ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। রবিবার শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপ নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের পরিকল্পিত বিক্ষোভের প্রেক্ষিতে। ইসলামাবাদে প্রবেশের মহাসড়ক এবং শহরের প্রধান সড়কগুলো কনটেইনার দিয়ে বন্ধ করা […]
আফগানিস্তানের নবযাত্রা – সড়ক উন্নয়ন ও পৌরসভার সাফল্যের গল্প

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বুকে ধীরে ধীরে বোনা হচ্ছে নতুন জীবনের সূচনাগাথা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে আসার এই যাত্রায় পৌরসভাগুলোর অবদান যেন এক নতুন দিনের বার্তা দিচ্ছে। অবকাঠামো উন্নয়ন, বিশেষত সড়ক যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন, শুধু একটি শহরের চেহারা বদলে দিচ্ছে না, বরং নাগরিক জীবনেও আশার আলো জ্বালাচ্ছে। কাবুলের পরিবর্তনের গল্প যুদ্ধ আর দখলদারিত্বে জর্জরিত কাবুল শহর এক […]
সংবিধানে ওয়াকফ আইনের কোনো জায়গা নেই: মোদীর বক্তব্যে ধর্মীয় ট্রাস্ট নিয়ে বিতর্ক

ভারতের কট্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বক্তৃতায় বলেছেন, ‘সংবিধানে ওয়াকফ আইনের কোনো জায়গা নেই’। মোদীর এই বক্তব্য ধর্মীয় ট্রাস্টগুলো নিয়ে সারা দেশে বিতর্ক উসকে দিয়েছে। বিজেপি সদর দপ্তরে বক্তৃতা করতে গিয়ে মোদি বলেন, ‘ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণকারী আইনটি ভারতীয় সংবিধানের সমতা ও ধর্মনিরপেক্ষতার মূলনীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। শনিবার কংগ্রেসকে তোষণের রাজনীতির জন্য অভিযুক্ত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, […]
হেরাতে জাফরান চাষে ৬০ হাজার নারীর সক্রিয় অংশগ্রহণ

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশ জাফরান উৎপাদনে দেশের শীর্ষস্থানে রয়েছে। আফগানিস্তানের জাফরান সমিতির তথ্য অনুযায়ী, এই খাতে প্রায় ৬০ হাজার নারী জড়িত রয়েছেন। জাফরান চাষ ও প্রক্রিয়াকরণে নারীদের এই অংশগ্রহণ তাদের দক্ষতা ও গুরুত্বের প্রতীক। জাফরান সমিতির উপপ্রধান সৈয়দ আবদুল ওয়াহিদ সাদাত জানান, জাফরান প্রক্রিয়াকরণ একটি সূক্ষ্ম ও সময়সাপেক্ষ কাজ, যা যথেষ্ট সতর্কতা এবং নিখুঁত দক্ষতার […]
বাংলাদেশে আসতে পারেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’-এর প্রতিবেদনে জানা গেছে, এই সফরটি ব্রিটেনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক মঞ্চে ব্রিটেনের অবস্থান দৃঢ় করবে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিস্তারিত পরিকল্পনা করছে এবং সফরের খসড়া […]
আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে গুলির ঘটনায় একজন নিহত

জর্ডানের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে নিরাপত্তাবাহিনির ওপর গুলি চালানোর ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন নিরাপত্তা সদস্য। আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, উক্ত ঘটনার পর জর্ডানের নিরাপত্তা বাহিনী আম্মানের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি দূতাবাসে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, গুলির ঘটনার পর ইসরায়েলি দূতাবাসের আশেপাশে ড্রোন উড়তে দেখা […]
যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইচ্ছুক পুতিন, থাকছে কিছু শর্ত

ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, আলোচনার জন্য কিছু শর্ত দিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেনের দখল করা অঞ্চলগুলো থেকে কোনো বড় ছাড় দিতে রাজি নয় এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার ইচ্ছা ত্যাগের শর্তও থাকবে বলে জানিয়েছেন ক্রেমলিনের কাছাকাছি কয়েকটি সূত্র। এদিকে, ৫ নভেম্বর […]
লেবাননে ইসরায়েলি হামলায় দুই প্যারামেডিক নিহত

লেবাননের আইন বাল এলাকায় ইসরায়েলি হামলায় এক প্যারামেডিক নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত দু’জনই প্যারামেডিক ছিলেন। বিবৃতি অনুযায়ী,একটি ইসরায়েলি ড্রোন অ্যাম্বুলেন্সকে লক্ষ করে আক্রমণ করে। প্রথম হামলার পর, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে যাওয়া আরেকটি অ্যাম্বুলেন্সকেও অন্য আরেকটি একটি ড্রোন তাড়া করে এবং আক্রমণ চালায়। এই হামলায় দুই প্যারামেডিক নিহত হন এবং আরও চারজন […]
যুক্তরাষ্ট্রের ঘুষের অভিযোগ গৌতম আদানির জন্য নতুন চ্যালেঞ্জ

ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি আবারও বিতর্কের মুখে পড়েছেন, এবার যুক্তরাষ্ট্রের ঘুষ দেওয়ার অভিযোগে। নিউইয়র্কে গত বুধবার তাঁর এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়, যার ফলে আদানি গ্রুপের শেয়ার বাজারে ধস নামে। এই অভিযোগে গৌতম আদানির সাম্রাজ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে, বিশেষ করে তার আন্তর্জাতিক প্রকল্পগুলোর ওপর এর প্রভাব […]
মাওলানা সাজ্জাদ নোমানির বিরুদ্ধে বিজেপি নেতার মামলা দায়ের

ভারতের প্রখ্যাত ইসলামি স্কলার মাওলানা সাজ্জাদ নোমানির বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করেছেন বিজেপির এক নেতা। অভিযোগে তিনি দাবি করেছেন, সাজ্জাদ নোমানি বিজেপি সরকারের সমর্থক মুসলিমদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়ে একটি ‘ফতোয়া’ জারি করেছেন। বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী তুঘলক রোড থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, নোমানি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় এই […]
ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য সংকট

ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহারোনত সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেশটির সেনাবাহিনীর ভেতরে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সংকটের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের মানসিক চাপের কারণে হাজার হাজার সেনা চিকিৎসা নিচ্ছেন, যা পরিস্থিতিকে একটি “বড় দুর্যোগ” হিসেবে চিহ্নিত করেছে। আত্মহত্যার ঘটনা: সেনাবাহিনীর প্রকৃত সংখ্যা গোপন প্রতিবেদনে বলা হয়, গাজা ও লেবাননে দীর্ঘমেয়াদি […]
নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপের সাত দেশ

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবিক অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ—নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে—এই পরোয়ানা মেনে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে। নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত এবং হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়। তবে হামাসের […]
