কুলে’ আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের লক্ষ্য করে দখলদার ইসরায়েল বিমান হামলা চালিয়ে শিশুসহ ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করে। গাজার গণমাধ্যম দপ্তর […]
ইউরোপীয় বাজারে আফগানি কার্পেটের কদর বাড়ছে

চলতি বছরের প্রথমার্ধেই ইউরোপীয় বাজারে আফগানি কার্পেটের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যার মোট মূল্য দাঁড়িয়েছে ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইতালি, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে এসব পণ্য রপ্তানি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। কার্পেট শিল্প আফগানিস্তানের অন্যতম প্রাচীন হস্তশিল্প। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, আফগানিস্তানে কার্পেট শিল্পের ইতিহাস আর্য সভ্যতার সময় […]
মহানবী মুহাম্মদ সা.কে অবমাননায় ভারতীয় মুসলিম সংগঠনের প্রতিবাদ

সম্প্রতি ভারতের অন্যতম প্রধান ইসলামী সংগঠন ভারতীয় ওলামা ঐক্য পরিষদ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে একটি সতর্কবার্তা প্রেরণ করেছে। এ সতর্কবার্তায় তারা দেশের কিছু উগ্র হিন্দু নেতাদের প্রিয় নবী মুহাম্মদ সা.কে অবমাননা করার প্রবণতার বিরুদ্ধে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। পরিষদটি এই ধরনের মন্তব্যের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সম্প্রতি নবী মুহাম্মদ সা. সম্পর্কে […]
সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, সিরিয়ান সেনার মৃত্যুসহ আহত ৭

আজ ভোরে দখলদার ইসরায়েল সিরিয়ার দামেস্ক ও হোমস শহরের সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে এক সিরিয়ান সেনা নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিরিয়ার সরকারি সূত্র। এছাড়া হামলার ফলে কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হামলার শুরুতে দামেস্কের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। পরে অবশ্য সেই বিস্ফোরণ ইসরায়েলি বিমান হামলার […]
গাজা যুদ্ধের ৩৮৩তম দিন: যা ঘটল সারাদিন

এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাপিয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলের ওপর প্রতিদিন আক্রমণ চালিয়ে যাচ্ছে। গতকাল ছিল এই যুদ্ধের ৩৮৩তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধযোদ্ধারা যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ: কাসসাম ব্রিগেড • কাসসাম ব্রিগেড গাজার ‘নেটজারিম’ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য […]
মানসিক সমস্যায় ভুগছেন যুদ্ধ ফেরত ইসরায়েলি সেনারা

সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে দেখা গেছে, গাজা থেকে ফিরে আসা দখলদার বাহিনীর হাজার হাজার সৈন্য মানসিক সমস্যায় ভুগছেন। গাজা ফেরত ইসরায়েলি সৈন্যদের অনেকেই যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত সইতে না পেরে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ বা পিটিএসডিতে আক্রান্ত হচ্ছেন এবং আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছেন। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ধকল বহু সৈন্যের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। […]
অবশেষে হাশিম সাফি উদ্দিনের মৃত্যু স্বীকার করলো হিজবুল্লাহ

আজ বুধবার হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফি উদ্দীনের মৃত্যু নিশ্চিত করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘ইসরায়েলি হামলায় অন্যান্য নেতাদের সঙ্গে শহিদ আমাদের নেতা হাশিম সাফি উদ্দীনের শাহাদাতে আমরা শোক প্রকাশ করছি।’ তবে হিজবুল্লাহ সাফি উদ্দীনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও তার সঙ্গে নিহত অন্যান্য নেতাদের পরিচয় প্রকাশ করেনি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী […]
তুরস্কের শীর্ষ মহাকাশ প্রযুক্তি কোম্পানিতে সন্ত্রাসী হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারার কাহরামান কাজান অঞ্চলে অবস্থিত মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক শীর্ষ কোম্পানি তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রির (TUSAS) সদর দপ্তরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরও ১৪জন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া নিজস্ব এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেছেন। এক্স পোস্টে তুরস্কের […]
